Proverbs 8
1প্রজ্ঞা কি ডাকে না? বুদ্ধি কি চিত্কার করে না? 1
2সে পথের পাশে উঁচু জায়গার চূড়োয়, 1 মার্গ সকলের সংযোগ স্থানে দাঁড়ায়; 1
3সে প্রবেশ দরজার কাছে, 1 নগরের দরজার কাছে সে চিত্কার করে বলে, 1
4“হে মানুষেরা, আমি তোমাদেরকে ডাকি 1 এবং মানবজাতির সন্তানদের কাছে আমি আমার রব তুলি। 1
5হে নির্বোধেরা, চতুরতা শিক্ষা কর; 1 হে নির্বোধ সব, সুবুদ্ধি হৃদয় হও। 1
6শোনো, কারণ আমি উত্কৃষ্ট কথা বলব 1 এবং যখন আমার ঠোঁট খুলবে যা সঠিক তা বলব। 1
7আমার মুখ সত্য কথা বলবে 1 এবং দুষ্টতা আমার ঠোঁটের ঘৃণার বস্তু। 1
8আমার মুখের সব বাক্য ধর্ম্মময়; 1 তার মধ্যে বাঁকা বা খারাপ কিছুই নেই। 1
9বুদ্ধিমানের কাছে সে সব স্পষ্ট, 1 জ্ঞানীদের কাছে সে সব সরল। 1
10আমার শাসনই গ্রহণ কর, 1 রূপা নয়, উত্কৃষ্ট সোনার থেকে জ্ঞান নাও। 1
11কারণ আমি, প্রজ্ঞা, মুক্তোর থেকেও ভালো, 1 কোনো ইচ্ছার বস্তু তার সমান নয়। 1
12আমি প্রজ্ঞা, চতুরতার ঘরে বাস করি 1 এবং আমি বিচক্ষণ ও জ্ঞানের অধিকারী। 1
13সদাপ্রভুর ভয় দুষ্টদের প্রতি ঘৃণা; 1 অহঙ্কার, দাম্ভিকতা ও খারাপ পথ 1 এবং কুটিল কথা আমি ঘৃণা করি। 1
14পরামর্শ ও বুদ্ধিকৌশল আমার, 1 আমিই সুবিবেচনা, পরাক্রম আমার। 1
15আমার জন্য রাজারা রাজত্ব করেন, 1 মন্ত্রিরা ধর্ম্মব্যবস্থা স্থাপন করেন। 1
16আমার জন্য শাসনকর্তারা শাসন করেন, 1 অধিপতিরা, পৃথিবীর সব বিচারকর্তারা, করেন। 1
17যারা আমাকে প্রেম করে, 1 আমিও তাদেরকে প্রেম করি, 1 যারা সযত্নে আমাকে খোঁজে তারা আমাকে পায়। 1
18আমার কাছে আছে ঐশ্বর্য্য ও সম্মান, 1 অক্ষয় সম্পত্তি ও ধার্ম্মিকতা। 1
19সোনা ও বিশুদ্ধ সোনার থেকেও আমার ফল ভালো, 1 আমি যা উত্পাদন করি তা বিশুদ্ধ রূপার থেকে ভালো। 1
20আমি ধার্মিকতার পথে চলি, ন্যায়ের মধ্য দিয়ে যাই, 1
21যেন, যারা আমাকে প্রেম করে, 1 তাদেরকে সম্পদ দিই, 1 তাদের ভান্ডার সব পরিপূর্ণ করি। 1
22সদাপ্রভু নিজের পথের শুরুতে আমাকে রেখে ছিলেন, 1 তাঁর কাজ সকলের আগে, আগে থেকে। 1
23আমি স্থাপিত হয়েছি অনাদিকাল থেকে, 1 আদি থেকে, পৃথিবী সৃষ্টির আগে থেকে। 1
24সেখানে সমুদ্রের আগে, 1 তখন আমি জন্মেছিলাম, 1 যখন জলভর্তি ঝরনা সব হয়নি। 1
25পর্বত সব বসানোর আগে, 1 উপপর্বত সবার আগে আমি জন্মেছিলাম; 1
26তখন তিনি স্থল ও মাঠ সৃষ্টি করেননি, 1 জগতের ধূলোর প্রথম অণুও সৃষ্টি করেননি। 1
27যখন তিনি আকাশমন্ডল প্রতিষ্ঠা করেন, 1 তখন আমি সেখানে ছিলাম; 1 যখন তিনি জলধিপৃষ্ঠের ওপর চক্রাকার সীমা নির্ধারন করলেন, 1
28যখন তিনি ওপরের আকাশ দৃঢ়রূপে তৈরী করলেন, 1 যখন জলের ঢেউ সব শক্তিশালী হল, 1
29যখন তিনি সমুদ্রের সীমা ঠিক করলেন, 1 যেন জল তাঁর আদেশ অমান্য না করে, 1 যখন তিনি পৃথিবীর মূল নির্ধারণ করলেন; 1
30সেই দিন আমি তার কাছে + 8:30 প্রিয় পুত্র কৌশলী কারিগর ছিলাম; 1 আমি দিনের র পর দিন আনন্দময় ছিলাম, 1 তার সামনে প্রতিদিন আমোদ করতাম; 1
31আমি তাঁর ভূমন্ডলে আমোদ করতাম, 1 মানুষের ছেলেদের নিয়ে আনন্দ করতাম। 1
32এবং এখন, আমার পুত্ররা, 1 এখন আমার কথা শোনো; 1 কারণ তারা ধন্য, যারা আমার পথে চলে। 1
33তোমরা শাসনের কথা শোনো, 1 জ্ঞানবান হও; তা অগ্রাহ্য কোরো না। 1
34ধনী সেই ব্যক্তি, যে আমার কথা শোনে, 1 যে দিন দিন আমার দরজায় জেগে থাকে, 1 আমার দরজার পাশে অপেক্ষা করে। 1
35কারণ যে আমাকে পায়, সে জীবন পায় 1 এবং সদাপ্রভুর অনুগ্রহ লাভ করে। 1
36কিন্তু যে আমার বিরুদ্ধে পাপ করে, 1 সে নিজেকে করে; সে সব লোক ঘৃণা করে, 1 তারা মৃত্যুকে ভালবাসে।”