Lamentations · বাইবেল (বাংলা)

Lamentations 3

1আমি সেই লোক, 1 যে সদাপ্রভুর ক্রোধের দণ্ডের মাধ্যমে দুঃখ দেখেছে। 1

2তিনি আমাকে চালিয়েছেন এবং 1 আমাকে আলোর বদলে অন্ধকারে হাঁটিয়েছেন। 1

3অবশ্যই তিনি আমার বিরুদ্ধে ফিরে গেছেন; 1 তিনি তাঁর হাত আমার বিরুদ্ধে সারা দিন ধরে ফিরিয়ে নেন। 1

4তিনি আমার মাংস ও আমার চামড়া ক্ষয়প্রাপ্ত করেছেন; 1 তিনি আমার হাড়গুলি ভেঙে দিয়েছেন। 1

5তিনি আমাকে অবরোধ করেছেন এবং 1 আমাকে তিক্ততা ও কঠিন পরিশ্রমের মাধ্যমে ঘিরে রেখেছেন; 1

6তিনি আমাকে অন্ধকার জায়গায় বাস করিয়েছেন, 1 দীর্ঘ দিনের র মৃতদের মতো করেছেন। 1

7তিনি আমার চারিদিকে দেওয়াল তুলে দিয়েছেন, 1 যাতে আমি পালাতে না পারি; 1 তিনি আমার শিকল ভারী করে দিয়েছেন। 1

8যখন আমি কাঁদি এবং 1 সাহায্যের জন্যে চিত্কার করি, তিনি আমার প্রার্থনা শোনেন না। 1

9তিনি ক্ষোদিত পাথরের দেওয়াল তুলে আমার রাস্তা আঁটকে দিয়েছেন, 1 তিনি সব পথ বাঁকা করেছেন। 1

10তিনি আমার কাছে ওৎ পেতে থাকা ভাল্লুকের মতো, 1 একটা লুকিয়ে থাকা সিংহের মতো। 1

11তিনি আমার পথকে অন্য দিকে ঘুরিয়েছেন, 1 তিনি আমাকে টুকরো টুকরো করেছেন এবং 1 আমাকে নিঃসঙ্গ করেছেন। 1

12তিনি তাঁর ধনুকে টান দিয়েছেন এবং 1 আমাকে তীরের লক্ষ্য হিসাবে চিহ্নিত করেছেন। 1

13তিনি তাঁর তূণের তীর আমার হৃদয়ে বিদ্ধ করিয়েছেন। 1

14আমি আমার সব লোকদের কাছে হাস্যকর 1 ও দিনের পর দিন তাদের উপহাসের গানের বিষয় হয়েছি। 1

15তিনি তিক্ততায় আমাকে ভরে দিয়েছেন এবং 1 তেতো রস পান করতে বাধ্য করেছেন। 1

16তিনি কাঁকর দিয়ে আমার দাঁত ভেঙে দিয়েছেন, 1 তিনি আমাকে ছাইয়ের মধ্যে ঠেলে দিয়েছেন। 1

17তুমি আমার জীবন থেকে শান্তি সরিয়ে নিয়েছ; 1 আনন্দ আমি ভুলে গিয়েছি। 1

18তাই আমি বললাম, 1 “আমার শক্তি ও সদাপ্রভুতে আমার আশা নষ্ট হয়েছে।” 1

19মনে কর আমার দুঃখ ও 1 আমার বিপথে যাওয়া, তেতো রস এবং বিষ। 1

20আমি অবশ্যই তা মনে রাখছি এবং 1 আমি নিজের কাছে নত হচ্ছি। 1

21কিন্তু আমি আবার মনে করি; 1 তাই আমার আশা আছে। 1

22সদাপ্রভুর দয়ার জন্য আমরা নষ্ট হয়নি; 1 কারণ তাঁর দয়া শেষ হয়নি। 1

23প্রতি সকালে সেগুলি নতুন! 1 তোমার বিশ্বস্ততা মহান। 1

24আমার প্রাণ বলে, “সদাপ্রভুই আমার অধিকার,” 1 তাই আমি তাঁর উপর আশা করব। 1

25সদাপ্রভু তার জন্যই ভালো যে তার অপেক্ষা করে, 1 সেই জীবনের পক্ষে যা তাকে খোঁজে। 1

