Song of Solomon 7
1হে রাজকন্যা, জুতোর মধ্যে 1 তোমার পা দুইটি দেখতে কত সুন্দর! 1 তোমার দুইটি উরুর গঠন গয়নার মত, 1 তা যেন দক্ষ কারিগরের হাতের কাজ। 1 প্রিয়তম। 1
2তোমার নাভি দেখতে গোল বাটির মত 1 যার মধ্যে কখনো মেশানো আঙ্গুর রসের অভাব হয় না। 1 তোমার উদর গমের স্তূপের মত, 1 যার চারপাশ লিলি ফুল দিয়ে ঘেরা। 1
3তোমার বুক দুটি হরিণের দুটি শিশুর মত, 1 কৃষ্ণসার হরিণের যমজ শিশু মত। 1
4তোমার গলা হাতির দাঁতের উঁচু দুর্গের মত, 1 তোমার চোখগুলি হিশবনের 1 বৎ-রব্বীমের ফটকের কাছে সরোবরের মত। 1 তোমার নাক লিবানোনের উঁচু দুর্গের মত, 1 যা দম্মেশকের দিকে তাকিয়ে আছে। 1
5তোমার দেহের উপর তোমার মাথা কর্মিল পাহাড়ের মত; 1 তোমার মাথার চুল ঘন বেগুনী রঙের। 1 সেই চুলের বেনীতে রাজা বন্দী হয়ে আছেন। 1
6তুমি কত সুন্দরী এবং আনন্দদায়ক, 1 প্রিয়, আনন্দ দানকারিনী! 1
7তোমার উচ্চতা খেজুর গাছের মত 1 এবং তোমার বুক ফলের থোকার মত। 1
8আমি ভাবলাম, “আমি সেই খেজুর গাছে উঠতে চাই, 1 আমি তার ডাল ধরব।” 1 তোমার বুক দুটি আঙ্গুরের থোকার মত হোক 1 এবং তোমার নিঃশ্বাসের সুগন্ধ আপেলের মত হোক। 1
9তোমার মুখ সবচেয়ে ভাল আঙ্গুর রসের মত হোক, 1 সোজা আমার প্রিয়ার গলায় নেমে যাক, 1 যেমন আমাদের ঠোঁট এবং দাঁতের মধ্য দিয়ে বয়ে যায়। 1
10আমি আমার প্রিয়েরই এবং তাঁর বাসনা আমার জন্যই। 1
11এস, আমার প্রিয়, 1 চল আমরা গ্রাম অঞ্চলে যাই, 1 আমরা গ্রামের + 7:11 বন্য ফুলের মধ্যে মধ্যে রাত কাটাই। 1
12চল আমরা ভোর বেলায় উঠে আঙ্গুর ক্ষেতে যাই, 1 আমরা গিয়ে দেখি আঙ্গুর লতায় কুঁড়ি ধরেছে কিনা, 1 তাতে ফুল ফুটেছে কিনা এবং ডালিমের ফুল ফুটেছে কিনা, 1 সেখানেই আমি তোমাকে আমার ভালবাসা দেব। 1
13দূদাফল তাদের সুগন্ধ ছড়িয়ে দিচ্ছে; 1 নতুন এবং পুরানো সব রকম বাছাই করা ফল 1 আমাদের দরজার কাছেই আছে। প্রিয় আমার, 1 আমি তোমার জন্যই সেইগুলি জমা করে রেখেছি + 7:13 মান্দ্রেকস: একটি গাছের অত্যন্ত মিষ্টি সুগন্ধিত ফুল যা একটি ফল উত্পন্ন করে যা যৌন অভিলাষাকে জাগিয়ে তোলে এবং উর্বরতাকে বৃদ্ধি করে (আদিপুস্তক 30:14-16)।