Proverbs · বাইবেল (বাংলা)

Proverbs 10

1জ্ঞানবান ছেলে বাবার আনন্দজনক, 1 কিন্তু বুদ্ধিহীন ছেলে মায়ের বেদনাজনক। 1

2দুষ্টতার দ্বারা সঞ্চিত ধনের কোনো মূল্য নেই, 1 কিন্তু ধার্ম্মিকতা মৃত্যু থেকে রক্ষা করে। 1

3সদাপ্রভু ধার্ম্মিকের প্রাণ ক্ষুধায় দুর্বল হতে দেন না; 1 কিন্তু তিনি দুষ্টদের অভিলাষ ব্যর্থ করেন। 1

4যে অলস হাতে কাজ করে, 1 সে দরিদ্র হয়; কিন্তু পরিশ্রমীদের হাত ধনবান করে। 1

5যে গ্রীষ্মকালে সঞ্চয় করে, 1 সে বুদ্ধিমান ছেলে; যে শস্য কাটবার দিন ঘুমিয়ে থাকে, 1 তার জন্য লজ্জাকর। 1

6ধার্ম্মিকের মাথায় অনেক আশীর্বাদ থাকে; 1 কিন্তু দুষ্টদের মুখ হিংস্রতা ঢেকে রাখে। 1

7একজন লোক যে সঠিক কাজ করেছে 1 তা আমাদেরকে আনন্দিত করে যখন আমরা তার বিষয়ে ভাবি; 1 কিন্তু দুষ্টদের নাম সরে যাবে। 1

8যে বিচক্ষণ সে আদেশ গ্রহণ করে, 1 কিন্তু অজ্ঞান বাচাল পতিত হবে। 1

9সে সততায় চলে, সে নির্ভয়ে চলে; 1 কিন্তু কুটিলাচারীকে চেনা যাবে। 1

10যে চোখ দিয়ে ইশারা করে, সে দুঃখ দেয়; 1 আর তার + 10:10 যে সামনা সামনি তিরষ্কার করে সে শান্তি স্থাপন করে অজ্ঞান বাচাল তাকে ধ্বংস করে। 1

11ধার্ম্মিকের মুখ জীবনের উনুই; 1 কিন্তু দুষ্টদের মুখ হিংস্রতা ঢেকে রাখে। 1

12ঘৃণা ঝগড়া বাড়ায়, 1 কিন্তু প্রেম সব অধর্ম্ম ঢেকে দেয়। 1

13জ্ঞানবানের ঠোঁটে প্রজ্ঞা পাওয়া যায়, 1 কিন্তু বুদ্ধিবিহীনের পেছনে দন্ড রয়েছে। 1

14জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে, 1 কিন্তু অজ্ঞানের মুখ সর্বনাশকে কাছে নিয়ে আসে। 1

15ধনবানের ধনই তার শক্তিশালী নগর, 1 দরিদ্রদের দারিদ্রতাই তাদের সর্বনাশ। 1

16ধার্ম্মিকের পারিশ্রমিক জীবনজনক, 1 দুষ্টদের লাভ পাপজনক। 1

17যে শাসন মানে, সে জীবন পথে চলে; 1 কিন্তু যে অনুযোগ মানেনা, সে পথভ্রষ্ট হয়। 1

18যে ঘৃণা করে ঢেকে রাখে, 1 তার ঠোঁট মিথ্যাবাদী; 1 এবং যে অপবাদ ছড়ায়, সে বোকা। 1

19প্রচুর বাক্যে অধর্ম্ম অনুপস্থিত থাকে না; 1 কিন্তু যে তাতে সাবধান থাকে যা সে বলে, 1 সেই হল জ্ঞানী। 1

20ধার্ম্মিকের জিভ বিশুদ্ধ রূপার মত, 1 দুষ্টদের হৃদয়ের মূল্য কম। 1

21ধার্ম্মিকের ঠোঁট অনেককে প্রতিপালন করে, 1 কিন্তু অজ্ঞানেরা বুদ্ধির অভাবে মারা পড়ে। 1

22সদাপ্রভুর ভালো উপহার ধনসম্পদ আনে 1 এবং তিনি তার সঙ্গে দুঃখ যুক্ত করেন না। 1

23খারাপ কাজ করা অজ্ঞানের আনন্দ, 1 আর প্রজ্ঞা বুদ্ধিমানের আনন্দ। 1

24দুষ্ট যা ভয় করে, তার প্রতি তাই ঘটবে; 1 কিন্তু ধার্ম্মিকদের ইচ্ছা সফল হবে। 1

25যখন ঘূর্ণবায়ু বয়ে যায়, দুষ্ট আর নেই; 1 কিন্তু ধার্মিক চিরস্থায়ী ভিত্তিমূলের মত। 1

26যেমন দাঁতের পক্ষে অম্লরস ও চোখের পক্ষে ধোঁয়া, 1 তেমনি নিজের প্রেরণ কর্তাদের পক্ষে অলস। 1

27সদাপ্রভুর ভয় আয়ুবৃদ্ধি করে, 1 কিন্তু দুষ্টদের বছরের সংখ্যা কমবে। 1

28ধার্ম্মিকদের প্রত্যাশা আনন্দজনক; 1 কিন্তু দুষ্টদের আশ্বাস কম হবে। 1

29সদাপ্রভুর পথ সততার পক্ষে দুর্গ, 1 কিন্তু তা অধর্মাচারীদের পক্ষে সর্বনাশ। 1

30ধার্মিক লোক কখনও নিপাতিত হবে না; 1 কিন্তু দুষ্টরা দেশে থাকবে না। 1

31ধার্ম্মিকের মুখ প্রজ্ঞার ফলে ফলবান্; 1 কিন্তু বিপথগামীদের জিভ কাটা যাবে। 1

32ধার্ম্মিকের ঠোঁট গ্রহণযোগ্যতার বিষয় জানে, 1 কিন্তু দুষ্টদের মুখ কুটিলতামাত্র।

← Proverbs 9Read In The App, Free →Proverbs 11 →

Study Proverbs 10

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031