Lamentations 1
1হায়! সেই শহর + 1:1 যিরূশালেম কেমন একাকী বসে আছে, 1 যে একদিন লোকে পরিপূর্ণ ছিল। 1 সে বিধবার মতো হয়েছে, যে জাতিদের মধ্যে মুখ্য ছিল। 1 প্রদেশগুলির মধ্যে সে রাণী ছিল, সে এখন ক্রীতদাসী হয়েছে। 1
2সে রাতে খুব কাঁদে; তার গালে চোখের জল পড়ছে; 1 তার সমস্ত প্রেমিকের মধ্যে এমন একজনও নেই যে, 1 তাকে সান্ত্বনা দেবে; তার সব বন্ধুরা তাকে ঠকিয়েছে, তারা তার শত্রু হয়ে উঠেছে। 1
3পরে দুঃখে ও মহাদাসত্বে যিহূদা বন্দীদশায় গেছে; 1 সে জাতিদের মধ্যে বাস করছে এবং বিশ্রাম পায় না; 1 তার তাড়নাকারীরা সবাই দুঃখের মধ্যে তাকে ধরেছিল। 1
4সিয়োনের রাস্তাগুলো শোক করছে, কারণ কেউ নির্দিষ্ট পর্বে আসে না; 1 তার সব ফটক ফাঁকা; তার যাজকরা গভীর আর্তনাদ করে; 1 তার কুমারীরা দুঃখিত, সে নিজের মনে কষ্ট পাচ্ছে। 1
5তার বিপক্ষেরা তার মনিব হয়েছে; তার শত্রুদের উন্নতি হয়েছে; 1 কারণ তার অনেক পাপের জন্য সদাপ্রভু তাকে দুঃখ দিয়েছেন; 1 তার ছোটো ছেলেরা তার বিপক্ষের আগে আগে বন্দী হয়ে গিয়েছে 1
6এবং সিয়োনের মেয়ের সব সৌন্দর্য্য তাকে ছেড়ে গিয়েছে। 1 তার নেতারা এমন হরিণের মত হয়েছে, যারা চরবার জায়গা পায় না; 1 তারা শক্তিহীন হয়ে তাড়নাকারীদের আগে গিয়েছে। 1
7যিরূশালেম তার দুঃখের ও দুর্দশার দিনের, 1 নিজের অতীতের সব মূল্যবান জিনিসপত্রের কথা মনে করছে; 1 যখন তার লোকেরা শত্রুদের হাতে পড়েছিল, 1 কেউ তাকে সাহায্য করে নি, তার শত্রুরা তাকে দেখল, 1 তার ধ্বংস দেখে তার শত্রুরা উপহাস করল। 1
8যিরূশালেম অনেক পাপ করেছে, তাই সে অশুচি হয়েছে। 1 যারা তাকে সম্মান করত, তারা তাকে তুচ্ছ করছে, 1 কারণ তারা তার উলঙ্গতা দেখতে পেয়েছে; 1 সে গভীর আর্তনাদ করছে এবং পিছনে ফিরেছে। 1
9তার অপবিত্রতা তার পোশাকে ছিল; 1 সে তার ভবিষ্যতের শাস্তির কথা ভাবেনি। 1 তার আশ্চর্য্যভাবে অধঃপতন হল; 1 তাকে সান্ত্বনা দেবার কেউ ছিল না; 1 আমার দুঃখ দেখ, হে সদাপ্রভু কারণ আমার শত্রু অহঙ্কার করেছে। 1
10বিপক্ষরা তার সব মূল্যবান জিনিসে হাত দিয়েছে; 1 সে দেখেছে জাতিরা তার পবিত্র জায়গায় প্রবেশ করেছে, 1 যাদেরকে তুমি আদেশ করেছিলে যে তারা তোমার সমাজে প্রবেশ করবে না। 1
11তার সব লোকেরা আর্তনাদ করছে, 1 তারা খাদ্যের খোঁজ করছে, 1 তারা প্রাণ ফিরিয়ে আনার জন্য খাবারের পরিবর্তে 1 তাদের মূল্যবান জিনিস দিয়েছে। 1 দেখ, হে সদাপ্রভু, আমাকে বিবেচনা কর, 1 কারণ আমি অযোগ্য হয়েছি। 1
