Lamentations · বাইবেল (বাংলা)

Lamentations 2

1প্রভু তাঁর ক্রোধে সিয়োনের মেয়েকে 1 কেমন মেঘে ঢেকেছেন! 1 তিনি ইস্রায়েলের সৌন্দর্য্য স্বর্গ থেকে পৃথিবীতে ফেলেছেন; 1 তিনি তাঁর ক্রোধের দিনের নিজের পা রাখার জায়গাকে মনে করেননি। 1

2প্রভু যাকোবের সমস্ত বাসস্থান গ্রাস করেছেন 1 এবং কোনো দয়া করেননি; 1 তিনি ক্রোধে যিহূদার মেয়ের দৃঢ় দুর্গগুলি সব উপড়ে ফেলে দিয়েছেন, 1 তিনি সে সব জায়গা থেকে তাদের তাড়িয়ে দিয়েছেন; 1 রাজ্য ও তার নেতাদেরকে অশুচি করেছেন। 1

3তিনি প্রচণ্ড রাগে ইস্রায়েলের সব শক্তি + 2:3 শিং উচ্ছেদ করেছেন, 1 তিনি শত্রুর সামনে থেকে নিজের ডান হাত টেনে নিয়েছেন, 1 চারদিকে আগুনের শিখার মতো তিনি যাকোবকে জ্বালিয়েছেন। 1

4তিনি শত্রুর মতো নিজের ধনুকে টান দিয়েছেন। 1 বিপক্ষের মতো ডান হাত তুলে দাঁড়িয়েছেন, 1 আর যারা চোখে মূল্যবান তাদের সবাইকে হত্যা করেছেন; 1 তিনি সিয়োনের মেয়ের তাঁবুর মধ্যে আগুনের মতো রাগ ঢেলে দিয়েছেন। 1

5প্রভু শত্রুর মত হয়েছেন, তিনি ইস্রায়েলকে গ্রাস করেছেন, 1 তিনি তার সমস্ত প্রাসাদগুলি গ্রাস করেছেন, 1 তার সমস্ত দুর্গগুলি ধ্বংস করেছেন, 1 তিনি যিহূদার মেয়ের শোক ও বিলাপ বাড়িয়ে দিয়েছেন। 1

6তিনি বাগানবাড়ির মত নিজের সমাগম তাঁবুতে আঘাত করেছেন। 1 তিনি মিলন স্থানকে ধ্বংস করেছেন; 1 সদাপ্রভু সিয়োনে পর্ব ও বিশ্রামবারকে ভুলিয়ে দিয়েছেন, 1 প্রচণ্ড রাগে রাজাকে ও যাজককে অগ্রাহ্য করেছেন। 1

7প্রভু তাঁর যজ্ঞবেদি দূর করেছেন; 1 নিজের পবিত্র জায়গা ত্যাগ করেছেন; 1 তিনি তার প্রাসাদের ভিত শত্রুদের হাতে দিয়েছেন; 1 তারা সদাপ্রভুর গৃহের মধ্যে নির্দিষ্ট পর্বের দিনের উল্লাস করেছে। 1

8সদাপ্রভু সিয়োনের মেয়ের শহরের দেওয়াল ধ্বংস করার জন্য সংকল্প করেছেন; 1 তিনি পরিমাপের রেখাকে প্রসারিত করেছেন এবং 1 ধ্বংস করার থেকে নিজের হাতকে সরিয়ে নেননি; 1 তিনি পরিখা ও দেওয়ালকে বিলাপ করিয়েছেন এবং 1 সেগুলি একসঙ্গে দুর্বল করেছেন। 1

9তার সব শহরের ফটকগুলো মাটিতে ঢুকে গিয়েছে, 1 তিনি তার খিল নষ্ট করেছেন এবং 1 ভেঙে দিয়েছেন; তার রাজা ও নেতারা জাতিদের মধ্যে থাকে, 1 যেখানে মোশির কোনো ব্যবস্থা নেই; 1 এমনকি তার ভাববাদীরা সদাপ্রভুর থেকে কোনো দর্শন পায় না। 1

10সিয়োনের মেয়ের প্রাচীনেরা মাটিতে বসে আছে, 1 নীরবে দুঃখিত হয়ে আছে; তারা নিজের নিজের মাথায় ধূলো ছড়িয়েছে, 1 তারা কোমরে চট পরেছে, 1 যিরূশালেমের কুমারীরা মাটিতে তাদের মাথা নীচু করছে। 1

11আমার চোখ দুটির জল শেষ হয়ে দুর্বল হয়ে পড়েছে, 1 আমার অন্ত্রে যন্ত্রণা হচ্ছে; 1 আমার হৃদয় মাটিতে ঢেলে দেওয়া হচ্ছে, 1 কারণ আমার লোকের মেয়ে ধ্বংস হচ্ছে, 1 কারণ শহরের রাস্তায় রাস্তায় ছেলেমেয়েরা 1 ও স্তন্যপায়ী শিশুরা দুর্বল হচ্ছে। 1

