Proverbs 2
1আমার পুত্র, তুমি যদি আমার সমস্ত কথা গ্রহণ কর, 1 যদি আমার সমস্ত আদেশ তোমার কাছে সঞ্চয় কর। 1
2প্রজ্ঞার দিকে কান দাও 1 এবং তুমি তোমার হৃদয়কে বুদ্ধিতে প্রবর্তিত কর; 1
3যদি সুবিবেচনার জন্যে চিত্কার কর 1 এবং এর জন্য তোমার রবকে তোলো; 1
4যদি তুমি তার খোঁজ কর তা রূপা খোঁজার মতো হয় 1 এবং লুক্কায়িত সম্পদের মতো তার খোঁজ কর; 1
5তবে সদাপ্রভুর ভয় বুঝতে পারবে, 1 ঈশ্বরের বিষয়ে জ্ঞান খুঁজে পাবে। 1
6কারণ সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, 1 তাঁরই মুখ থেকে জ্ঞান ও বুদ্ধি বের হয়। 1
7যারা তাঁকে সন্তুষ্ট করে তিনি 1 তাদের জন্য প্রজ্ঞা সঞ্চয় করে রাখেন, 1 যারা সততায় চলে, তিনি তাদের ঢাল। 1
8তিনি বিচারের পথগুলি রক্ষা করেন 1 এবং তিনি তাদের জন্য 1 পথ সংরক্ষণ করবেন যারা তাতে বিশ্বস্ত। 1
9অতএব তুমি ধার্ম্মিকতা 1 ও বিচার বুঝবে, ন্যায় ও সব ভালো পথ বুঝবে, 1
10কারণ প্রজ্ঞা তোমার হৃদয়ে প্রবেশ করবে, 1 জ্ঞান তোমার প্রাণে সন্তুষ্টি দেবে, 1
11বিচক্ষণতা তোমার প্রহরী হবে, 1 বুদ্ধি তোমাকে রক্ষা করবে; 1
12তারা তোমাকে মন্দ পথ থেকে উদ্ধার করবে, 1 তাদের থেকে যারা বিপথগামী বিষয়ে কথা বলে। 1
13তারা সরল পথ ত্যাগ করে, অন্ধকার পথে চলার জন্য; 1
14তারা খারাপ কাজ করে আনন্দ পায় 1 দুষ্টতার কুটিলতায় আনন্দ পায়; 1
15তারা বাঁকা পথ অনুসরণ করে 1 এবং প্রতারণা ব্যবহার করে 1 তারা তাদের পথ লুকিয়ে ফেলেছে। 1
16প্রজ্ঞা এবং বিচক্ষণতা তোমাকে 1 অসৎ মহিলার থেকে রক্ষা করবে, 1 সেই চাটুবাদিন বন্দিনী বিজাতীয়া থেকে, 1
17যে যৌবনকালের বন্ধুকে ত্যাগ করে, 1 নিজের ঈশ্বরের নিয়ম ভুলে যায়; 1
18কারণ তার বাড়ি মৃত্যুর দিকে ঝুকে থাকে 1 এবং তার পথ কবরের দিকে থাকে; 1
19যারা তার কাছে যায়, তারা আর ফেরে না, 1 তারা জীবনের পথ পায় না; 1
20যেন তুমি ভালো লোকদের পথে চলতে পার 1 এবং ধার্ম্মিকদের পথ অবলম্বন কর; 1
21কারণ যারা সঠিক কাজ করবে তারা এই দেশে বাস করবে 1 এবং যারা ন্যায়পরায়ণ তাঁরা সেখানে অবশিষ্ট থাকবে। 1
22কিন্তু দুষ্টরা দেশ থেকে উচ্ছিন্ন হবে, 1 বিশ্বাসঘাতকেরা সেখান থেকে ছিন্নভিন্ন হবে।