Song of Solomon 6
1নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী, 1 তোমার প্রিয়তম কোথায় গিয়েছেন? 1 তোমার প্রিয় কোনদিকের পথে গিয়েছেন? বল, 1 যাতে আমরা তোমার সঙ্গে তাঁর খোঁজ করতে পারি। 1 প্রিয়তম। 1
2আমার প্রিয়তম তাঁর সুগন্ধি বাগানে গিয়েছেন, 1 গিয়েছেন পশুপাল চরানোর জন্য 1 আর লিলি ফুল জড়ো করবার জন্য। 1
3আমি আমার প্রিয়তমেরই এবং তিনি আমারই, 1 তিনি আনন্দের সঙ্গে লিলি ফুলের বনে পশুপাল চরান। 1 প্রেমিকা। 1
4প্রিয় আমার, 1 তুমি তির্সার মত সুন্দরী, 1 যিরূশালেমের মত চমৎকার 1 এবং সম্পূর্ণভাবে আমাকে মুগ্ধ করেছ। 1
5আমার দিক থেকে তোমার চোখ ফিরিয়ে নাও; 1 কারণ তারা আমাকে ব্যাকুল করে তুলেছে। 1 তোমার চুলগুলি গিলিয়দ পাহাড় থেকে 1 নেমে আসা ছাগলের পালের মত। 1
6তোমার দাঁতগুলি স্নান করে আসা ভেড়ীর পালের মত; 1 তাদের প্রত্যেকেরই জোড়া আছে, 1 কোনটাই হারিয়ে যায়নি। 1
7তোমার ঘোমটার মধ্যে 1 গাল দুটি যেন আধখানা করা ডালিম। 1
8সেখানে ষাটজন রাণী, 1 আশিজন উপপত্নী এবং 1 অসংখ্য কুমারী মেয়ে থাকতে পারে, 1
9আমার ঘুঘু, আমার অকলঙ্কিত সুন্দরী হলো 1 শুধুমাত্র একজনই। সে হলো তার মায়ের একমাত্র মেয়ে, 1 যিনি তাকে গর্ভে ধরেছিলেন তাঁর আদরের মেয়ে। 1 আমার দেশের লোকের মেয়েরা তাকে দেখল 1 এবং তাকে ধন্যা বলল, 1 রাণীরা ও উপপত্নীরাও তার প্রশংসা করলেন। 1 বন্ধুরা। 1
10তাঁরা বললেন, “কে সে, 1 যে ভোরের মত দেখা দেয়, 1 চাঁদের মত সুন্দরী, 1 সূর্য্যের মত উজ্জ্বল এবং সম্পূর্ণভাবে মুগ্ধ করে?” 1 প্রেমিকা। 1
11আমি গিয়েছিলাম উপত্যকার নতুন চারাগুলো দেখতে, 1 আঙ্গুর লতায় কুঁড়ি ধরেছে কিনা তা দেখতে, 1 আর ডালিম গাছে ফুল ফুটেছে কিনা 1 তা দেখতে আমি বাদাম গাছের বনে গিয়েছিলাম। 1
12আমি খুব আনন্দিত ছিলাম যে, 1 যদি আমাকে আমার জাতির রাজার 1 রথগুলোর একটার মধ্যে বসিয়ে দিত। 1 বন্ধুদের প্রেমিক। 1
13হে শূলম্মীয়া, ফিরে এস, ফিরে এস; 1 আমরা যেন তোমাকে দেখতে পাই সেইজন্য ফিরে এস, 1 ফিরে এস। তোমরা মহনয়িমের নাচ 1 দেখার মত করে কেন শূলম্মীয়াকে দেখতে চাইছ?