Lamentations 4
1হায়! সোনা কেমনভাবে উজ্জ্বলতা হারিয়েছে, 1 খাঁটি সোনা পরিবর্তিত হয়েছে। 1 পবিত্র পাথরগুলি প্রতিটি রাস্তার মাথায় ছড়িয়ে আছে। 1
2সিয়োনের মূল্যবান ছেলেগুলো, 1 যারা খাঁটি সোনার থেকে দামী, 1 কিন্তু এখন তারা কুমোরের হাতে তৈরী 1 মাটির পাত্রের মতো গণ্য হয়েছে, 1 তা ছাড়া আর কিছুই নয়। 1
3এমন কি শিয়ালেরাও 1 তাদের বাচ্চাদেরকে দুধ পান করায়; 1 আমার লোকের মেয়েরা 1 মরুপ্রান্তের উটপাখির মত নিষ্ঠুর হয়েছে। 1
4স্তন্যপায়ী শিশুর জিভ পিপাসায় 1 মুখের তালুতে লেগে আছে; 1 ছেলেমেয়েরা রুটি চাইছে, 1 কিন্তু তাদের জন্য কিছুই নেই। 1
5যারা সুস্বাদু খাবার খেত, 1 তারা পরিত্যক্ত অন্নহীন অবস্থায় রাস্তায় রয়েছে; 1 যাদেরকে টকটকে লাল রঙের পোশাক পরিয়ে প্রতিপালিত করা যেত, 1 তারা আবর্জনার স্তূপ আলিঙ্গন করছে। 1
6প্রকৃত পক্ষে আমার লোকের মেয়ের অপরাধ 1 সেই সদোমের পাপের থেকেও বেশি, 1 যা এক মুহূর্তে উপড়ে ফেলেছিল, 1 অথচ তার ওপরে মানুষের হাত পড়েনি। 1
7তাদের যিরুশালেমের নেতারা + 4:7 নাজারেথ 1 তুষারের থেকেও উজ্জ্বল, 1 দুধের থেকেও সাদা ছিলেন; 1 প্রবালের থেকেও লালবর্ণ অঙ্গ তাঁদের ছিল; 1 নীলকান্তমণির মতো তাঁদের চেহারা ছিল। 1
8এখন তাঁদের মুখ কালির থেকেও কালো হয়েছে; 1 রাস্তায় তাঁদেরকে চেনা যায় না; 1 তাঁদের চামড়া হাড়ে লেগে গিয়েছে; 1 তা কাঠের মতো শুকনো হয়েছে। 1
9ক্ষিদেতে মরে যাওয়া লোকের থেকে 1 তরোয়ালের মাধ্যমে মরে যাওয়া লোক ভালো, 1 কারণ এরা মাঠের শস্যের অভাবে যেন আহত হয়ে ক্ষয় পাচ্ছে। 1
10দয়াবতী স্ত্রীদের হাত নিজের নিজের শিশু রান্না করেছে; 1 আমার লোকের মেয়েদের ধ্বংসের জন্য এরা তাদের খাবার হয়েছে। 1
11সদাপ্রভু নিজের রাগ সম্পূর্ণ করেছেন, 1 নিজের প্রচণ্ড রাগ ঢেলে দিয়েছেন; 1 তিনি সিয়োনে আগুন জ্বালিয়েছেন, 1 তা তার ভিত্তিমূল গ্রাস করেছে। 1
12পৃথিবীর রাজারা, বিশ্বের সব লোক, 1 বিশ্বাস করত না যে, যিরূশালেমের দরজায় কোনো বিপক্ষ 1 ও শত্রু প্রবেশ করতে পারবে। 1
13এর কারণ তার ভাববাদীদের পাপ ও যাজকদের অপরাধ; 1 যারা তার মধ্যে ধার্ম্মিকদের রক্তপাত করত। 1
14তারা অন্ধদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছে, 1 তাদের রক্ত দূষিত হয়েছে, 1 লোকেরা তাদের কাপড় স্পর্শ করতে পারে না। 1
15লোকে তাদেরকে চেঁচিয়ে বলেছে, 1 “চলে যাও; অশুচি, চলে যাও, চলে যাও, 1 আমাকে স্পর্শ কর না,” তারা পালিয়ে গিয়েছে, 1 ঘুরে বেড়িয়েছে; জাতিদের মধ্যে লোকে বলেছে, 1 “ওরা এই জায়গায় আর কখনো বিদেশী হিসেবে বাস করতে পারবে না।” 1
16সদাপ্রভুর মুখ তাদেরকে তার সামনে থেকে ছড়িয়ে দিয়েছেন, 1 তিনি তাদেরকে আর দেখেন না; 1 লোকে যাজকদের সম্মান করে না, 1 প্রাচীনদের প্রতি দয়া দেখান না। 1
17এখনও আমাদের চোখ সর্বদা ব্যর্থ হয়ে যাচ্ছে, 1 মূল্যহীন সাহায্যের আশায়; 1 যদিও আমরা অধীর আগ্রহে এমন এক জাতির অপেক্ষায় আছি, 1 যে রক্ষা করতে পারে না। 1
18শত্রুরা আমাদের পদক্ষেপ অনুসরণ করে, 1 আমরা আমাদের নিজের রাস্তায় হাঁটতে পারি না; 1 আমাদের শেষকাল কাছাকাছি, 1 আমাদের দিন শেষ কারণ আমাদের শেষকাল উপস্থিত। 1
19আমাদের তাড়নাকারীরা আকাশের ঈগল পাখির চেয়ে দ্রুতগামী ছিল; 1 তারা পর্বতের ওপরে আমাদের পিছনে পিছনে দৌড়াত, 1 মরুপ্রান্তে আমাদের জন্য ঘাঁটি বসাত। 1
20যিনি আমাদের নাকের নিঃশ্বাস-প্রশ্বাস, 1 সদাপ্রভুর অভিষিক্ত, তিনি তাদের ফাঁদে ধরা পড়লেন, 1 যাঁর বিষয়ে বলেছিলাম, আমরা তাঁর সুরক্ষায় জাতিদের মধ্যে বাস করব। 1
21হে ঊষদেশ নিবাসিনী ইদোমের মেয়ে, 1 তুমি আনন্দ কর ও খুশি হও! তোমার কাছেও সেই পানপাত্র আসবে, 1 তুমি মাতাল হবে এবং উলঙ্গিনী হবে। 1
22সিয়োনের মেয়ে, তোমার অপরাধ শেষ হল; 1 তিনি তোমাকে আর কখনো নির্বাসিত করবেন না; 1 হে ইদোমের মেয়ে, তিনি তোমার অপরাধের শাস্তি দেবেন, 1 তোমার পাপ প্রকাশ করবে।