12তোমরা যারা পাশ দিয়ে যাও, 1 এতে কি তোমাদের কিছু যায় আসে না? তাকিয়ে দেখ, 1 আমায় যে ব্যথা দেওয়া হয়েছে তার মতো ব্যথা আর কোথাও আছে? 1 তাই সদাপ্রভু তার প্রচণ্ড ক্রোধের দিনের আমাকে দুঃখ দিয়েছেন। 1
13তিনি উপর থেকে আমার হাড়ের মধ্যে আগুন পাঠিয়েছেন 1 এবং তাদের ওপরে সে জয়লাভ করেছে। 1 তিনি আমার পায়ের জন্য জাল পেতেছেন এবং আমাকে পিছনে ফিরিয়েছেন, 1 আমাকে সর্বদা নিঃসঙ্গ ও দুর্বল করেছে। 1
14আমার পাপের যোঁয়ালী তাঁর হাতের দ্বারা একসঙ্গে বাঁধা হয়েছে; তা জড়ানো হল, 1 আমার ঘাড়ে উঠল; তিনি আমাকে শক্তিহীন করেছেন; 1 যাদের বিরুদ্ধে আমি উঠতে পারি না, 1 তাদেরই হাতে প্রভু আমাকে সমর্পণ করেছেন। 1
15প্রভু আমার মাঝে থাকা আমার সব বীরকে পরাজিত করেছেন 1 যারা আমাকে রক্ষা করেছেন, 1 তিনি আমার শক্তিশালী যুবকদেরকে ধ্বংস করার জন্য 1 আমার বিরুদ্ধে সভা ডেকেছেন, 1 প্রভু যিহূদার কুমারীকে আঙ্গুর পেষণ যন্ত্রে পায়ে দলিত করেছেন। 1
16এই জন্যে আমি কাঁদছি; আমার চোখ দিয়ে, 1 আমার চোখ দিয়ে জল ঝরে পড়েছে; কারণ সান্ত্বনাকারী, 1 যিনি আমার প্রাণ ফিরিয়ে আনবেন, 1 তিনি আমার জীবন থেকে দূরে সরে গিয়েছেন, 1 আমার ছেলেরা অনাথ, 1 কারণ শত্রুরা জয়লাভ করেছে। 1
17সিয়োন সাহায্যের জন্য তার হাত বাড়িয়ে দিয়েছে; 1 তার সান্ত্বনাকারী কেউ নেই; 1 সদাপ্রভু যাকোবের বিষয়ে আদেশ করেছেন যে, 1 তার চারিদিকের লোক তার বিপক্ষ হোক; 1 যিরূশালেম তাদের মধ্যে অশুচি হয়েছে। 1
18সদাপ্রভু ন্যায়পরায়ণ, 1 তবুও আমি তাঁর আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছি; 1 সমস্ত লোকেরা, অনুরোধ করি, 1 শোন, আমার কষ্ট দেখ; আমার কুমারীরা 1 ও যুবকেরা বন্দী হয়ে গেছে। 1
19আমি আমার প্রেমিকদের ডাকলাম, 1 কিন্তু তারা আমাকে ঠকালো; 1 আমার যাজকরা এবং আমার প্রাচীনরা শহরের মধ্যে মারা গেল, 1 তারা নিজেদের প্রাণ ফিরে পাওয়ার জন্য খাবারের খোঁজ করছিল। 1
20দেখ, হে সদাপ্রভু, কারণ আমি খুব বিপদে পড়েছি; 1 আমার অন্ত্রে যন্ত্রণা হচ্ছে; আমার যন্ত্রণাগ্রস্ত হচ্ছে, 1 কারণ আমি ভীষণ বিরোধিতা করেছি; 1 বাইরে তরোয়াল আমাদের সন্তানহীন করছে, 1 ভিতরে যেন মৃত্যু আছে। 1
21লোকে আমার আর্তনাদ শুনতে পায়; 1 আমার সান্ত্বনাকারী কেউ নেই; 1 আমার শত্রুরা সবাই আমার দুর্দশার কথা শুনেছে; 1 তারা আনন্দ করছে, কারণ তুমিই এটা করেছ; 1 তুমি তোমার প্রচারের দিন উপস্থিত করবে 1 এবং তারা আমার সমান হবে। 1
22তাদের সব দুষ্টতা তোমার চোখে পড়ুক; 1 তুমি আমার সব পাপের জন্য আমার সাথে যেমন করেছ, 1 তাদের সাথেও সেরকম কর, 1 কারণ আমার অনেক আর্তনাদ অনেক বেশি 1 এবং আমার হৃদয় দুর্বল।