Proverbs · বাইবেল (বাংলা)

Proverbs 23

1যখন তুমি শাসনকর্ত্তার সঙ্গে খেতে বসবে, 1 তখন তোমার সামনে কি রাখা + 23:1 তোমার সামনে কে বসে আছে আছে, 1 ভালোভাবে পর্যবেক্ষণ কোরো; 1

2আর যদি তুমি এমন এক জনের মতো হও 1 যে প্রচুর খাবার খায়, তবে ছুরি নিয়ে নিজের গলায় দেয়। 1

3তার সুস্বাদু খাবারের আকাঙ্খা কোরো না, 1 কারণ তা মিথ্যার খাবার। 1

4ধনী হতে খুব কঠিন কাজ কোরো না, 1 তোমার নিজের বুদ্ধি হতে থেমে যাও। 1

5তুমি কি অর্থের দিকে দেখছ? তা আর নেই 1 এবং কারণ ঈগল যেমন আকাশে উড়ে যায়, 1 তেমনি ধন নিজের জন্য নিশ্চয়ই পক্ষ তৈরী করে। 1

6কুদৃষ্টিকারীর খাবার খেও না, 1 তার সুস্বাদু খাবারের আকাঙ্খা কোরো না; 1

7কারণ সে এমন ধরনের লোক যে 1 খাবারের দাম গণ্য করে; সে তোমাকে বলে, 1 “তুমি খাবার খাও ও পান কর!” 1 কিন্তু তার হৃদয় তোমার সঙ্গে নয়। 1

8তুমি যা খেয়েছ, তা বমি করবে 1 এবং তোমার প্রশংসা নষ্ট হবে। 1

9নির্বোধের কানে বোলো না, 1 কারণ সে তোমার বাক্যের প্রজ্ঞা অবজ্ঞা করবে। 1

10সীমার পুরাতন পাথর সরিও না, 1 অথবা অনাথদের ক্ষেতে অবৈধভাবে প্রবেশ কোরো না। 1

11কারণ তাদের উদ্ধারকর্তা শক্তিশালী 1 এবং তিনি তোমার বিরুদ্ধে তাদের পক্ষে সমর্থন করবে। 1

12তোমার হৃদয়কে নির্দেশে নিযুক্ত কর 1 এবং জ্ঞানের কথায় কান দাও। 1

13বালককে শাসন করতে সংযত হয়ো না; 1 কারণ তুমি লাঠি দিয়ে তাকে মারলে সে মরবে না। 1

14যদি তুমি তাকে লাঠি দিয়ে মার, 1 পাতাল থেকে তার প্রাণকে রক্ষা করবে। 1

15আমার পুত্র, তোমার হৃদয় যদি জ্ঞানশালী হয়, 1 তবে আমার হৃদয়ও আনন্দিত হবে; 1

16আমার অন্তর উল্লাসিত হবে, 1 যখন তোমার ঠোঁট যা ঠিক তাই বলে। 1

17তোমার মন পাপীদের প্রতি হিংসা না করুক, 1 কিন্তু তুমি সমস্ত দিন সদাপ্রভুর ভয়ে থাক। 1

18অবশ্যই সেখানে ভবিষ্যত আছে, 1 তোমার আশা উছিন্ন হবে না। 1

19শোনো, আমার পুত্র এবং জ্ঞানবান হও 1 এবং তোমার হৃদয়কে সঠিক পথে চালাও। 1

20মাতালদের সঙ্গী হয়ো না, 1 অথবা পেটুক মাংসভোজনকারীদের সঙ্গী হয়ো না। 1

21কারণ মাতাল ও পেটুকের অভাব ঘটে 1 এবং তন্দ্রা তাদেরকে নেকড়া পরায়। 1

22তোমার জন্মদাতা বাবার কথা শোনো, 1 তোমার মা বৃদ্ধা হলে তাঁকে তুচ্ছ কর না। 1

23সত্য কিনে নাও, বিক্রয় কর না; প্রজ্ঞা, 1 শাসন ও সুবিবেচনা কিনে নাও। 1

24ধার্ম্মিকের বাবা মহা-উল্লাসিত হন 1 এবং জ্ঞানবানের জন্মদাতা তাতে আনন্দ করেন। 1

25তোমার বাবা মা আহ্লাদিত হোন 1 এবং তোমার জন্মদাত্রী উল্লাসিতা হোন। 1

26আমার পুত্র, তোমার হৃদয় আমাকে দাও 1 এবং তোমার চোখ আমার পথসমূহকে মেনে চলুক। 1

27কারণ বেশ্যা গভীর খাত 1 এবং বিজাতীয়া স্ত্রী সঙ্কীর্ণ গর্ত। 1

28সে ডাকাতের মতো বসে থাকে 1 এবং মানুষদের মধ্যে বিশ্বাসঘাতক দলের বৃদ্ধি করে। 1 মদ্যপানের ফল। 1

29কার দুর্ভাগ্য? কে দুঃখ প্রকাশ করে? 1 কে ঝগড়া করে? কে অভিযোগ করে? 1 কে অকারণে আঘাত পায়? কার চোখ লাল হয়? 1

30যারা আঙ্গুর রসের কাছে দীর্ঘকাল থাকে, 1 যারা আঙ্গুর রস মেশানোর চেষ্টা করে। 1

31আঙ্গুর রসের প্রতি তাকিয় না, 1 যদিও ওটা লাল, যদিও ওটা পাত্রে চকমক করে 1 এবং যদিও সহজে নেমে যায়; 1

32অবশেষে এটা সাপের মতো কামড়ায় 1 এবং বিষধরের মতো দংশন করে। 1

33তোমার চোখ পরকীয়াদেরকে দেখবে, 1 তোমার হৃদয় খারাপ কথা বলবে; 1

34তুমি তার মতো হবে, যে সমুদ্রের মাঝখানে 1 শোয় অথবা যে মাস্তুলের ওপরে শোয়। 1

35তুমি বলবে, তারা আমাকে মেরেছে, 1 কিন্তু আমি ব্যথা পাইনি; তারা আমাকে প্রহার করেছে, 1 কিন্তু আমি বুঝতে পারিনি। 1 আমি কখন জেগে উঠব? আর তার খোঁজ করব।

← Proverbs 22Read In The App, Free →Proverbs 24 →

Study Proverbs 23

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031