Proverbs 13
1জ্ঞানবান ছেলে বাবার শাসন মানে, 1 কিন্তু ব্যঙ্গকারী ভর্ত্সনা শোনে না। 1
2মানুষ নিজের মুখের ফলের মাধ্যমে ভালো জিনিস ভোগ করে; 1 কিন্তু বিশ্বাসঘাতকদের অভিলাষ উত্পীড়ন ভোগ করে। 1
3যে মুখ সাবধানে রাখে, সে প্রাণ রক্ষা করে; 1 যে ঠোঁট বড় করে খুলে দেয়, তার সর্বনাশ হয়। 1
4অলসের অভিলাষ লালসা করে, কিছুই পায় না; 1 কিন্তু পরিশ্রমীদের অভিলাষ প্রচুর পরিমাণে সন্তুষ্ট হয়। 1
5ধার্মিক মিথ্যা কথা ঘৃণা করে; 1 কিন্তু দুষ্ট লোক আপত্তিকর, সে লজ্জা সৃষ্টি করে। 1
6ধার্ম্মিকতা সততাকে রক্ষা করে; 1 কিন্তু দুষ্ট তার পাপের জন্য নিপাতিত হয়। 1
7কেউ নিজেকে ধনবান দেখায়, কিন্তু তার কিছুই নেই; 1 কেউ বা নিজেকে গরিব দেখায়, কিন্তু তার মহাধন আছে। 1
8মানুষের ধন তার প্রাণের প্রায়শ্চিত্ত; 1 কিন্তু গরিব লোক ধমক শোনে না। 1
9ধার্ম্মিকের আলো আনন্দ করে; 1 কিন্তু দুষ্টদের প্রদীপ নিভে যায়। 1
10অহঙ্কারে কেবল বিবাদ সৃষ্টি হয়; 1 কিন্তু যারা পরামর্শ মানে, প্রজ্ঞা তাদের সঙ্গে। 1
11অনেক অসারতায় অর্জন করা ধন ক্ষয় পায়; 1 কিন্তু যে ব্যক্তি হাতের মাধ্যমে 1 কাজ করে সঞ্চয় করে, সে অনেক পায়। 1
12আশার বিলম্ব হৃদয়ের পীড়াজনক; 1 কিন্তু আকাঙ্খার পূর্ণতা জীবনবৃক্ষ। 1
13যে বাক্য তুচ্ছ করে, সে নিজের সর্বনাশ ঘটায়; 1 যে সম্মানের আজ্ঞা মানে, সে পুরষ্কার পায়। 1
14জ্ঞানবানের শিক্ষা জীবনের ঝরনা, 1 তা মৃত্যুর ফাঁদ থেকে দূরে যাবার পথ। 1
15সুবুদ্ধি অনুগ্রহজনক, 1 কিন্তু বিশ্বাসঘাতকদের পথ অন্তহীন। 1
16যে কেউ সতর্ক, সে জ্ঞানের সঙ্গে কাজ করে; 1 কিন্তু নির্বোধ তার মূর্খতা প্রদর্শন করে। 1
17দুষ্ট দূত বিপদে পড়ে, 1 কিন্তু বিশ্বস্ত দূত পুনর্মিলন আনে। 1
18যে শাসন অমান্য করে, 1 সে দরিদ্রতা ও লজ্জা পায়; 1 কিন্তু যে সংশোধন শেখে, সে সম্মানিত হয়। 1
19প্রাণে মধুর আকাঙ্খার উপলব্ধি হয়; 1 কিন্তু মন্দ থেকে সরে যাওয়া নির্বোধদের ঘৃণিত। 1
20জ্ঞানীদের সঙ্গে চল, জ্ঞানী হবে; 1 কিন্তু যে নির্বোধদের বন্ধু, সে অপকার ভোগ করবে। 1
21বিপর্যয় পাপীদের পরে দৌড়ায়; 1 কিন্তু ধার্ম্মিকদেরকে ভালোর পুরষ্কার দেওয়া হয়। 1
22সৎ লোক তার নাতিদের জন্য উত্তরাধিকার রেখে যায়; 1 কিন্তু পাপীর ধন ধার্ম্মিকের জন্যে সঞ্চিত হয়। 1
23গরিবদের ভূমির চাষে প্রচুর খাদ্য হয়; 1 কিন্তু অবিচারের দ্বারা তা দূরে সরে যায়। 1
24যে শাসন না করে, সে ছেলেকে ঘৃণা করে; 1 কিন্তু যে তাকে ভালবাসে, সে সযত্নে শাসন করে। 1
25ধার্মিক প্রাণের তৃপ্তি পর্যন্ত আহার করে, 1 কিন্তু দুষ্টদের পেট সবদিন ক্ষুর্ধাত থাকে।