Lamentations 5
1হে সদাপ্রভু, আমাদের প্রতি যা ঘটেছে, তা মনে কর, 1 তাকাও, আমাদের অপমান দেখ। 1
2আমাদের সম্পত্তি অপরিচিত লোকদের হাতে, 1 আমাদের সব বাড়িগুলি বিদেশীদের হাতে গিয়েছে। 1
3আমরা অনাথ কারণ আমাদের কোনো বাবা নেই এবং 1 আমাদের মায়েরা বিধবাদের মতো হয়েছেন। 1
4আমাদের জল আমরা রূপা খরচ করে পান করেছি, 1 নিজেদের কাঠ দাম দিয়ে কিনতে হয়। 1
5লোকে আমাদেরকে তাড়না করে, আমরা ক্লান্ত এবং 1 আমাদের জন্য বিশ্রাম নেই। 1
6আমরা মিশরীয়দের 1 ও অশূরীয়দের কাছে হাতজোড় করেছি, 1 খাবারে সন্তুষ্ট হবার জন্য। 1
7আমাদের পূর্বপুরুষেরা পাপ করেছেন, 1 এখন তারা নেই এবং 1 আমরাই তাঁদের পাপ বহন করেছি। 1
8আমাদের ওপরে দাসেরা শাসন করে এবং 1 তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে, এমন কেউ নেই। 1
9জীবনের ঝুঁকিতে আমরা খাবার সংগ্রহ করি, 1 মরুপ্রান্তে অবস্থিত তরোয়াল থাকা সত্বেও। 1
10আমাদের চামড়া উনুনের মতো গরম, 1 দূর্ভিক্ষের জ্বরে জ্বলছে। 1
11সিয়োনে স্ত্রীলোকেরা ধর্ষিত হল, 1 যিহূদার শহরগুলিতে কুমারীরা ধর্ষিত হল। 1
12তারা নেতাদেরকে নিজেদের হাতের মাধ্যমে ফাঁসি দিয়েছে এবং 1 তারা প্রাচীনদের সম্মান করে নি। 1
13যুবকদেরকে যাঁতায় পরিশ্রম করতে হল, 1 শিশুরা কাঠের গুড়ির ভারে টলমল করছে। 1
14প্রাচীনেরা শহরের দরজা থেকে সরে গিয়েছেন এবং 1 যুবকেরা তাদের বাজনাকে থামিয়েছে। 1
15আমাদের হৃদয়ের আনন্দ চলে গিয়েছে, 1 আমাদের নাচ শোকে পরিবর্তিত হয়েছে। 1
16আমাদের মাথা থেকে মুকুট পড়ে গেছে, 1 ধিক আমাদেরকে! কারণ আমরা পাপ করেছি। 1
17এই জন্য আমাদের হৃদয় দুর্বল হয়েছে এবং 1 আমাদের চোখ অস্পষ্ট হয়েছে। 1
18কারণ সিয়োন পর্বত মানবহীন জায়গা হয়েছে, 1 শিয়ালেরা তার ওপর ঘুরে বেড়ায়। 1
19কিন্তু হে সদাপ্রভু, তুমি চিরকাল রাজত্ব কর এবং 1 তোমার সিংহাসন বংশের পর বংশ স্থায়ী। 1
20কেন তুমি চিরকাল আমাদেরকে ভুলে যাবে? 1 কেন এত দিন আমাদেরকে ত্যাগ করে থাকবে? 1
21হে সদাপ্রভু, তোমার প্রতি আমাদেরকে ফেরাও এবং 1 আমরা অনুতাপ করব; পুরানো দিনের মতো নতুন দিন আমাদেরকে দাও। 1
22তুমি আমাদেরকে একেবারে ত্যাগ করেছে এবং 1 আমাদের প্রতি প্রচণ্ড রেগে গিয়েছিলে।