Proverbs · বাইবেল (বাংলা)

Proverbs 24

1যে খারাপ তার ওপরে ঈর্ষান্বিত হয়ো না, 1 তাদের সঙ্গে থাকতেও ইচ্ছা কর না। 1

2কারণ তাদের হৃদয় অনিষ্টের পরিকল্পনা করে 1 এবং তাদের ঠোঁট বিপদের বিষয়ে কথা বলে। 1

3প্রজ্ঞার মাধ্যমে বাড়ি নির্মাণ হয় 1 এবং বুদ্ধির মাধ্যমে তা প্রতিষ্ঠিত হয়; 1

4জ্ঞানের মাধ্যমে ঘরগুলি সব পরিপূর্ণ হয়, 1 মূল্যবান ও সুন্দর সমস্ত সম্পদে। 1

5সাহসী লোক বলবান কিন্তু যার জ্ঞান আছে 1 সে এক জন শক্তিশালী লোকের থেকে ভালো। 1

6কারণ সুবিবেচনার নির্দেশে তুমি যুদ্ধ চালাবে 1 এবং অনেকের উপদেশে বিজয় হয়। 1

7বোকার জন্য প্রজ্ঞা খুব উঁচু; 1 সে দরজায় তার মুখ খোলে না। 1

8যে মন্দের পরিকল্পনা করে, 1 লোকে তাকে পরিকল্পনাকারীর গুরু বলবে। 1

9অজ্ঞানতার পরিকল্পনা পাপময় 1 এবং লোকেরা উপহাসককে তুচ্ছ করে। 1

10বিপদের দিনের যদি কাপুরুষতা দেখাও, 1 তবে তোমার শক্তি সামান্য। 1

11তাদেরকে উদ্ধার কর, 1 যারা মৃত্যুর কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে, 1 যারা বধের জন্য কম্পমান হয় তুমি তাদেরকে পিছনে ধরে রাখো। 1

12যদি বল, “দেখ, 1 আমরা এই বিষয়ে জানতাম না,” 1 তবে যিনি হৃদয় ওজন করেন, 1 তিনি কি তা বোঝেন না যা তুমি বলছ? 1 এবং যিনি তোমার প্রাণ রক্ষা করেন, 1 তিনি কি তা জানেন না? 1 এবং তিনি কি প্রত্যেককে তার কাজ অনুযায়ী পুরষ্কার দেবেন না? 1

13আমার পুত্র, মধু খাও, কারণ তা ভালো, 1 কারণ মধুর চাকের ক্ষরণ তোমার স্বাদে মিষ্টি লাগে; 1

14তোমার প্রাণের জন্যে প্রজ্ঞা তেমন; 1 যদি তুমি এটা খুঁজে পাও, তা ভবিষ্যতে হবে 1 এবং তোমার আশা উছিন্ন হবে না। 1

15দুষ্টের মতো অপেক্ষা করে বসে থেকো না, 1 যে ধার্ম্মিকের বাড়িতে আক্রমণ করে। তার ঘর ধ্বংস কর না। 1

16কারণ ধার্মিক সাত বার পড়লেও সে আবার ওঠে; 1 কিন্তু দুষ্টেরা বিপর্যয়ের দ্বারা পরাজিত হবে। 1

17তোমার শত্রুর পতনে আনন্দ কর না 1 এবং সে হোঁচট খেলে তোমার হৃদয় উল্লাসিত না হোক; 1

18অথবা সদাপ্রভু দেখবেন 1 এবং অগ্রাহ্য করবেন 1 এবং তার থেকে তার ক্রোধ সরিয়ে নেন। 1

19যারা খারাপ কাজ করে তাদের কারণে তুমি বিরক্ত হয়ো না 1 এবং দুষ্টদের প্রতি ঈর্ষা কর না। 1

20কারণ খারাপ লোকের কোনো ভবিষ্যত নেই 1 এবং দুষ্টদের বাতি নিভে যাবে। 1

21আমার পুত্র, 1 সদাপ্রভুকে ভয় কর 1 এবং রাজাকে ভয় কর, যারা তাদের 1 বিরুদ্ধে বিদ্রোহ করে তাদের সঙ্গে যোগ দিও না; 1

22কারণ হঠাৎ তাদের বিপদ আসবে 1 এবং উভয়ের দ্বারা যে ধ্বংসের বিস্তার হবে তা কে জানে? 1 জ্ঞানের আরও কথা। 1

23এইগুলিও জ্ঞানবানদের উক্তি। বিচারে পক্ষপাত করা ভাল নয়। 1

24যে দুষ্টকে বলে, “তুমি ধার্মিক,” লোকদের দ্বারা অভিশপ্ত 1 এবং জাতির দ্বারা ঘৃণিত হবে। 1

25কিন্তু যারা তাকে তিরষ্কার করে, 1 তারা আনন্দিত হবে 1 এবং তাদের প্রতি ধার্মিকতার উপহার আসবে। 1

26যে ব্যক্তি সৎ উত্তর দেয়, 1 সে ঠোঁটে চুম্বন দেয়। 1

27বাইরে তোমার কাজ প্রস্তুত কর 1 এবং ক্ষেত্রে নিজের জন্য সব প্রস্তুত কর 1 এবং পরে তোমার ঘর নির্মাণ কর। 1

28অকারণে তোমার প্রতিবেশীর বিরুদ্ধে সাক্ষী হয়ো না; 1 এবং তুমি কি ঠোঁটের দ্বারা প্রতারণা কর না? 1

29বল না, “সে আমার প্রতি যেমন করেছে, 1 আমিও তার প্রতি তেমনি করব; 1 যা সে করেছে আমি তার ফল ফিরিয়ে দেব।” 1

30আমি অলসের ক্ষেতের কাছ দিয়ে গেলাম, 1 নির্বোধের দ্রাক্ষাক্ষেতের কাছ দিয়ে গেলাম; 1

31সব জায়গার কাঁটাবন বেড়ে উঠেছে, 1 ভূমি বিছুটিতে ঢাকা রয়েছে 1 এবং তার পাথরের পাঁচিল ভেঙে গিয়েছে। 1

32আমি দেখলাম এবং বিবেচনা করলাম, 1 তা দেখলাম এবং উপদেশ গ্রহণ করলাম; 1

33আর একটু ঘুম, আর একটু তন্দ্রা, 1 আর একটু শুয়ে হাত ভাঁজ করব, 1

34এবং তোমার দরিদ্রতা ডাকাতের মতো আসবে, 1 তোমার প্রয়োজনীয়তা সশস্ত্র সৈনিকের মতো আসবে।

← Proverbs 23Read In The App, Free →Proverbs 25 →

Study Proverbs 24

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031