Proverbs · বাইবেল (বাংলা)

Proverbs 29

1যে বারবার অনুযুক্ত হয়েও ঘাড় শক্ত করে, 1 সে হঠাৎ ভেঙে পড়বে, তার প্রতীকার হবে না। 1

2ধার্ম্মিকেরা বাড়লে প্রজারা আনন্দ করে, 1 কিন্তু দুষ্ট লোক কর্তৃত্ব পেলে প্রজারা শোকার্ত হয়। 1

3যে প্রজ্ঞা ভালবাসে, সে বাবার আনন্দজনক হয়; 1 কিন্তু যে বেশ্যাতে আসক্ত হয়, তার ধন নষ্ট হবে। 1

4রাজা ন্যায় বিচার করে দেশ প্রতিষ্ঠা করেন; 1 কিন্তু উপহার প্রিয় তা লন্ডভন্ড করে। 1

5যে ব্যক্তি নিজের প্রতিবেশীর তোষামোদ করে, 1 সে তার পায়ের নীচে জাল পাতে। 1

6দুর্বৃত্তের অধর্মে ফাঁদ থাকে, 1 কিন্তু ধার্মিক আনন্দিত হয়ে গান করে। 1

7ধার্মিক দীনহীনদের বিচার বোঝে; 1 দুষ্ট লোক জ্ঞান বোঝে না। 1

8নিন্দাপ্রিয়েরা নগরে আগুন লাগিয়ে দেয়; 1 কিন্তু জ্ঞানবানেরা রাগ ফিরিয়ে দেয়। 1

9অজ্ঞানের সঙ্গে জ্ঞানবানের ঝগড়া হলে, 1 সে রাগ করুক কি হাঁসুক, 1 কিছুই শান্তি হয় না। 1

10রক্তপাতকারীরা সিদ্ধ লোককে ঘৃণা করে; 1 আর সরল লোকের প্রাণনাশের চেষ্টা করে। 1

11নির্বোধ নিজের সব রাগ প্রকাশ করে, 1 কিন্তু জ্ঞানী তা সম্বরণ করে রাগ কমায়। 1

12যে শাসনকর্ত্তা মিথ্যা কথায় কান দেয়, 1 তার পরিচারকেরা সকলে দুষ্ট। 1

13দরিদ্র ও উপদ্রবী এক সঙ্গে মেলে; 1 সদাপ্রভু উভয়েরই চোখ আলোকিত করেন। 1

14যে রাজা বিশ্বস্তভাবে দীনহীনদের বিচার করেন, 1 তাঁর সিংহাসন চিরকাল স্থির থাকবে। 1

15দন্ড ও তিরস্কার প্রজ্ঞা দেয়; 1 কিন্তু অশাসিত বালক মায়ের লজ্জাজনক। 1

16দুষ্টরা বাড়লে অধর্ম্ম বাড়ে; 1 কিন্তু ধার্মিকরা তাদের পতন দেখবে। 1

17তোমার ছেলেকে শাস্তি দাও, 1 সে তোমাকে শান্তি দেবে, 1 সে তোমার প্রাণকে আনন্দিত করবে। 1

18দর্শনের অভাবে প্রজারা উচ্ছৃঙ্খল হয়; 1 কিন্তু যে ব্যবস্থা মানে, 1 সে ধন্য হয়। 1

19বাক্য দিয়ে দাসের শাসন হয় না, 1 কারণ সে বুঝলেও কথা মানবে না। 1

20তুমি কি হটকারী লোককে দেখছ? তার থেকে বরং নির্বোধের বিষয়ে বেশী আশা আছে। 1

21যে দাসকে ছোট বেলা থেকে সুন্দর ভাবে প্রতিপালন করে, 1 শেষে সেই দাস তার ছেলে হয়ে ওঠে। 1

22রাগী লোক ঝগড়া সৃষ্টি করে, 1 রাগী লোক অনেক অধর্ম্ম করে। 1

23মানুষের অহঙ্কার তাকে নীচে নামাবে, 1 কিন্তু কোমল হৃদয়ের লোক সম্মান পাবে। 1

24চোরের অংশীদার নিজের প্রাণকে ঘৃণা করে; 1 সে দিব্যি করাবার কথা শোনে, 1 কিন্তু কিছু বলে না। 1

25লোক-ভয় ফাঁদের মত; 1 কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে, 1 সে উচ্চে স্থাপিত হবে। 1

26অনেকে শাসনকর্ত্তার অনুগ্রহ খোঁজে; 1 কিন্তু মানুষের বিচার সদাপ্রভু থেকেই হয়। 1

27অন্যায়কারী ব্যক্তি ধার্ম্মিকদের ঘৃণাস্পদ; 1 আর সরল আচরণকারী দুষ্টের ঘৃণাস্পদ।

← Proverbs 28Read In The App, Free →Proverbs 30 →

Study Proverbs 29

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031