Proverbs · বাইবেল (বাংলা)

Proverbs 26

1যেমন গ্রীষ্মকালে বরফ ও শস্য কাটার দিন বৃষ্টি, 1 তেমনি নির্বোধের পক্ষে সম্মান উপযুক্ত নয়। 1

2যেমন চড়ুইপাখি ঘুরে বেড়ায়, 1 দোয়েল উড়তে থাকে, 1 তেমনি অকারণে দেওয়া শাপ কাছে আসে না। 1

3ঘোড়ার জন্য চাবুক, গাধার জন্য বলগা, 1 আর নির্বোধদের পিঠের জন্য ডান্ডা। 1

4নির্বোধকে উওর দিও না 1 এবং তার বোকামিতে যুক্ত হয়ো না, 1 পাছে তুমিও তারমত হও। 1

5নির্বোধকে তার অজ্ঞানতা অনুসারে উওর দাও, 1 যাতে সে নিজের চোখে জ্ঞানবান না হয়। 1

6যে নির্বোধের হাতে খবর পাঠায়, 1 সে নিজের পা কেটে ফেলে ও বিষ পান করে। 1

7খোঁড়ার পা খুঁড়িয়ে চলে, 1 নির্বোধদের মুখে নীতিকথা সে রকম। 1

8যেমন ফিঙ্গাতে পাথর বাধা, 1 তেমনি সেই জন, যে নির্বোধকে সম্মান করে। 1

9মাতালের হাতে যে কাঁটা উঠে, 1 তা যেমন, তেমনি নির্বোধদের মুখে নীতিকথা। 1

10যে নির্বোধ এবং পথ চলতি লোককে, 1 যে শুধু আসে এবং চলে যায়, 1 কাজে নিযুক্ত করে ও বেতন দেয়, 1 সে সকলকে আহত করে। + 26:10 মাতাল লোক 1

11যেমন কুকুর নিজের বমির দিকে ফেরে, 1 তেমনি নির্বোধ নিজের অজ্ঞানতার দিকে ফেরে। 1

12তুমি কি নিজের চোখে জ্ঞানবান লোক দেখছ? 1 তার থেকে বরং নির্বোধের বিষয়ে বেশী আশা আছে। 1

13অলস বলে, “পথে সিংহ আছে! 1 খোলা জায়গার মধ্যে সিংহ থাকে।” 1

14কব্জাতে যেমন কপাট ঘোরে, 1 তেমনি অলস তার বিছানার ওপর। 1

15অলস থালায় হাত ডোবায়, 1 আবার মুখে তুলতে তার শক্তি থাকে না। 1

16সুবিচারসিদ্ধ উত্তরকারী সাত জনের থেকে অলস 1 নিজের চোখে অনেক জ্ঞানবান। 1

17যে জন পথে যেতে যেতে নিজের সঙ্গে 1 সম্পর্কবিহীন বিবাদে রুষ্ট হয়, 1 সে কুকুরের কান ধরে। 1

18পাগললোকের মত যে জ্বলন্ত তির ছোঁড়ে, 1

19তেমনি সেই লোক, 1 যে প্রতিবেশীকে প্রতারণা করে, 1 আর বলে, আমি কি উপহাস করছি না? 1

20কাঠ শেষ হলে আগুন নিভে যায়, 1 পরচর্চা না থাকলে ঝগড়ায় নিবৃত্ত হয়। 1

21যেমন জ্বলন্ত অঙ্গারের পক্ষে কয়লা ও আগুনের জন্য কাঠ, 1 তেমনি ঝগড়ায় আগুন জ্বালাবার জন্য ঝগড়াটে। 1

22পরচর্চার কথা সুস্বাদু খাবারের মতো, 1 তা দেহের ভিতরে নেমে যায়। 1

23জ্বলন্ত ঠোঁট ও দুষ্ট হৃদয় খাদ-রূপা 1 মাখানো মাটির পাত্রের মত। 1

24যে ঘৃণা করে, সে ঠোঁটে ভাণ করে 1 এবং সে নিজের মধ্যে প্রতারণা জমিয়ে রাখে; 1

25তার আওয়াজ মধুর মত হলে তাকে বিশ্বাস কোরো না, 1 কারণ তার হৃদয়ের মধ্যে সাতটা ঘৃণার বস্তু থাকে। 1

26যদিও তার ঘৃণা ছলে ঢাকা, 1 তার দুষ্টুমি সমাজে প্রকাশিত হবে। 1

27যে খাত ছোট, সে তার মধ্যে পড়বে; 1 যে পাথর গড়িয়ে দেয়, 1 তারই ওপরে তা ফিরে আসবে। 1

28মিথ্যাবাদী জিভ যাদেরকে চূর্ণ করেছে, 1 তাদেরকে ঘৃণা করে; আর চাটুবাদী মুখ ধ্বংস সাধন করে।

← Proverbs 25Read In The App, Free →Proverbs 27 →

Study Proverbs 26

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031