Proverbs 28
1কেউ তাড়না না করলেও দুষ্ট পালায়; 1 কিন্তু ধার্মিকরা সিংহের মত সাহসিক। 1
2দেশের অধর্মে তার অনেক কর্তা হয়; 1 কিন্তু বুদ্ধিমান ও জ্ঞানবান লোক দিয়ে কর্তৃত্ব স্থায়ী হয়। 1
3যে দরিদ্র লোক + 28:3 অধিপতি বা শাসক দীনহীনদের প্রতি উপদ্রব করে, 1 সে এমন ভাসিয়ে নিয়ে যাওয়া বৃষ্টির মত, 1 যার পরে খাবার থাকে না। 1
4ব্যবস্থা পালন না করা দুষ্টের প্রশংসা করে; 1 কিন্তু ব্যবস্থা পালনকারীরা দুষ্টদের প্রতিরোধ করে। 1
5দুরাচারেরা বিচার বোঝে না, 1 কিন্তু সদাপ্রভুর অন্বেষনকারীরা সকলই বোঝে। 1
6বরং সেই দরিদ্র লোক ভাল, 1 যে নিজের সিদ্ধতায় চলে, 1 তবু দ্বিপথগামী কুটিল লোক ধনী হলেও ভাল নয়। 1
7যে ব্যবস্থা মানে, সেই জ্ঞানবান ছেলে; 1 কিন্তু যে পেটুকদের সঙ্গী সে বাবার লজ্জাজনক। 1
8যে সুদ ও বৃদ্ধি নিয়ে নিজের ধন বাড়ায়, 1 সে দীনহীনদের প্রতি দয়াকারীর জন্য সঞ্চয় করে। 1
9যে ব্যবস্থা শোনা থেকে নিজের কান সরিয়ে নেয়, 1 তার প্রার্থনাও ঘৃণাস্পদ। 1
10যে সরলদের কে খারাপ পথে নিয়ে ভ্রান্ত করে, 1 সে নিজের গর্তে নিজে পড়বে; 1 কিন্তু সাধুরা মঙ্গলের অধিকার পায়। 1
11ধনী নিজের চোখে জ্ঞানবান, 1 কিন্তু বুদ্ধিমান দরিদ্র তার পরীক্ষা করে। 1
12ধার্ম্মিকদের আনন্দে মহাগৌরব হয়, 1 কিন্তু দুষ্টদের উন্নতি হলেও লোকদের দেখতে পাওয়া যায় না। 1
13যে নিজের অধর্ম্ম সব ঢেকে রাখে, 1 সে কৃতকার্য্য হইবে না; 1 কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে, 1 সে করুণা পাবে। 1
14ধন্য সেই ব্যক্তি, 1 যে সব দিন মন্দ কাজ করতে ভয় + 28:14 সর্বদা সদাপ্রভুকে ভয় করে করে; 1 কিন্তু যে হৃদয় কঠিন করে, সে বিপদে পড়বে। 1
15যেমন গর্জনকারী সিংহ ও পর্যটনকারী ভল্লুক, 1 তেমনি দীনহীন প্রজার উপরে দুষ্ট শাসনকর্ত্তা। 1
16যে অধ্যক্ষের বুদ্ধির অভাব, 1 সে নিষ্ঠুর অত্যাচারী; 1 কিন্তু যে লোভ ঘৃণা করে, 1 সে দীর্ঘজীবী হবে। 1
17যে লোক মানুষের রক্তভারে ভারাক্রান্ত, 1 সে গর্ত পর্যন্ত পালাবে, 1 কেউ তাকে থাকতে না দিক। 1
18যে ন্যায়ের পথে চলে, 1 সে রক্ষা পাবে; 1 কিন্তু যে বিপথগামী দুই পথে চলে, 1 সে একটায় পড়বে। 1
19যে নিজের জমি চাষ করে, 1 সে যথেষ্ট খাবার পায়; 1 কিন্তু যে অসারদের পিছনে পিছনে দৌড়য়, 1 তার যথেষ্ট কম হয়। 1
20বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পাবে; 1 কিন্তু যে ধনী হবার জন্য 1 তাড়াতাড়ি করে, সে দন্ডিত হবে। 1
21মানুষের ওপর নির্ভর করা ভাল নয়, 1 এক টুকরো রুটীর জন্য অধর্ম্ম করাও ভাল নয়। 1
22যার চোখ মন্দ, সে ধনের চেষ্টায় ব্যস্ত থাকে; 1 সে জানে না যে, তার দ্রারিদ্রতা আসবে। 1
23কোনো লোককে যে তিরস্কার করে, 1 শেষে তাকে তিরস্কার করা হবে, 1 যে জিভে চাটুবাদ করে, সে নয়। 1
24যে বাবা মায়ের ধন চুরি করে বলে, 1 এ তো অধর্ম্ম নয়, সে ব্যক্তি ধ্বংসের পাত্র। 1
25যে বেশী আশা করে, সে ঝগড়ার সৃষ্টি করে, 1 কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে, সে পুষ্ট হবে। 1
26যে নিজ হৃদয়কে বিশ্বাস করে, 1 সে নির্বোধ; কিন্তু যে প্রজ্ঞা-পথে চলে, সে রক্ষা পাবে। 1
27যে দরিদ্রদের দিকে তাকিয়েও + 28:27 সে সাহায্য করতে প্রত্যাখ্যান করে দান না করে, 1 সে অভিশপ্ত হবে, কিন্তু যে চোখ বন্ধ করে থাকে, 1 সে অনেক অভিশাপ পাবে। 1
28দুষ্টদের উন্নতি হলে লোকেরা লুকায়; 1 তারা ধ্বংস হলে ধার্ম্মিকেরা বৃদ্ধি পায়।