Song of Solomon · বাইবেল (বাংলা)

Song of Solomon 5

1আমি আমার বাগানে এসেছি, আমার বোন, আমার কনে; 1 আমি আমার গন্ধরসের সঙ্গে আমার মশলা জোগাড় করেছি। 1 আমি আমার মৌচাক ও আমার মধু খেয়েছি, 1 আমি আঙ্গুর রস ও দুধ পান করেছি। 1 খাও, হে বন্ধুরা, পান কর, 1 ভালবাসা পরিপূর্ণ হয়ে পান কর। 1 প্রিয়তম। 1

2আমি ঘুমিয়ে ছিলাম, 1 কিন্তু আমার হৃদয় জেগে ছিল। 1 এটা আমার প্রিয়তমের স্বর, 1 যিনি দরজায় আঘাত করলেন এবং বলছেন, 1 “আমাকে দরজা খুলে দাও, 1 আমার কনে, আমার বোন, 1 আমার ঘুঘু, আমার নিষ্কলঙ্কিত সেই জন। 1 শিশিরে আমার মাথা ভিজে গেছে, 1 রাতের কুয়াশায় আমার চুল ভরে গেছে।” 1

3“আমি আমার পোশাক খুলে ফেলেছি; 1 আমি আবার কিভাবে তা পরব? আমি আমার পা ধুয়েছি; 1 আমি আবার কিভাবে তা নোংরা করব?” 1

4দরজার ছিদ্র দিয়ে আমার প্রিয়তম তাঁর হাত রাখলেন, 1 আমার মন তাঁর জন্য ব্যাকুল হয়ে উঠলো। 1

5আমি আমার প্রিয়তমকে দরজা খুলে দেওয়ার জন্য উঠলাম, 1 আমার হাত থেকে গন্ধরস ঝরছিল, 1 আমার আঙ্গুল গন্ধরসে ভেজা ছিল। 1

6আমি আমার প্রিয়তমের জন্য দরজা খুললাম, 1 কিন্তু আমার প্রিয় ফিরে গিয়েছিলেন, 1 চলে গিয়েছিলেন। আমার অন্তর নিরাশায় ডুবে গিয়েছিল। 1 আমি তাঁকে খুঁজলাম, কিন্তু পেলাম না; 1 আমি তাঁকে ডাকলাম, 1 কিন্তু তিনি উত্তর দিলেন না। 1

7শহরে ঘুরে বেড়ানো 1 পাহারাদারেরা আমাকে দেখতে পেল; 1 তারা আমাকে আঘাত করলো এবং ক্ষতবিক্ষত করলো; 1 প্রাচীরের পাহারাদারেরা আমার পোশাক কেড়ে নিল। 1

8যিরূশালেমের মেয়েরা, 1 আমি তোমাদের বলছি, 1 যদি তোমরা আমার প্রিয়তমের দেখা পাও, 1 তবে অনুগ্রহ করে তাঁকে বোলো যে, 1 আমি তাঁকে ভালবেসে দুর্বল হয়েছি। 1 বন্ধুরা। 1

9অন্য প্রিয়তমদের থেকে তোমার প্রিয়তম কিরকম ভাল? 1 ওহে সুন্দরী, অন্য প্রিয়তমদের চেয়ে 1 তোমার প্রিয়তম কিসে ভাল যে, 1 তুমি এই ভাবে আমাদের দিব্যি দিচ্ছ? 1 প্রিয়তম। 1

10আমার প্রিয়তম উজ্জ্বল ও লালবর্ণের; 1 আমার প্রিয়তম + 5:10 আমার প্রিয়তম সাদা এবং লাল এবং অন্য দশ হাজারের মধ্যে তিনি শ্রেষ্ঠউজ্জ্বল এবং শক্তিশালী হচ্ছে। 1

11তাঁর মাথা খাঁটি সোনার মত, 1 তাঁর চুল কোঁকড়ানো ও দাঁড়কাকের মত কালো; 1

12তাঁর চোখ স্রোতের ধারে থাকা এক জোড়া ঘুঘুর মত, 1 দুধে ধোওয়া ও রত্নের মত বসানো। 1

13তাঁর গালগুলি সুগন্ধি বাগানের মত, 1 যেখান থেকে সুগন্ধ বের হয়। 1 তাঁর ঠোঁটগুলি গন্ধরস ঝরা লিলি ফুলের মত। 1

14তাঁর হাতগুলি বৈদূর্যমণি বসানো সোনার আংটির মত, 1 তাঁর উদর নীলকান্তমণিতে সাজানো হাতির দাঁতের শিল্পকাজের মত। 1

15তাঁর পাগুলি খাঁটি সোনার ভিত্তির 1 উপর বসানো শ্বেতপাথরের থামের মত; 1 তাঁর চেহারা লিবানোনের মত, 1 বাছাই করা এরস গাছের মত। 1

16তাঁর মুখ খুব মিষ্টি, 1 তিনি সম্পূর্ণ সুন্দর। 1 হে যিরূশালেমের মেয়েরা! এই আমার প্রিয়, 1 এই আমার বন্ধু।

← Song of Solomon 4Read In The App, Free →Song of Solomon 6 →

Study Song of Solomon 5

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678