Proverbs 20
1আঙ্গুর রস উপহাসক; সুরা কলহকারিনী; 1 যে পানীয়ের দ্বারা বিপথগামী হয়, সে জ্ঞানবান নয়। 1
2রাজার ক্রোধ তরুণ সিংহের গর্জনের মতো; 1 যে তাঁর রাগ জন্মায়, সে নিজের প্রাণ হারায়। 1
3বিবাদ থেকে সরে যাওয়া যে কোনো লোকের গৌরব; 1 কিন্তু প্রত্যেক নির্বোধ তর্কের মধ্যে পড়ে। 1
4অলস শরত্কালে হাল বহে না, 1 শস্যের দিনের ফসল চাইবে, কিন্তু কিছুই পাবে না। 1
5মানুষের হৃদয়ের উদ্দেশ্য গভীর জলের মতো; 1 কিন্তু বুদ্ধিমান তা তুলে আনবে। 1
6অনেক লোক ঘোষণা করে যে সে বিশ্বস্ত, 1 কিন্তু বিশ্বস্ত লোক কে খুঁজে পেতে পারে? 1
7যে ধার্মিক নিজের সততায় চলে 1 এবং তার পরে তার ছেলেরা ধন্য। 1
8যে রাজা সিংহাসনে বসে বিচারের দায়িত্ব পালন করে, 1 তিনি দৃষ্টির দ্বারা সমস্ত মন্দ উড়িয়ে দেন। 1
9কে বলতে পারে, “আমি হৃদয় পরিষ্কার করেছি, 1 আমার পাপ থেকে মুক্ত হয়েছি?” 1
10ভিন্ন ধরনের বাটখারা এবং অসম ওজন, 1 উভয়ই সদাপ্রভু ঘৃণা করে। 1
11এছাড়া, বালকও তার কাজের মাধ্যমে পরিচয় দেয়, 1 তার কাজ বিশুদ্ধ ও সরল কি না, জানায়। 1
12শ্রবণকারী কান ও দর্শনকারী চোখ, 1 এই উভয়ই সদাপ্রভুর বানানো। 1
13ঘুমকে ভালবেসো না, পাছে দারিদ্রতা আসে; 1 তুমি চোখ খোলো, খেয়ে সন্তুষ্ট হবে। 1
14ক্রেতা বলে, 1 “খারাপ! খারাপ!” কিন্তু যখন চলে যায়, 1 তখন গর্ব করে। 1
15সোনা আছে, প্রচুর মূল্যবান পাথরও আছে, 1 কিন্তু জ্ঞানবিশিষ্ট ঠোঁট অমূল্য রত্ন। 1
16যে অপরের জামিন হয়, 1 তার পোশাক নিয়ে নাও; 1 যে বিজাতীয়দের জামিন হয়, 1 তার কাছে বন্ধক নাও। 1
17মিথ্যা কথার ফল মানুষের মিষ্টি মনে হয়, 1 কিন্তু পরে তার মুখ কাঁকরে পরিপূর্ণ হয়। 1
18পরামর্শ দ্বারা সব পরিকল্পনা স্থির হয় 1 এবং তুমি কেবল জ্ঞানের চালনায় যুদ্ধ কর। 1
19পরচর্চা গোপন কথা প্রকাশ করে; 1 যে বেশি কথা বলে, তার সঙ্গে ব্যবহার কর না। 1
20যদি একজন লোক তার বাবাকে অথবা মাকে অভিশাপ দেয়, 1 তার বাতি অন্ধকারের মাঝে নিভে যাবে। 1
21যে অধিকার প্রথমে তাড়াতাড়ি পাওয়া যায়, 1 তার শেষ আশীর্বাদযুক্ত হবে না। 1
22তুমি বল না, 1 “আমি এই ভুলের জন্য তোমাকে প্রতিশোধ দেব;” 1 সদাপ্রভুর অপেক্ষা কর, 1 তিনি তোমাকে উদ্ধার করবেন। 1
23অসম ওজন সদাপ্রভু ঘৃণা করেন 1 এবং অসৎ তুলাদন্ড ভাল নয়। 1
24মানুষের পদক্ষেপ সদাপ্রভুর দ্বারা হয়, 1 তবে মানুষ কেমন করে নিজের পথ বুঝবে? 1
25হঠাৎ পবিত্র হল, বলা, 1 আর মানতের পর বিচার করা, 1 একজন লোকের ফাঁদের মতো। 1
26জ্ঞানবান রাজা আজ দুষ্টদেরকে ঝেড়ে ফেলেন 1 এবং তাদের ওপর দিয়ে গরুর গাড়ি চালান। 1
27মানুষের আত্মা সদাপ্রভুর প্রদীপ তা তার অন্তরতম অংশে খোঁজ করে। 1
28নিয়মের বিশ্বস্ততা ও বিশ্বাসযোগ্যতা রাজাকে রক্ষা করে; 1 তিনি দয়ায় নিজের সিংহাসন সুরক্ষিত রাখেন। 1
29যুবকদের শক্তিই তাদের শোভা, 1 আর পাকা চুল বয়ষ্ক লোকদের শ্রী। 1
30প্রহারের যা মন্দকে পরিষ্কার করে 1 এবং দন্ডপ্রহার অন্তরতম অংশ পরিষ্কার করে।