Proverbs 21
1সদাপ্রভুর হাতে রাজার হৃদয় জলপ্রবাহের মতো; 1 তিনি যে দিকে চায়, সেই দিকে তা ফেরান। 1
2মানুষের সব পথই নিজের দৃষ্টিতে সরল, 1 কিন্তু সদাপ্রভু হৃদয় সব ওজন করেন। 1
3ধার্ম্মিকতা ও ন্যায়ের কাজ সদাপ্রভুর কাছে বলিদানের থেকে গ্রাহ্য। 1
4অহঙ্কারী দৃষ্টি ও গর্বিত মন, 1 দুষ্টদের সেই বাতি পাপময়। 1
5পরিশ্রমীর চিন্তা থেকে শুধু ধনলাভ হয়, 1 কিন্তু যে কেউ তাড়াতাড়ি করে তার কাছে শুধু দারিদ্রতা আসে। 1
6মিথ্যাবাদী জিহ্বা দ্বারা যে ধনকোষ লাভ, 1 তা দ্রুতগামী বাষ্পস্বরূপ, 1 তার অন্বেষণকারী মৃত্যুর অন্বেষী। 1
7দুষ্টদের হিংস্রতা তাদেরকে উড়িয়ে দেয়, 1 কারণ তারা ন্যায় আচরণ করতে অসম্মত। 1
8অপরাধী লোকের পথ বাঁকা; 1 কিন্তু বিশুদ্ধ লোকের কাজ সরল। 1
9বরং ছাদের কোণে বাস করা ভাল, 1 তবু বিবাদিন বন্দিনী স্ত্রীর সঙ্গে বাড়িতে বাস করা ভাল নয়। 1
10দুষ্টের প্রাণ মন্দের আকাঙ্খা করে, 1 তার দৃষ্টিতে তার প্রতিবাসী দয়া পায় না। 1
11উপহাসককে শাস্তি দিলে অবোধ বুদ্ধিমান হয়, 1 বুদ্ধিমানকে বুঝিয়ে দিলে সে জ্ঞান বৃদ্ধি করে। 1
12যিনি ধার্মিক, যিনি দুষ্টদের বংশের 1 বিষয় বিবেচনা করেন; 1 তিনি দুষ্টদেরকে নিক্ষেপ করে বিনাশ করেন। 1
13যে গরিবের কান্না শোনে না, 1 সে নিজে ডাকবে, সে শুনতে পাবে না। 1
14গোপন দান রাগ শান্ত করে 1 এবং গোপনভাবে দেওয়া উপহার শান্ত করে প্রচন্ড ক্রোধ। 1
15ন্যায় আচরণ ধার্ম্মিকের পক্ষে আনন্দ, 1 কিন্তু অধর্মাচারীদের পক্ষে তা সর্বনাশ। 1
16যে বুদ্ধির পথ ছেড়ে ঘুরে বেড়ায়, 1 সে মৃতদের সমাজে থাকবে। 1
17যে আমোদ ভালবাসে, সে গরিব হবে; 1 যে আঙ্গুর রস ও তেল ভালবাসে, সে ধনবান হবে না। 1
18দুষ্ট ধার্ম্মিকদের মুক্তিপণস্বরূপ, 1 বিশ্বাসঘাতক সরলদের পরিবর্ত্তস্বরূপ। 1
19বরং নির্জন ভূমিতে বাস করা ভাল, 1 তবু বিবাদিন বন্দিনী ও অভিযোগকারী 1 স্ত্রীর সঙ্গে বাস করা ভাল নয়। 1
20জ্ঞানীর নিবাসে মূল্যবান ধনকোষ ও তেল আছে; 1 কিন্তু নির্বোধ তা নষ্ট করে। 1
21যে ধার্মিকতার ও দয়ার কাজ করে, 1 সে জীবন, ধার্ম্মিকতা ও সম্মান পায়। 1
22জ্ঞানী বলবানদের নগর আক্রমণ করে 1 এবং তার নির্ভর স্থানের শক্তি নত করে। 1
23যে কেউ নিজের মুখ ও জিহ্বা রক্ষা করে, 1 সে বিপদ থেকে নিজের প্রাণ রক্ষা করে। 1
24যে গর্বিত ও অহঙ্কারী, তার নাম উপহাসক; 1 সে গর্বের প্রাবল্যে কাজ করে। 1
25অলসের অভিলাষ তাকে মেরে ফেলে, 1 কারণ তার হাত কাজ করতে অসন্মত। 1
26কেউ সমস্ত দিন চায় আরো চায়; 1 কিন্তু ধার্মিক দান করে, অনিচ্ছা প্রকাশ করে না। 1
27দুষ্টদের বলিদান ঘৃণিত, 1 দুষ্ট আচরণ আসলে তা আরও ঘৃণার্হ। 1
28মিথ্যাসাক্ষী বিনষ্ট হবে; কিন্তু যে ব্যক্তি শোনে, 1 তার কথা চিরস্থায়ী। 1
29দুষ্ট লোক নিজের মুখ শক্ত করে; 1 কিন্তু যে সরল, সে নিজের পথ সুস্থির করে। 1
30জ্ঞান নেই, বুদ্ধি নেই, 1 উপদেশ নেই যা সদাপ্রভুর বিরুদ্ধে দাঁড়াতে পারবে। 1
31যুদ্ধের দিনের র জন্য ঘোড়া সুসজ্জিত হয়; 1 কিন্তু বিজয় সদাপ্রভু থেকে হয়।