Proverbs · বাইবেল (বাংলা)

Proverbs 3

1আমার পুত্র, তুমি আমার ব্যবস্থা ভুলে যেও না; 1 তোমার হৃদয়ে আমার শিক্ষা ধরে রাখো। 1

2কারণ তারা তোমার সঙ্গে আয়ুর দীর্ঘতা, 1 জীবনের বছর এবং শান্তি যোগ করবে। 1

3বিশ্বস্ত চুক্তি ও বিশ্বাসযোগ্যতা তোমাকে ছেড়ে না যাক; 1 তাদের একসঙ্গে তোমার গলায় বেঁধে রাখ, 1 তোমার হৃদয়ে বেঁধে রাখ। 1

4তা করলে ঈশ্বরের 1 ও মানুষের চোখে অনুগ্রহ ও সুবুদ্ধি পাবে। 1

5তুমি সমস্ত হৃদয় দিয়ে সদাপ্রভুতে বিশ্বাস কর; 1 তোমার নিজের বিবেচনায় নির্ভর কর না; 1

6তোমার সমস্ত পথে তাঁকে স্বীকার কর; 1 তাতে তিনি তোমার সমস্ত পথ সরল করবেন। 1

7নিজের চোখে জ্ঞানবান হয়ো না; 1 সদাপ্রভুকে ভয় কর 1 এবং খারাপ থেকে দূরে যাও। 1

8তা তোমার মাংসের স্বাস্থ্যস্বরূপ হবে, 1 তোমার শরীরের পুষ্টিজনক হবে। 1

9তুমি সদাপ্রভুর সম্মান কর নিজের ধনে, 1 আর তোমার সব জিনিসের অগ্রিমাংশে; 1

10তাতে তোমার গোলাঘর সব অনেক শস্যে ভরে যাবে, 1 তোমার পাত্র নতুন আঙ্গুর রসে উপচে পড়বে। 1

11আমার পুত্র, সদাপ্রভুর শাসন তুচ্ছ কোরো না, 1 তাঁর তিরস্কারকে ঘৃণা কোরো না; 1

12কারণ সদাপ্রভু যাকে প্রেম করেন, 1 তাকেই শাস্তি দেন, যেমন বাবা 1 ছেলের প্রতি যে তাঁকে সন্তুষ্ট করে। 1

13ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা খুঁজে পায়, 1 সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে; 1

14রূপার থেকে তুমি যা লাভ করবে তার 1 থেকে জ্ঞান লাভ অনেক ভালো 1 এবং তার লাভ সোনার চেয়েও বেশি। 1

15প্রজ্ঞা গয়নার থেকে বেশি দামী 1 এবং তোমার কোনো ইচ্ছার সাথে তার তুলনা করা যায় না। 1

16তার ডান হাতে দীর্ঘ জীবন, 1 তার বাঁ হাতে ধন ও সম্মান থাকে। 1

17তার সমস্ত পথ দয়ার পথ 1 এবং তার সমস্ত পথ শান্তির। 1

18যারা তাকে ধরে রাখে, তাদের কাছে তা জীবন বৃক্ষ; 1 যে কেউ তা গ্রহণ করে, সে সুখী। 1

19সদাপ্রভু প্রজ্ঞা দিয়ে পৃথিবীর মূল স্থাপন করেছেন, 1 বুদ্ধি দিয়ে আকাশমন্ডল প্রতিষ্ঠিত করেছেন; 1

20তাঁর জ্ঞান দিয়ে গভীরতা বিচ্ছিন্ন হয়েছে, 1 আর মেঘ ফোঁটা ফোঁটা শিশির দেয়। 1

21আমার পুত্র, যুক্তিপূর্ণ বিচার ও বিচক্ষণতা রক্ষা কর 1 এবং তাদের দৃষ্টিতে ব্যর্থ না হোক। 1

22তাতে সে সব তোমার প্রাণের জীবনের মত হবে, 1 তোমার গলায় অনুগ্রহের অলঙ্কার হবে। 1

23তখন তুমি নিজের পথে নির্ভয়ে যাবে, 1 তোমার পায়ে হোঁচট লাগবে না। 1

24শোবার দিন তুমি ভয় করবে না, 1 তুমি শোবে, তোমার ঘুম সুখের হবে। 1

25হঠাৎ বিপদ থেকে ভয় পেও না, 1 দুষ্টের বিনাশ আসলে তা থেকে ভয় পেও না। 1

26কারণ সদাপ্রভু তোমার পাশে থাকবেন, 1 ফাঁদ থেকে তোমার পা রক্ষা করবেন। 1

27যাদের মঙ্গল করা উচিত, 1 তাদের মঙ্গল করতে অস্বীকার কোরো না, 1 যখন তা করবার ক্ষমতা তোমার থাকে, 1

28তোমার প্রতিবেশীকে বোলো না, 1 “যাও, আবার এসো, আমি কাল দেব,” 1 যখন তোমার কাছে টাকা থাকে। 1

29তোমার প্রতিবেশীর বিরুদ্ধে খারাপ চক্রান্ত্র কোরো না, 1 যে তোমার কাছে থাকে এবং ভরসা করে। 1

30অকারণে কোন লোকের সঙ্গে ঝগড়া কোরো না, 1 যদি সে তোমার ক্ষতি না করে থাকে। 1

31যে অত্যাচার করে তার ওপর হিংসা কোরো না, 1 আর তার কোনো পথ মনোনীত কোরো না; 1

32কারণ প্রতারক ব্যক্তি সদাপ্রভুর ঘৃণার পাত্র; 1 কিন্তু সে তার বিশ্বাসের মধ্যে ন্যায়পরায়ণতা আনে। 1

33দুষ্টের ঘরে সদাপ্রভুর অভিশাপ থাকে, 1 কিন্তু তিনি ধার্ম্মিকদের ঘরকে আশীর্বাদ করেন। 1

34নিশ্চয়ই তিনি নিন্দাকারীদের নিন্দা করেন, 1 কিন্তু তিনি নম্রদেরকে অনুগ্রহ দান করেন। 1

35জ্ঞানবানেরা সম্মানের অধিকারী হয়, 1 কিন্তু বোকারা তাদের লজ্জাকে উপরে তুলবে।

← Proverbs 2Read In The App, Free →Proverbs 4 →

Study Proverbs 3

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031