Proverbs · বাইবেল (বাংলা)

Proverbs 1

1শলোমনের হিতোপদেশ; 1 তিনি দায়ূদের ছেলে, ইস্রায়েলের রাজা। 1

2এর মাধ্যমে প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায়, 1 অনুশাসন পাওয়া যায়; 1

3উপদেশ পাওয়া যায় যাতে তুমি যা কিছু সঠিক, 1 ন্যায্য এবং ভালো তার মাধ্যমে জীবনযাপন করো, 1

4যারা শিক্ষা পায়নি, তাদেরকে শিক্ষা দান করে 1 এবং যুবকদের জ্ঞান ও বিবেচনা দান করে। 1

5জ্ঞানীরা শুনুক এবং তাদের জ্ঞানের বৃদ্ধি করুক 1 এবং বুদ্ধিমানেরা পরিচালনা লাভ করুক, 1

6উপদেশ এবং নীতিকথা বুঝতে; 1 জ্ঞানীদের কথা ও তাঁদের ধাঁধা বুঝতে। 1

7সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ; 1 নির্বোধেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। 1 প্রজ্ঞাকে আলিঙ্গন করতে উপদেশ সমূহ। পাপ কার্যে প্রলোভনের বিরুদ্ধে সাবধানবাণী। 1

8সন্তান, তুমি তোমার বাবার উপদেশ শোন, 1 তোমার মায়ের ব্যবস্থা সরিয়ে রেখো না। 1

9সেগুলো তোমার মাথার শোভা জয়ের মালা 1 ও তোমার গলার হারস্বরূপ হবে। 1

10আমার পুত্র, যদি পাপীরা তোমাকে প্রলোভন দেখায়, 1 তুমি তাদের ত্যাগ কর। 1

11তারা যদি বলে, “আমাদের সঙ্গে এস, 1 আমরা হত্যা করবার জন্য লুকিয়ে থাকি, 1 নির্দোষদের অকারণে ধরবার জন্য লুকিয়ে থাকি, 1

12এসো আমরা তাদেরকে পাতালের মত জীবন্ত গ্রাস করি, 1 যারা গর্তগামী তাদের মত, সম্পূর্ণভাবে৷ 1

13আমরা সব ধরনের বহুমূল্য ধন পাব, 1 অন্যের লুট করা জিনিস দিয়ে নিজের নিজের ঘর পূর্ণ করব, 1

14তুমি আমাদের মধ্যে গুলিবাঁট কর, 1 আমাদের সবারই একটি থলি হবে;” 1

15আমার পুত্র, তাদের সঙ্গে সেই পথে যেও না, 1 তাদের রাস্তা থেকে তোমার পা সরিয়ে নাও, 1

16কারণ তাদের পা মন্দের দিকে দৌড়ায়, 1 তারা রক্তপাত করতে দ্রুত এগিয়ে যায়। 1

17যখন পাখিটি দেখছে, 1 তখন তার চোখের সামনে জাল বিছিয়ে ফাঁদে ফেলা অর্থহীন। 1

18ওই লোকগুলো নিজেদেরই রক্তপাত করতে লুকিয়ে থাকে, 1 তারা নিজেরাই নিজেদের জন্য ফাঁদ পাতে। 1

19তাদের পথ সেই রকম যারা মন্দ উপায়ে সম্পদ লাভ করে; 1 যারা সেই সম্পদ ধরে রাখে তা তাদের প্রাণ নিয়ে নেয়। 1 প্রজ্ঞার প্রত্যাখানের বিরুদ্ধে সাবধানবাণী। 1

20প্রজ্ঞা রাস্তায় চেঁচিয়ে ডাকছে, 1 খোলা জায়গায় সে তার রব তোলে; 1

21সে কোলাহলপূর্ণ পথের মাথায় ডাকে, 1 শহরের দরজায় সবার প্রবেশের জায়গায়, সে এই কথা বলে; 1

22“তোমাদের যাদের জ্ঞান নেই আর কত দিন 1 তোমরা যা বোঝো না তা ভালোবাসবে? 1 নিন্দুকেরা কত দিন নিন্দায় আনন্দ করবে? 1 নির্বোধেরা, কত দিন জ্ঞানকে ঘৃণা করবে? 1

23আমার অনুযোগে মন দাও; 1 দেখ, আমি তোমাদের ওপর আমার আত্মা সেচন করব, 1 আমার কথা তোমাদেরকে জানাবো। 1

24আমি ডাকলাম এবং তুমি প্রত্যাখ্যান করলে; 1 আমি হাত বাড়িয়ে দিলাম 1 কিন্তু কেউই মনোযোগ দিল না; 1

25কিন্তু তোমরা আমার সব পরামর্শ অগ্রাহ্য করলে, 1 আমার তিরস্কারে মনোযোগ করলে না। 1

26এজন্য তোমাদের বিপদে আমিও হাঁসব, 1 তোমাদের ভয় উপস্থিত হলে পরিহাস করব; 1

27যখন ঝড়ের মত তোমাদের ভয় উপস্থিত হবে, 1 ঘুর্নিঝড়ের মত তোমাদের বিপদ আসবে, 1 যখন সঙ্কট ও সঙ্কোচ তোমাদের কাছে আসবে। 1

28তখন সবাই আমাকে ডাকবে, 1 কিন্তু আমি উওর দেব না, 1 তারা স্বযত্নে আমার খোঁজ করবে, 1 কিন্তু আমাকে পাবে না; 1

29কারণ তারা জ্ঞানকে ঘৃণা করত, 1 সদাপ্রভুর ভয় মানত না; 1

30তারা আমার নির্দেশ অনুসরণ করত না 1 এবং তারা আমার সব অনুযোগ তুচ্ছ করত; 1

31তারা তাদের আচরণের ফল ভোগ করবে 1 এবং তারা তাদের পরিকল্পনার ফলে নিজেদেরকে পূর্ণ করবে। 1

32ফলে, নির্বোধদের বিপথে যাওয়ার 1 জন্য তাদেরকে হত্যা করবে, 1 বোকাদের উদাসীনতা তাদেরকে ধ্বংস করবে; 1

33কিন্তু যে ব্যক্তি আমার কথা শুনে, 1 সে নির্ভয়ে বাস করবে, নিরাপদে বিশ্রাম করবে, 1 অমঙ্গলের ভয় থাকবে না।”

← Psalms 150Read In The App, Free →Proverbs 2 →

Study Proverbs 1

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031