Ecclesiastes 7
1দামী তেলের থেকে সুনাম ভাল 1 এবং জন্ম দিনের র থেকে মৃত্যু দিন ভাল। 1
2ভোজ বাড়ি যাওয়ার থেকে শোকার্ত বাড়ি যাওয়া ভাল, 1 কারণ শোক সব লোকের কাছে জীবনের শেষে আসবে, 1 তাই জীবিতদের এটা মনে রাখা উচিত। 1
3হাঁসির থেকে দুঃখ ভালো, 1 কারণ মুখের বিষন্নতার পরে হৃদয়ের প্রসন্নতা আসে। 1
4জ্ঞানী লোকের হৃদয় শোকার্তের ঘরে থাকে, 1 কিন্তু মূর্খদের হৃদয় ভোজ বাড়িতে থাকে। 1
5মূর্খদের গান শোনার থেকে জ্ঞানী 1 লোকের ধমক শোনা ভাল। 1
6কারণ যেমন হাঁড়ির নিচে জ্বলন্ত কাঁটা চটপটানির শব্দ, 1 তেমনি মূর্খদের হাসি। এটাও হল অসার। 1
7উপদ্রব জ্ঞানবান মানুষকেও মূর্খ করে তলে 1 এবং ঘুষ হৃদয়কে দুর্নীতিগ্রস্থ করে। 1
8কোন বিষয়ের শুরুর থেকে শেষ ভাল; 1 এবং গর্বিত আত্মার থেকে ধৈর্য্যশীল আত্মা ভাল। 1
9তোমার আত্মাকে চট করে রেগে যেতে দিও না, 1 কারণ রাগ বোকাদের হৃদয়ে বাস করে। 1
10কখনও বলনা, “এই দিন গুলোর থেকে পুরানো দিন গুলো ভাল কেন?” 1 কারণ এটা প্রজ্ঞার জন্য নয় যে তুমি এই প্রশ্ন জিজ্ঞেস করছ। 1
11জ্ঞান তেমন ভাল যেমন মূল্যবান জিনিস যা 1 আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকি। 1 এটা তার জন্য লাভ দেয় যারা পৃথিবীতে + 7:11 যে সূর্যকে দেখে বাস করে। 1
12কারণ প্রজ্ঞা সুরক্ষা প্রদান করে 1 যেমন টাকা সুরক্ষা প্রদান করে, 1 কিন্তু প্রজ্ঞার সুবিধা হল যে প্রজ্ঞা জীবন দেয় যার কাছে এটা থাকে। 1
13ঈশ্বরের কাজ লক্ষ কর: 1 যা তিনি বাঁকা তৈরী করেছেন কে তা সোজা করতে পারে? 1
14যখন দিন ভাল, সুখে জীবনযাপন কর সেই ভাল দিনের, 1 কিন্তু যখন দিন খারাপ, বিবেচনা কর: 1 ঈশ্বর দুটোকেই পাশাপাশি থাকতে অনুমতি দিয়েছেন। 1 এই কারণে, তার পরে যে কি ঘটবে কেউ কোন কিছু খুঁজে পাবে না। 1
15আমি অনেক কিছু দেখেছি আমার অসারতার জীবনে। 1 ধার্মিক লোক যারা ধ্বংস হয় তাদের ধার্ম্মিকতা থাকা সত্বেও 1 এবং দুষ্ট লোক যারা দীর্ঘ দিন বেঁচে থাকে তাদের দুষ্টতা থাকে সত্বেও।
16নিজেকে খুব ধার্মিক করো না, নিজের চোখে খুব জ্ঞানবান হয়ো না। 1 কেন তুমি নিজেকে ধ্বংস করবে? 1
17খুব বেশি দুষ্ট বা বোকা হয়ো না। 1 কেন তুমি মরবে তোমার দিনের র আগে? 1
18এটা ভাল যে তুমি এসব জ্ঞান ধরে রাখবে 1 এবং তুমি ধার্ম্মিকতা থেকে তোমার হাত তুলে নেবে না। 1 কারণ যে ব্যক্তি ঈশ্বরকে ভয় করে সে সমস্ত দায়িত্ব পালন করবে। 1
19জ্ঞানী মানুষে প্রজ্ঞা শক্তিশালী, 1 একটি শহরের দশ জন শাসকের থেকেও বেশি শক্তিশালী। 1
20পৃথিবীতে একটাও ধার্মিক লোক নেই 1 যে ভাল করে এবং পাপ করে না। 1
21সমস্ত কথা শুনো না যা বলা হয়, 1 কারণ তুমি হয়তো শুনতে পাবে তোমার দাস তোমায় অভিশাপ দিচ্ছে। 1
22একইভাবে, তুমি নিজেকে জান কি তোমার হৃদয়ে আছে, 1 তুমি প্রায়ই অন্যকে অভিশাপ দাও। 1 প্রজ্ঞার খোঁজ।
23এই সমস্ত আমি প্রমাণ করেছি প্রজ্ঞা দিয়ে। আমি বললাম, 1 “আমি জ্ঞানী হব,” কিন্তু আমি 1 যা করতে পারি তার থেকে এটা বেশি ছিল। 1
24প্রজ্ঞা ছিল অনেক দূরে এবং অনেক গভীরে। 1 কে তা পেতে পারে? 1
25আমি জানতে ও পরীক্ষা করতে আমার হৃদয়কে ফেরালাম 1 এবং জ্ঞানের খোঁজ করলাম 1 এবং সত্যের ব্যাখ্যা করতে চেষ্টা করলাম 1 এবং বুঝতে চাইলাম যে মন্দতা হচ্ছে বোকামি 1 এবং মূর্খতা হল পাগলামি। 1
26আমি পেলাম যে একজন মহিলা যারা হৃদয় ফাঁদ 1 ও জালে পূর্ণ সে মৃত্যুর থেকেও তিক্ত 1 এবং যার হাত শিকলের মত। 1 যে কেউ ঈশ্বরকে খুশি করে সে তার হাত থেকে বাঁচবে, 1 কিন্তু পাপীরা তার হাতে ধরা পরবে।
27“আমি যা আবিষ্কার করেছি তা বিবেচনা কর,” শিক্ষক বলেছেন। 1 আমি এক আবিষ্কারের সঙ্গে আর কে 1 আবিষ্কার যোগ করেছি সত্য ব্যাখ্যার অনুসন্ধানে। 1
28এটাই যা আমার মন এখনও খুঁজছে, 1 কিন্তু আমি তা পাইনি। 1 আমি একহাজারের মধ্যে একজন ধার্ম্মিককে পেয়েছি, 1 কিন্তু তাদের সকলের মধ্যে একটিও মহিলাকে পাইনি। 1
29আমি এটাই আবিষ্কার করেছি: 1 যে ঈশ্বর মানবজাতিকে সরলতায় সৃষ্টি করেছিলেন, 1 কিন্তু তারা দূরে চলে যায় অনেক সমস্যার খোঁজে।