Song of Solomon · বাইবেল (বাংলা)

Song of Solomon 4

1প্রিয় আমার, কি সুন্দরী তুমি! দেখ, 1 তুমি সুন্দরী। ঘোমটার মধ্যে তোমার চোখ দুটি ঘুঘুর মত। 1 তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকে নেমে আসা ছাগলের পাল। 1

2তোমার দাঁতগুলো এমন ভেড়ার পালের মত 1 যারা এইমাত্র লোম ছাঁটাই হয়ে স্নান করে এসেছে। 1 তাদের প্রত্যেকটারই জোড়া আছে, 1 কোনোটাই হারিয়ে যায়নি! 1

3তোমার ঠোঁট দুটি লাল রংয়ের সুতোর মত লাল; 1 কি সুন্দর তোমার মুখ! ঘোমটার মধ্যে 1 তোমার গাল দুটি যেন আধখানা করা ডালিম। 1

4তোমার গলা যেন দায়ূদের দুর্গের মত; 1 তাতে ঝোলানো রয়েছে এক হাজার ঢাল, 1 তার সবগুলোই যোদ্ধাদের। 1

5তোমার বুক দুটি যেন লিলি ফুলের বনে ঘুরে বেড়ানো 1 কৃষ্ণসার হরিণের যমজ বাচ্চার মত। 1

6যতক্ষণ না ভোর হয় 1 এবং অন্ধকার চলে যায় ততক্ষণ 1 আমি গন্ধরসের পাহাড়ে এবং ধূপের পাহাড়ে থাকব। 1

7প্রিয় আমার, সব দিক দিয়ে তুমি সুন্দর, 1 তোমার মধ্যে কোনো ত্রুটি নেই। 1

8আমার বিয়ের কনে, 1 লিবানোন থেকে আমার সঙ্গে এস, 1 আমারই সঙ্গে লিবানোন থেকে এস। 1 অমানার চূড়া থেকে এস, 1 শনীর ও হর্মোণ পাহাড়ের উপর থেকে এস, 1 সিংহের গর্ত থেকে, চিতাবাঘের 1 পাহাড়ী বাসস্থান থেকে তুমি নেমে এস। 1

9তুমি আমার হৃদয় চুরি করেছ, 1 আমার বোন, আমার কনে, 1 তুমি আমার হৃদয় চুরি করেছ; 1 তোমার এক পলকের চাহনি দিয়ে, 1 তোমার গলার হারের একটা মণি দিয়ে। 1

10তোমার ভালবাসা কত সুন্দর! আমার বোন, 1 আমার কনে, তোমার ভালবাসা আঙ্গুর রসের চেয়ে সুন্দর, 1 আর সমস্ত দ্রব্যের চেয়ে তোমার সুগন্ধির গন্ধ কত সুন্দর! 1

11কনে আমার, তোমার ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা মধু ঝরে। 1 তোমার জিভের তলায় আছে মধু আর দুধ; 1 তোমার কাপড়ের গন্ধ লিবানোনের বনের গন্ধের মত। 1

12আমার বোন, আমার কনে, 1 তুমি যেন দেওয়াল ঘেরা একটা বাগান; 1 তুমি যেন আটকে রাখা ফোয়ারা, 1 বন্ধ করে রাখা ঝরণা। 1

13তুমি যেন একটা সুন্দর ডালিম গাছের ডাল; 1 সেখানে আছে ভাল ভাল ফল, 1 মেহেন্দী আর সুগন্ধি লতা। 1

14জটামাংসী, জাফরান, বচ, 1 দারচিনি আর সব রকম ধূনোর গাছ; 1 সেখানে আছে গন্ধরস, 1 অগুরু আর সব চেয়ে ভাল সমস্ত রকম সুগন্ধি গাছ। 1

15তুমি বাগানের ফোয়ারা, 1 এক বিশুদ্ধ জলের কুয়ো, 1 যেন লিবানোন থেকে নেমে আসা স্রোত। 1 প্রিয়তম। 1

16জাগো, উত্তরে বাতাস, এসো, 1 দক্ষিণো বাতাস। আমার বাগানের উপর দিয়ে বয়ে যাও 1 যাতে তার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। 1 আমার প্রিয় যেন তাঁর বাগানে এসে তার পছন্দের ফল খায়।

← Song of Solomon 3Read In The App, Free →Song of Solomon 5 →

Study Song of Solomon 4

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678