Proverbs 22
1প্রচুর ধনের থেকে সুখ্যাতি ভালো; 1 রৌপ্য ও সুবর্ণ অপেক্ষা প্রসন্নতা ভাল। 1
2ধনী ও গরিব এই বিষয়ে সমান; 1 সদাপ্রভু তাদের সবার নির্মাতা 1
3সতর্ক লোক বিপদ দেখে নিজেকে লুকায়, 1 কিন্তু অবোধেরা আগে যায় 1 এবং তারা এর জন্য শাস্তি পায়। 1
4সদাপ্রভুর ভয় নম্রতা ও ধন, 1 সম্মান ও জীবন আনে। 1
5বিপথগামীর পথে কাঁটা ও ফাঁদ থাকে; 1 যে কেউ নিজের প্রাণ রক্ষা করে সে তাদের থেকে দূরে থাকবে। 1
6শিশু যে পথে যেতে চায় তাকে সেই বিষয়ে শিক্ষা দাও, 1 সে বয়ষ্ক হলেও তা ছাড়বে না। 1
7ধনী গরিবদের উপরে কর্তৃত্ব করে 1 এবং ঋণী যে ধার দেয় তার দাস হয়। 1
8যে দুষ্টতা বপন করে, 1 সে বিপদের শস্য কাটবে, 1 আর তার প্রকোপের দন্ড ব্যবহৃত হবে না। 1
9যার উদার চোখ আছে সে আশীর্বাদিত হবে; 1 কারণ সে গরিবের জন্য তার খাবারের অংশ ভাগ করে। 1
10উপহাসককে নিক্ষেপ কর বিবাদ বাইরে যাবে 1 এবং বিরোধ ও অপমানও শেষ হবে। 1
11যে বিশুদ্ধ হৃদয় ভালবাসে 1 এবং যার কথায় অনুগ্রহ থাকে, 1 সে রাজার বন্ধু হন। 1
12সদাপ্রভুর চোখ জ্ঞানবানকে রক্ষা করে; 1 কিন্তু তিনি বিশ্বাসঘাতকের কথা ফেলে দেন। 1
13অলস বলে, “রাস্তায় সিংহ আছে! 1 খোলা জায়গায় গেলে আমি মারা যাব।” 1
14ব্যভিচারিণীদের মুখ গভীর গর্ত; 1 সদাপ্রভুর ক্রোধ তাদের ওপরে পড়বে। 1
15বালকের হৃদয়ে নির্বুদ্ধিতা বাঁধা থাকে, 1 কিন্তু শাসন দন্ড তা দূরে তাড়িয়ে দেবে। 1
16নিজের সম্পত্তি বাড়ানোর জন্য 1 যে দরিদ্রদের প্রতি অত্যাচার করে 1 অথবা যে ধনীকে দান করে, উভয়েরই দারিদ্রতা ঘটে। 1 আরও নানা ধরনের নীতিকথা 1
17তুমি মনোযোগ দিয়ে জ্ঞানবানদের কথা শোনো 1 এবং তোমার হৃদয়ে আমার জ্ঞান প্রয়োগ কর। 1
18কারণ এটা তোমাকে আনন্দদায়ক করবে 1 যদি তুমি সে সব তোমার মধ্যে রাখো, 1 যদি সে সব তোমার ঠোঁটে প্রস্তুত থাকে। 1
19সদাপ্রভু যেন তোমার আশ্রয় হন, 1 আমি আজ তোমাকে, তোমাকেই শিক্ষা দিলাম। 1
20আমি কি তোমাকে ত্রিশটি নির্দেশের কথা 1 এবং জ্ঞানের কথা বলিনি, 1
21যাতে তুমি সত্য বাক্যের নির্ভরযোগ্যতা শিখতে পার, 1 যেন কেউ তোমাকে পাঠালে তুমি তাকে সত্য উত্তর দিতে পার। 1
22গরিব লোকের জিনিস চুরি কোরো না, 1 কারণ সে গরিব অথবা অভাবগ্রস্তকে দরজায় ভেঙ্গো না, 1
23কারণ সদাপ্রভু তাদের পক্ষ সমর্থন করবেন 1 এবং তিনি তাদের প্রাণকে ছিনিয়ে নেবেন, 1 যারা তাদের জিনিস চুরি করে। 1
24যে কেউ রাগের সঙ্গে শাসন করে তার সঙ্গে বন্ধুতা কর না, 1 যে ক্রোধ করে তার সঙ্গে যেও না; 1
25অথবা তুমি তার পথের বিষয়ে শেখো 1 এবং তুমি নিজের জন্য ফাঁদ তৈরী কর। 1
26কোনো এক জনের মতো হয়ো না 1 যারা টাকার সম্পর্কে অঙ্গীকারে বদ্ধ হয় 1 এবং তুমি অন্যের ঋণের জন্যে দায়ী হয়ো না। 1
27যদি তোমার পরিশোধ করতে অভাব থাকে, 1 তবে গায়ের নীচ থেকে তোমার শয্যা নিয়ে নেওয়া হবে কেন? 1
28সীমার পুরাতন পাথর সরিও না, 1 যা তোমার পিতৃপুরুষরা স্থাপন করেছেন। 1
29তুমি কি কোনো লোককে তার কাজে দক্ষ দেখছ? 1 সে রাজাদের সামনে দাঁড়াবে, 1 সে সাধারণ লোকেদের সামনে দাঁড়াবে না।