26সদাপ্রভুর পরিত্রানের জন্য নীরবে অপেক্ষা করাই ভালো। 1

27একজন মানুষের পক্ষে যৌবনকালে যোঁয়ালী বহন করা ভালো। 1

28তাকে একা ও নীরবে বসতে দাও, 1 কারণ সদাপ্রভু তার ওপরে যোঁয়ালী চাপিয়েছেন। 1

29সে ধূলোতে মুখ দিক, তবে হয়তো আশা হলেও হতে পারে। 1

30যে তাকে মারছে তার কাছে গাল পেতে দিক। 1 তাকে অপমানে পরিপূর্ণ হতে দাও। 1

31কারণ প্রভু চিরকালের জন্য তাকে ত্যাগ করবেন না! 1

32যদিও দুঃখ দেন, তবুও নিজের মহান দয়া অনুসারে করুণা করবেন। 1

33কারণ তিনি হৃদয়ের সঙ্গে দুঃখ দেন না, 1 মানুষের সন্তানদের শোকার্ত করেন না। 1

34লোকে যে পৃথিবীর বন্দীদের সবাইকে পায়ের তলায় পিষে দেয়, 1

35সর্বশক্তিমানের সামনে মানুষের প্রতি অন্যায় করে, 1

36একজন লোক তার অন্যায় চেপে রাখে, 1 তা সদাপ্রভু কি দেখতে পান না? 1

37প্রভু আদেশ না করলে কার কথা সফল হতে পারে? 1

38সর্বশক্তিমান ঈশ্বরের মুখ থেকে কি বিপদ 1 ও ভালো বিষয় দুইই বের হয় না? 1

39যে কোনো জীবিত লোক তার পাপের শাস্তির জন্য 1 কেমন করে অভিযোগ করতে পারে? 1

40এস, আমরা নিজের নিজের রাস্তা বিচার করি 1 ও পরীক্ষা করি এবং সদাপ্রভুর কাছে ফিরে যাই। 1

41এস, হাতের সঙ্গে হৃদয়কে ও 1 স্বর্গের নিবাসী ঈশ্বরের দিকে হাত উঠাই এবং প্রার্থনা করি: 1

42“আমরা তোমার বিরুদ্ধে পাপ ও বিদ্রোহ করেছি; 1 তাই তুমি ক্ষমা করনি। 1

43তুমি নিজেকে রাগে ঢেকে আমাদেরকে তাড়না করেছ, 1 হত্যা করেছ, দয়া করনি। 1

44তুমি নিজেকে মেঘে ঢেকে রেখেছ, 1 তাই কোনো প্রার্থনা তা ভেদ করতে পারেনা। 1

45তুমি জাতিদের মধ্যে আমাদেরকে জঞ্জাল 1 ও আবর্জনা করেছ। 1

46আমাদের সব শত্রু আমাদের বিরুদ্ধে 1 উপহাসের সঙ্গে মুখ খুলেছে। 1

47ভয় ও ফাঁদ, নির্জনতা 1 ও ধ্বংস আমাদের ওপরে এসেছে।” 1

48আমার লোকের মেয়ের ধ্বংসের জন্য 1 আমার চোখে জলের ধারা বয়ে যাচ্ছে। 1

49আমার চোখে সবদিন জলে বয়ে যাচ্ছে, থামে না, 1

50যে পর্যন্ত সদাপ্রভু স্বর্গ থেকে নীচু হয়ে না তাকান। 1

51আমার শহরের সমস্ত মেয়ের জন্য আমার চোখ 1 আমার জীবনে কঠিন ব্যথা আনে। 1

52বিনা কারণে যারা আমার শত্রু, 1 তারা আমাকে পাখির মতো শিকার করেছে। 1

53তারা আমার জীবন কুয়োতে ধ্বংস করেছে এবং 1 আমার ওপরে পাথর ছুঁড়েছে। 1

54আমার মাথার ওপর দিয়ে জল বয়ে গেল; 1 আমি বললাম, “আমি ধ্বংস হয়েছি।” 1

55হে সদাপ্রভু, আমি নীচের গর্তের ভিতর থেকে 1 তোমার নাম ডেকেছি। 1

56তুমি আমার কন্ঠস্বর শুনেছ; 1 যখন আমি বললাম, “আমার সাহায্যের জন্য 1 তোমার কান লুকিয়ে রেখো না।” 1

57যে দিন আমি তোমাকে ডেকেছি, 1 সেই দিন তুমি আমার কাছে এসেছ এবং 1 আমাকে বলেছ, “ভয় কোরো না।” 1

58হে প্রভু, তুমি আমার জীবনের সমস্ত বিবাদগুলি সমাধান করেছ; 1 আমার জীবন মুক্ত করেছ। 1

59হে সদাপ্রভু, তুমি আমার প্রতি করা অত্যাচার দেখেছ, 1 আমার বিচার ন্যায্যভাবে কর। 1

60ওদের সব প্রতিশোধ ও আমার বিরুদ্ধে 1 করা সমস্ত পরিকল্পনা তুমি দেখেছ। 1

61হে সদাপ্রভু, তুমি ওদের অবজ্ঞা 1 ও আমার বিরুদ্ধে করা ওদের সকল পরিকল্পনা শুনেছ; 1

62যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে বলে এবং 1 তারা আমার বিরুদ্ধে তাদের কথাবার্তা শুনেছ। 1

63তাদের বসা ও ওঠা দেখ, হে সদাপ্রভু! 1 আমি তাদের বিদ্রূপের গানের বিষয়। 1

64হে সদাপ্রভু, তুমি তাদের 1 হাতের কাজ অনুসারে প্রতিদান তাদেরকে দেবে। 1

65তুমি তাদের হৃদয়ে ভয় দেবে, 1 তোমার অভিশাপ তাদের ওপর পড়বে। 1

66তুমি তাদেরকে রাগে তাড়া করবে এবং 1 সদাপ্রভু স্বর্গের নীচে থেকে তাদেরকে ধ্বংস করবে।

← Lamentations 2Read In The App, Free →Lamentations 4 →

Study Lamentations 3

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345