12তারা তাদের মায়েদের বলে, “গম আর আঙ্গুর রস কোথায়?” 1 কারণ শহরের রাস্তায় রাস্তায় আহত লোকদের মতো দুর্বল হয়ে যায়, 1 তাদের মায়ের বুকে তাদের নিজেদের জীবন ত্যাগ করে। 1

13হে যিরূশালেমের মেয়েরা, 1 তোমার বিষয়ে কি বলে সাক্ষ্য দেব? 1 কিসের সঙ্গে তোমার উপমা দেব? 1 সিয়োন কুমারী, সান্ত্বনার জন্য কিসের সঙ্গে তোমার তুলনা করব? 1 কারণ তোমার ধ্বংস সমুদ্রের মতো বিশাল, 1 তোমায় কে সুস্থ করবে? 1

14তোমার ভাববাদীরা তোমার জন্য মিথ্যা ও 1 বোকামির দর্শন পেয়েছে, 1 তারা তোমার বন্দীদশা ফেরাবার জন্য তোমার অপরাধ প্রকাশ করে নি, 1 কিন্তু তোমার জন্য মিথ্যা ভাববাণী সব এবং 1 নির্বাসনের বিষয়গুলি দেখেছে। 1

15যারাই রাস্তা দিয়ে যায়, 1 তারা তোমার উদ্দেশ্যে হাততালি দেয়; 1 তারা শিস দিয়ে যিরূশালেমের মেয়ের দিকে মাথা নেড়ে বলে, 1 “এ কি সেই শহর যা ‘নিখুঁত সৌন্দর্য্যের জায়গা’, 1 ‘সমস্ত পৃথিবীর আনন্দের জায়গা’ নাম পরিচিত ছিল?” 1

16তোমার সব শত্রুরা তোমার বিরুদ্ধে মুখ বড় করে খুলেছে। 1 তারা শিস দেয় এবং দাঁতে দাঁত ঘষে, তারা বলে, 1 “আমরা তাঁকে গ্রাস করলাম, 1 এটা সেই দিন যার জন্য আমরা অপেক্ষা করছিলাম; 1 আমরা খুঁজে পেলাম, দেখলাম।” 1

17সদাপ্রভু যা ঠিক করেছেন সেটাই করেছেন; 1 অতীতে তিনি যা আদেশ করেছিলেন সেই কথা পূর্ণ করেছেন, 1 তিনি ছিঁড়ে ফেলে দিয়েছেন এবং 1 দয়া করেননি; তিনি শত্রুকে তোমার ওপরে আনন্দ করতে দিয়েছেন, 1 তোমার বিপক্ষদের শিং উঁচু করেছেন। 1

18তাদের হৃদয় প্রভুর কাছে কেঁদেছে; 1 “সিয়োনের মেয়ের দেওয়াল! 1 দিন রাত চোখের জল নদীর স্রোতের মতো বয়ে যাক, 1 নিজেকে কোনো বিশ্রাম দিও না, তোমার চোখকে থামতে দিও না। 1

19দাঁড়াও এবং রাতের প্রত্যেক প্রহরের শুরুতে কাঁদ, 1 প্রভুর সামনে তোমার হৃদয় জলের মতো ঢেলে দাও, 1 তার দিকে হাত তোমার হাত তোলো, 1 তোমার ছেলে মেয়েদের প্রাণের জন্য, 1 যারা সব রাস্তার মাথায় খিদেতে দুর্বল আছে।” 1

20দেখ, হে সদাপ্রভু, 1 বিবেচনা কর তুমি কার প্রতি এমন ব্যবহার করছে? 1 নারীরা কি তার ছেলেমেয়েদেরকে খাবে, 1 যাদেরকে তারা যত্ন করেছে? 1 প্রভুর পবিত্র জায়গায় কি যাজক ও ভাববাদী মারা যাবে? 1

21অল্প বয়সী যুবকরা ও বুড়োরা রাস্তায় রাস্তায় মাটিতে পড়ে আছে, 1 আমার কুমারীরা ও যুবকেরা তরোয়ালের আঘাতে পড়ে গেছে; 1 তুমি নিজের রাগের দিনের তাদেরকে হত্যা করেছ; 1 তুমি নির্মমভাবে হত্যা করেছ এবং দয়া দেখাও নি। 1

22তুমি চারিদিক থেকে আমার শত্রু 1 পর্বের দিনের মতো নিমন্ত্রণ করেছ; 1 সদাপ্রভুর রাগের দিনের ছাড়া পাওয়া এবং 1 রক্ষা পাওয়া কেউই থাকল না; 1 যাদের আমি দেখাশোনা ও লালন পালন করতাম, 1 আমার শত্রুরা তাদেরকে ধ্বংস করেছে।

← Lamentations 1Read In The App, Free →Lamentations 3 →

Study Lamentations 2

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345