Proverbs 6
1আমার পুত্র, তুমি যদি তোমার অর্থ সরিয়ে রাখো 1 যেমন তোমার প্রতিবেশীর জামিন হয়ে থাক, 1 যদি তুমি কাউকে ঋণ দেবার জন্য 1 প্রতিশ্রুতি দিয়ে থাক, তবে তুমি তা জানো না, 1
2তবে তুমি নিজেই তোমার প্রতিশ্রুতির ফাঁদে পড়েছ, 1 নিজের মুখের কথায় ধরা পড়েছ। 1
3এই ব্যাপারে, আমার পুত্র, এটা কর 1 এবং নিজেকে রক্ষা কর; 1 কারণ তুমি তোমার প্রতিবেশীর দয়ার পাত্র হয়েছ, 1 যাও এবং নিজেকে নত কর 1 এবং তোমাকে মুক্ত করতে প্রতিবেশীর কাছে ভিক্ষা চাও; 1
4তোমার চোখে ঘুম আসতে দিও না, 1 চোখের পাতাকে বন্ধ হতে দিও না; 1
5নিজেকে হরিণের মত ব্যাধের হাত থেকে, 1 পাখির মত শিকারীর হাত থেকে উদ্ধার কর। 1
6হে অলস, তুমি পিপড়ের দিকে তাকাও, 1 তার কাজ সব দেখে জ্ঞানবান হও। 1
7তার কোনো সেনাপতি, কর্মচারী বা শাসক নেই, 1
8তবু সে গরমকালে নিজের খাবার তৈরী করে, 1 শস্য কাটবার দিনের খাবার সঞ্চয় করে। 1
9হে অলস, তুমি কত কাল শুয়ে থাকবে? 1 কখন ঘুম থেকে উঠবে? 1
10“আর একটু ঘুম, আর একটু তন্দ্রা, 1 আর একটু শুয়ে হাত জড়সড় করব,” 1
11তাই তোমার দরিদ্রতা ডাকাতের মত আসবে, 1 তোমার অভাব সজ্জিত সৈন্যর মত আসবে। 1
12অপদার্থ লোক, যে লোক অপরাধী, 1 সে কথার কুটিলতায় চলে, 1
13তার চোখ পিটপিট করে, পা দিয়ে ইঙ্গিত করে, 1 সে আঙুল দিয়ে সংকেত দেয়, 1
14তার হৃদয়ে কুটিলতা থাকে, 1 সে সব দিন খারাপ ভাবনা করে, সে ঝগড়া বাধিয়ে দেয়। 1
15সেই জন্য হঠাৎ তার বিপদ আসবে, 1 হঠাৎ সে ভেঙে পড়বে; আর প্রতিকার হবে না। 1
16এই ছয়টি বস্তুকে সদাপ্রভু ঘৃণা করেন, 1 সাতটি জিনিস তাঁর কাছে জঘন্যতম; 1
17গর্বিতের চোখ, মিথ্যাবাদী জিভ, 1 নির্দোষের রক্তপাতকারী হাত, 1
18খারাপ ভাবনাকারী হৃদয়, 1 খারাপ কাজ করতে দ্রুতগামী পা, 1
19সাক্ষী যে মিথ্যা কথা বলে 1 ও যে ভাইদের মধ্যে বিবাদ বপন করে। 1 ব্যাভিচারের বিরুদ্ধে সতর্কবাণী। 1
20আমার পুত্র, তুমি তোমার বাবার আদেশ পালন কর 1 এবং তোমার মায়ের শিক্ষা ত্যাগ কোরো না। 1
21সব দিন তা তোমার হৃদয়ে গেঁথে রাখ, 1 তোমার গলায় বেঁধে রাখ। 1
22যখন তুমি হাঁটবে তারা তোমাকে পথ দেখাবে, 1 যখন তুমি ঘুমাবে, তারা তোমার দিকে নজর রাখবে 1 এবং তুমি যখন জেগে থাকবে, তারা তোমাকে শিক্ষা দেবে। 1
23কারণ আজ্ঞা প্রদীপ ও শিক্ষা আলো 1 এবং নিয়মানুবর্তিতার অনুযোগ জীবনের পথ; 1
24সে তোমাকে রক্ষা করবে অসৎ নারী থেকে, 1 ব্যাভিচারিনীর স্বছন্দ শব্দ থেকে। 1
25তুমি হৃদয়ে ওর সৌন্দর্য্যে লালসিত হয়ো না 1 এবং ওর চাহনিতে ধরা পড় না। 1
26একজন বেশ্যার সঙ্গে শোয়ার মূল্য 1 একবেলা খাবারের দামের সমান হতে পারে, 1 কিন্তু পরের স্ত্রী [মানুষের] মহামূল্য প্রাণ শিকার করে। 1
27কেউ যদি বুকের মধ্যে আগুন রাখে, 1 তবে তার কাপড় কি পুড়ে যাবে না? 1
28কেউ যদি জ্বলন্ত আগুনের উপর দিয়ে চলে, 1 তবে তার পায়ের তলা কি পুড়ে যাবে না? 1
29সেরকম যে প্রতিবেশীর স্ত্রীর কাছে যায়; 1 যে কারোর তার সঙ্গে সম্পর্ক থাকে, 1 সে অদন্ডিত হয়ে যাবে না। 1
30যখন সে ক্ষুধার্ত থাকে তার প্রয়োজনীয়তা 1 মেটাবার জন্য যদি সে চুরি করে, 1 লোকেরা সেই চোরকে অবজ্ঞা করে না। 1
31কিন্তু যদি সে ধরা পড়ে, 1 সে সাত গুণ ফিরিয়ে দেবে যা সে চুরি করেছে, 1 সে অবশ্যই তার বাড়ির সব মূল্য দেবে। 1
32যে ব্যভিচার করে তার কোনো জ্ঞান নেই, 1 সে তা করে নিজেকে ধ্বংস করে। 1
33সে আঘাত ও অবমাননা পাবে; 1 তার দুর্নাম কখনও ঘুচবে না। 1
34যেহেতু অন্তর্জ্বালা স্বামীর রাগ, 1 প্রতিশোধের দিনের সে ক্ষমা করবে না; 1
35সে কোন প্রকার প্রায়শ্চিত্ত গ্রাহ্য করবে না, 1 অনেক ঘুষ দিলেও সন্মত হবে না।