Proverbs · বাইবেল (বাংলা)

Proverbs 30

1যাকিরের ছেলে আগূরের কথা; 1 ভাববাণী। ঈথীয়েলের প্রতি, 1 ঈথীয়েল ও উকলের + 30:1 আমি সম্পূর্ণরূপে ক্লান্ত হচ্ছি প্রতি, 1 সেই ব্যক্তির উক্তি। 1

2সত্য, আমি মানুষের থেকে পশুর মত, 1 মানুষের বিবেচনা আমার নেই। 1

3আমি প্রজ্ঞা শিক্ষা করিনি, 1 পবিত্রতমের জ্ঞান আমার নেই। 1

4কে স্বর্গে গিয়ে নেমে এসেছেন? 1 কে নিজের হাতের মুঠোয় বাতাস গ্রহণ করেছেন? 1 কে নিজের কাপড়ে জলরাশি বেঁধেছেন? 1 কে পৃথিবীর সব প্রান্ত স্থাপন করেছেন? 1 তাঁর নাম কি? তাঁর ছেলের নাম কি? 1 যদি জান, বল। 1

5ঈশ্বরের প্রত্যেক বাক্য পরীক্ষাসিদ্ধ; 1 তিনি তাঁর শরণাপন্নদের ঢাল। 1

6তাঁর বাক্যের মধ্যে কিছু যোগ কোরো না; 1 পাছে তিনি তোমার দোষ ব্যক্ত করেন, 1 আর তুমি মিথ্যাবাদী প্রতিপন্ন হও। 1

7আমি তোমার কাছে দুই বর ভিক্ষা করেছি, 1 আমার জীবন থাকতে তা অস্বীকার কোরো না; 1

8অলীকতা ও মিথ্যাকথা আমার কাছ থেকে দূর কর; 1 দরিদ্রতা বা ঐশ্বর্য্য আমাকে দিও না, 1 আমার দেওয়া খাবার আমাকে খাওয়াও; 1

9পাছে বেশী তৃপ্ত হলে আমি তোমাকে অস্বীকার করে বলি, 1 সদাপ্রভু কে? কিংবা পাছে দরিদ্র হলে চুরি করে বসি 1 ও আমার ঈশ্বরের নাম অপব্যবহার করি। 1

10কর্তার কাছে দাসের দুর্নাম কোরো না, 1 পাছে সে তোমাকে শাপ দেয় ও তুমি অপরাধী হও। 1

11এক বংশ আছে, তারা বাবাকে শাপ দেয়, 1 আর মায়ের জন্য মঙ্গলবাদ করে না। 1

12এক বংশ আছে, তারা নিজেদের দৃষ্টিতে শুচি, 1 তবু নিজেদের মালিন্য থেকে ধোয়া হয়নি। 1

13এক বংশ আছে, তাদের দৃষ্টি কেমন উঁচুঁ। 1 তাদের চোখের পাতা উন্নত। 1

14এক বংশ আছে, 1 তাদের দাঁত খড়গ ও চোয়াল ছুরি, 1 যেন দেশ থেকে দুঃখীদেরকে, 1 মানুষদের মধ্য থেকে দরিদ্রদেরকে গ্রাস করে। 1

15জোঁকের দুটো মেয়ে আছে, 1 “দাও এবং দাও।” তিনটা কখনও তৃপ্ত হয় না, 1 চারটা কখনও বলে না, “যথেষ্ট হল”: 1

16পাতাল; বন্ধ্যা গর্ভ; 1 জলের জন্য তৃষ্ণার্ত ভূমি 1 এবং আগুন যা কখনো বলে না, “যথেষ্ট।” 1

17যে চোখ নিজের বাবাকে পরিহাস করে, 1 নিজের মায়ের আদেশ মানতে অবহেলা করে, 1 উপত্যকার কাকেরা তা তুলে নেবে, 1 ঈগল পাখির বাচ্চারা তা খেয়ে ফেলবে। 1

18তিনটে আমার জ্ঞানের বাইরে, 1 চারটে আমি বুঝতে পারি না; 1

19ঈগল পাখির পথ আকাশে, 1 সাপের পথ পাহাড়ের ওপরে, 1 জাহাজের পথ সমুদ্রের মাঝখানে, 1 পুরুষের পথ যুবতীতে। 1

20ব্যভিচারিনীর পথও সেরকম; 1 সে খেয়ে মুখ মোছে, আর বলে, 1 আমি অধর্ম্ম করিনি। 1

21তিনটের ভারে ভূমি কাঁপে, 1 চারটের ভারে কাঁপে, 1 সইতে পারে না; 1

22দাসের ভার, 1 যখন সে রাজত্ব প্রাপ্ত হয়, 1 মূর্খের ভার, যখন সে খেয়ে পরিতৃপ্ত হয়, 1

23ঘৃণিত স্ত্রীর ভার, 1 যখন সে পত্নীর পদ প্রাপ্ত হয়, 1 আর দাসীর ভার, 1 যখন সে নিজের কর্ত্রীর জায়গা লাভ করে। 1

24পৃথিবীতে চারটে খুব ছোট, 1 তাছাড়া তারা বড় বুদ্ধি ধরে; 1

25পিপড়ে শক্তিমান্ জাতি নয়, 1 তবু গ্রীষ্মকালে নিজের নিজের খাবারের আয়োজন কর; 1

26শাফন জন্তু বলবান জাতি নয়, 1 তবুও পাহাড়ে ঘর বাঁধে; 1

27পঙ্গপালদের রাজা নেই, 1 তবুও তারা দল বেঁধে যায়; 1

28টিকটিকি + 30:28 মাকড়সা যে তার হাত দিয়ে জল বোনে কে তোমার হাতে নিতে পার, 1 তবুও রাজার প্রাসাদে থাকে। 1

29তিনটে সুন্দরভাবে যায়, 1 চারটে সুন্দরভাবে চলে; 1

30সিংহ, যে পশুদের মধ্যে বিক্রমী, 1 যে কাকেও দেখেও ফিরে যায় না; 1

31মোরগ + 30:31 ফুট নোটে শিকারী কুকুরের পরিবর্তে লড়াকু ঘোড়া হবে যে দর্পের সাথে ঘুরে বেড়ায় আর ছাগল 1 এবং রাজা, যাঁর বিরুদ্ধে কেউ উঠে না। 1

32তুমি যদি নিজের বড়াই করে মূর্খের কাজ করে থাক, 1 কিংবা যদি খারাপ মতলব করে থাক, 1 তবে তোমার মুখে হাত দাও। 1

33কারণ দুধ মন্থনে মাখন বের হয়, 1 নাক মন্থনে রক্ত বের হয় 1 ও রাগ মন্থনে বিরোধ বের হয়।

← Proverbs 29Read In The App, Free →Proverbs 31 →

Study Proverbs 30

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031