Proverbs · বাইবেল (বাংলা)

Proverbs 5

1আমার পুত্র, আমার প্রজ্ঞা যত্ন সহকারে শোনো, 1 আমার বুদ্ধির প্রতি কান দাও; 1

2যেন তুমি বিবেচনা রক্ষা কর, 1 যেন তোমার ঠোঁট জ্ঞানের কথা পালন করে। 1

3কারণ ব্যাভিচারিনীর ঠোঁট থেকে মধু ঝড়ে, 1 তার তালু তেলের থেকেও মসৃণ; 1

4কিন্তু তার শেষ ফল তেতো গাছের মত তেতো, 1 ধারালো তরোয়ালের মত কাটে। 1

5তার পা মৃত্যুর কাছে নেমে যায়, 1 তার পা পাতালে পড়ে। 1

6সে জীবনের সমান পথ পায় না, 1 তার পথ সব অস্থির; সে কিছু জানে না। 1

7অতএব আমার পুত্ররা, আমার কথা শোনো, 1 আমার মুখের বাক্য থেকে মুখ ফিরিয়ে নিও না। 1

8তুমি সেই স্ত্রীর থেকে নিজের পথ দূরে রাখ, 1 তার ঘরের দরজার কাছে যেও না; 1

9পাছে তুমি নিজের সম্মান অন্যদেরকে দাও, 1 নিজের জীবন নিষ্ঠুর ব্যক্তিকে দাও। 1

10না হলে অন্য লোকে তোমার ধনে তৃপ্ত হয়, 1 আর তোমার পরিশ্রমের ফল বিদেশীদের ঘরে থাকে; 1

11জীবনের শেষকালে তুমি অনুশোচনা করবে 1 যখন তোমার মাংস ও শরীর ক্ষয়ে যায়; 1

12তুমি বলবে, “হায়, আমি উপদেশ ঘৃণা করেছি, 1 আমার হৃদয় শাসন তুচ্ছ করেছে; 1

13আমি নিজের শিক্ষকদের কথা মেনে চলি নি 1 নিজের উপদেশকদের কথা শুনিনি; 1

14আমি সমাজ ও মণ্ডলীর মধ্যে প্রায় 1 সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছিলাম।” 1

15তুমি নিজের কুয়োর জল পান কর, 1 নিজের কুয়োর স্রোতের জল পান কর। 1

16তোমার ঝরনা কি বাইরে বেরিয়ে যাবে? 1 মোড়ে কি জলের স্রোত হয়ে যাবে? 1

17ওটা শুধু তোমারই হোক, তোমার সঙ্গে বিদেশী না থাকুক। 1

18তোমার ঝরনা ধন্য হোক, 1 তুমি নিজের যৌবনে স্ত্রীতে + 5:18 যখন তুমি তোমার স্ত্রীকে বিয়ে করেছ তখন তুমি যুবক ছিলে আমোদ কর। 1

19কারণ সে প্রেমময় হরিণী ও অনুগ্রহপূর্ণ হরিণী; 1 তারই বক্ষ দ্বারা তুমি সব দিন তৃপ্ত হও; 1 তার প্রেমে তুমি সবদিন আকৃষ্ট থাক। 1

20আমার পুত্র, তুমি পরের স্ত্রীতে কেন আকৃষ্ট হবে? 1 পরজাতীয় মহিলার বক্ষ কেন আলিঙ্গন করবে? 1

21একজন ব্যক্তির সমস্ত কিছুই সদাপ্রভু দেখেন; 1 তিনি তার সব পথ লক্ষ্য করেন। 1

22দুষ্ট নিজের অপরাধের জন্য ধরা পড়ে, 1 তার পাপ তাকে শক্ত করে ধরে থাকবে। 1

23সে উপদেশের অভাবে মারা যাবে, 1 সে তার নিজের মূর্খামিতে বিপথে যায়।

← Proverbs 4Read In The App, Free →Proverbs 6 →

Study Proverbs 5

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031