Song of Solomon 2
1আমি শারোণের উপত্যকার 1 একটি লিলি ফুল। 1 প্রেমিকা। 1
2কাঁটাবনের মধ্যে যেমন লিলি ফুল, 1 আমার দেশের মেয়েদের মধ্যে 1 তেমন তুমি, আমার প্রিয়। 1 প্রিয়তম। 1
3বনের গাছপালার মধ্যে যেমন আপেল গাছ, 1 তেমনি যুবকদের মধ্যে আমার প্রিয়। 1 আমি তাঁর ছায়াতে বসে আনন্দ পাই, 1 আমার মুখে তাঁর ফল মিষ্টি লাগে। 1
4তিনি আমাকে খাবার ঘরে নিয়ে গেলেন, 1 আর আমার উপরে প্রেমই তাঁর পতাকা হল। 1
5কিশমিশের পিঠে খাইয়ে আমাকে শক্তিশালী কর 1 আর আপেল দিয়ে আমাকে সতেজ করে তোলো, 1 কারণ আমি প্রেমে দুর্বল হয়ে পরেছি। 1
6তাঁর বাঁ হাত আমার মাথার নীচে আছে, 1 তাঁর ডান হাত আমাকে জড়িয়ে ধরে। 1
7হে যিরূশালেমের মেয়েরা, 1 আমি কৃষ্ণসার হরিণ ও 1 মাঠের হরিণদের নামে দিব্যি দিয়ে বলছি, 1 তোমরা ভালবাসাকে জাগিয়ো না 1 বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার বাসনা হয়। 1
8ঐ শোন, আমার প্রিয়ের শব্দ, ঐ দেখ, তিনি আসছেন; 1 তিনি পাহাড় পর্বতের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে আসছেন। 1
9আমার প্রিয় যেন কৃষ্ণসার হরিণ অথবা হরিণের বাচ্চা। 1 দেখ, তিনি আমাদের দেওয়ালের পিছনে দাঁড়িয়ে আছেন, 1 তিনি জানালা দিয়ে তাকিয়ে দেখছেন, 1 জালির মধ্যে দিয়ে উঁকি মারছেন। 1
10আমার প্রিয়তম আমাকে বলল, 1 “আমার প্রিয়, ওঠো; আমার সুন্দরী, 1 আমার সঙ্গে এস। 1
11দেখ, শীতকাল চলে গেছে; 1 বর্ষা শেষ হয়েছে এবং চলে গেছে। 1
12মাঠে মাঠে ফুল ফুটেছে, 1 গানের দিন এসেছে; 1 আমাদের দেশে ঘুঘুর ডাক শোনা যাচ্ছে। 1
13ডুমুর গাছে ফল ধরতে শুরু হয়েছে; 1 আঙ্গুর লতায় ফুল ধরে সুগন্ধ ছড়াচ্ছে। 1 হে আমার প্রিয়, ওঠো, এস; আমার সুন্দরী, 1 এস আমার সঙ্গে।” 1 প্রেমিক। 1
14ঘুঘু আমার, তুমি পাহাড়ের ফাটলে, 1 পাহাড়ের গায়ের লুকানো জায়গায় রয়েছ; 1 আমাকে তোমার মুখ দেখাও, 1 তোমার গলার স্বর শুনতে দাও, 1 কারণ তোমার স্বর মিষ্টি আর মুখের চেহারা সুন্দর। 1
15তোমরা সেই শিয়ালগুলোকে + 2:15 শিয়ালগুলোকে বলতে সম্ভবতঃ অন্য লোককে বোঝায় যে যুবতী স্ত্রীর স্নেহের জন্য প্রতিদ্বন্দিতা করছে আমাদের জন্য, 1 সেই ছোট ছোট শিয়ালগুলোকে ধর, 1 কারণ তারা আমাদের আঙ্গুর ক্ষেতগুলো নষ্ট করে; 1 আমাদের আঙ্গুর ক্ষেতে ফুলের কুঁড়ি ধরেছে। 1 প্রিয়তম। 1
16আমার প্রিয় আমারই আর আমি তাঁরই; 1 তিনি লিলি ফুলের বনে চরেন। 1
17হে আমার প্রিয়, তুমি ফিরে এসো; 1 যতক্ষণ না ভোর হয় আর অন্ধকার চলে যায় ততক্ষণ তুমি থাক। 1 অসমতল পাহাড়ের উপর তুমি 1 কৃষ্ণসার হরিণ কিংবা বাচ্চা হরিণের মত হও।