Song of Solomon · বাইবেল (বাংলা)

Song of Solomon 3

1রাতের বেলা আমার বিছানায় 1 আমার প্রাণের প্রিয়তমকে আমি খুঁজছিলাম; 1 আমি তাঁকে খুঁজছিলাম, কিন্তু পেলাম না। 1

2আমি নিজে নিজেকে বললাম, 1 “আমি এখন উঠে শহরের মধ্যে ঘুরে বেড়াব, 1 গলিতে গলিতে, মোড়ে মোড়ে; 1 সেখানে আমি আমার প্রাণের প্রিয়তমকে খুঁজব,” 1 আমি তাঁকে খুঁজছিলাম কিন্তু তাঁকে পেলাম না। 1

3পাহারাদারেরা শহরে ঘুরে ঘুরে পাহারা দেবার দিন আমাকে দেখতে পেল। 1 আমি তাদের জিজ্ঞাসা করলাম, 1 “তোমরা কি আমার প্রাণের প্রিয়কে দেখেছ?” 1

4তাদের পার হয়ে একটু এগিয়ে যেতেই 1 আমি আমার প্রাণের প্রিয়কে দেখতে পেলাম। 1 তাঁকে ধরে আমার মায়ের ঘরে না আনা পর্যন্ত আমি তাঁকে ছাড়লাম না; 1 যিনি আমাকে গর্ভে ধরেছিলেন আমি তাঁরই ঘরে তাঁকে আনলাম। 1

5হে যিরূশালেমের মেয়েরা, আমি কৃষ্ণসার 1 ও মাঠের হরিণীদের নামে অনুরোধ করে বলছি, 1 তোমরা ভালবাসাকে জাগিয়ো না 1 বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার উপযুক্ত দিন হয়। 1

6গন্ধরসের ও সুগন্ধি ধূপের সুগন্ধ, 1 বণিকের সব রকম দ্রব্যের গন্ধে সুগন্ধিত হয়ে 1 ধোঁয়ার থামের মত মরুভূমি থেকে যিনি আসছেন তিনি কে? 1

7দেখ, ওটা শলোমনের পালকী! 1 ষাটজন বীর যোদ্ধা রয়েছেন সেই পালকীর চারপাশে; 1 তাঁরা ইস্রায়েলের শক্তিশালী বীর। 1

8তাঁদের সবার সঙ্গে আছে তলোয়ার, 1 যুদ্ধে তাঁরা সবাই পাকা; 1 তলোয়ার কোমরে বেঁধে নিয়ে 1 তাঁরা প্রত্যেকে প্রস্তুত আছেন রাতের বিপদের জন্য। 1

9রাজা শলোমন নিজের জন্য 1 একটি পালকী তৈরী করেছেন লেবাননের কাঠ দিয়ে। 1

10সেই পালকীর খুঁটি রূপা দিয়ে তৈরী, 1 তলাটা সোনার তৈরী ছিল 1 এবং আসনটা বেগুনে রংয়ের কাপড়ের; 1 যিরূশালেমের মেয়েরা ভালবেসে 1 তার ভিতরের অংশে কারুকাজ করে দিয়েছে। 1

11হে সিয়োনের মেয়েরা, তোমরা বের হয়ে এস, 1 দেখ, রাজা শলোমন মুকুট পরে আছেন; 1 তাঁর বিয়ের দিনের, 1 তাঁর জীবনের আনন্দের দিনের, 1 তাঁর মা তাঁকে মুকুট পরিয়ে দিয়েছেন।

← Song of Solomon 2Read In The App, Free →Song of Solomon 4 →

Study Song of Solomon 3

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678