Proverbs · বাইবেল (বাংলা)

Proverbs 15

1মৃদু উত্তর রাগ দূর করে, 1 কিন্তু কঠোর শব্দ রাগ উত্তেজিত করে। 1

2জ্ঞানীদের জিহ্বা জ্ঞান প্রশংসা করে; 1 কিন্তু নির্বোধদের মুখ নির্বোধমিতা বের করে। 1

3সদাপ্রভুর চোখ সব জায়গাতেই আছে, 1 তা খারাপ ও ভালোদের প্রতি দৃষ্টি রাখে। 1

4নিরাময় জিহ্বা জীবনবৃক্ষ; 1 কিন্তু প্রতারণামূলক জিহ্বা আত্মা ভেঙে দেয়। 1

5নির্বোধ নিজের বাবার শাসন অবজ্ঞা করে; 1 কিন্তু যে সংশোধন মানে, সেই বিচক্ষণ হয়। 1

6ধার্ম্মিকের বাড়িতে প্রচুর সম্পত্তি থাকে; 1 কিন্তু দুষ্টের আয়ে বিপদ থাকে। 1

7জ্ঞানবানদের ঠোঁট জ্ঞান ছড়িয়ে দেয়; 1 কিন্তু নির্বোধদের হৃদয় স্থির না। 1

8দুষ্টদের বলিদান সদাপ্রভু ঘৃণা করেন; 1 কিন্তু সরলদের প্রার্থনা তাঁর সন্তুষ্টজনক। 1

9দুষ্টদের রাস্তা সদাপ্রভু ঘৃণা করেন; 1 কিন্তু তিনি ধার্মিকতার অনুগামীকে ভালবাসেন। 1

10যে রাস্তা পরিত্যাগ করে তার 1 জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে; 1 যে সংশোধন ঘৃণা করবে, সে মরবে। 1

11পাতাল ও ধ্বংস সদাপ্রভুর সামনে খোলা; 1 তবে মানবজাতির বংশধরদের হৃদয়ও কি সেরকম না? 1

12উপহাসক সংশোধন ক্ষতিকর মনে করে; 1 সে জ্ঞানবানের কাছে যায় না। 1

13আনন্দিত মন মুখকে প্রফুল্ল করে, 1 কিন্তু মানসিক যন্ত্রণায় আত্মা ভেঙে যায়। 1

14বুদ্ধিমানের মন জ্ঞানের খোঁজ করে; 1 কিন্তু নির্বোধদের মুখ নির্বোধমির ক্ষেতে চরে। 1

15দুঃখীর সব দিন ই নির্যাতিত; 1 কিন্তু যার আনন্দিত হৃদয়, তার চিরস্থায়ী ভোজ। 1

16সদাপ্রভুর ভয়ের সঙ্গে অল্পও ভাল, 1 তবু বিশৃঙ্খলার সঙ্গে প্রচুর সম্পত্তি ভাল না। 1

17ভালবাসার সঙ্গে শাকসবজি খাওয়া ভাল, 1 তবু ঘৃণার সঙ্গে মোটাসোটা গরু ভাল নয়। 1

18একজন রাগী লোক, সে বিবাদ উত্তেজিত করে; 1 কিন্তু যে রাগে ধীর, সে বিবাদ থামায়। 1

19অলসের পথ কাঁটার বেড়ার মতো; 1 কিন্তু সরলদের রাস্তা রাজপথ। 1

20জ্ঞানবান ছেলে বাবার আনন্দ জন্মায়; 1 কিন্তু নির্বোধ লোক মাকে অবজ্ঞা করে। 1

21জ্ঞানহীন নির্বোধমিতায় আনন্দ করে, 1 কিন্তু বুদ্ধিমান লোক সোজা রাস্তায় চলে। 1

22উপদেশের অভাবে পরিকল্পনা সব ব্যর্থ হয়; 1 কিন্তু অনেক উপদেষ্টার জন্যে সে সব সফল হয়। 1

23মানুষ নিজের প্রাসঙ্গিক উত্তরে আনন্দ পায়; 1 আর সঠিক দিনের র কথা কেমন ভালো। 1

24বুদ্ধিমানের জন্য জীবনের পথ উপরে, 1 যেন সে নীচের পাতাল থেকে সরে যায়। 1

25সদাপ্রভু অহঙ্কারীদের উত্তরাধিকার বিচ্ছিন্ন করেন, 1 কিন্তু বিধবার সম্পত্তি সুরক্ষিত রাখেন। 1

26কুসঙ্কল্প সব সদাপ্রভু ঘৃণা করেন, 1 কিন্তু উদারতার কথা খাঁটি। 1

27অর্থলোভী তার পরিবারের বিপদ; 1 কিন্তু যে ঘুষ ঘৃণা করে, সে জীবিত থাকে। 1

28ধার্ম্মিকের মন উত্তর করার জন্যে চিন্তা করে; 1 কিন্তু দুষ্টদের মুখ খারাপ কথা বের করে। 1

29সদাপ্রভু দুষ্টদের থেকে দূরে থাকেন, 1 কিন্তু তিনি ধার্ম্মিকদের প্রার্থনা শোনেন। 1

30আনন্দময় চেহারা + 15:30 চোখের আলো হৃদয়কে আনন্দিত করে, 1 ভালো সংবাদ হল শরীরের + 15:30 হাড় স্বাস্থ্য। 1

31যার কান জীবনদায়ক সংশোধন শোনে, 1 সে জ্ঞানীদের মধ্যে থাকবে। 1

32যে শাসন অমান্য করে, সে নিজেকে অবজ্ঞা করে; 1 কিন্তু যে সংশোধন শোনে, সে বুদ্ধি উপার্জন করে। 1

33সদাপ্রভুর ভয় প্রজ্ঞার শিক্ষা, 1 আর সম্মানের আগে নম্রতা থাকে।

← Proverbs 14Read In The App, Free →Proverbs 16 →

Study Proverbs 15

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031