Proverbs 12
1যে শাসন ভালবাসে, সে জ্ঞান ভালবাসে; 1 কিন্তু যে সংশোধন ঘৃণা করে, সে নির্বোধ; 1
2সৎ লোক সদাপ্রভুর কাছে অনুগ্রহ পাবে; 1 কিন্তু তিনি খারাপ পরিকল্পনাকারীকে দোষী করবেন। 1
3মানুষ দুষ্টতার মাধ্যমে সুস্থির হবে না, 1 কিন্তু ধার্ম্মিকদের মূল বিচলিত হবে না। 1
4গুণবতী স্ত্রী স্বামীর মুকুট, 1 কিন্তু লজ্জাদায়িনী তার সব হাড়ের পচন। 1
5ধার্ম্মিকদের পরিকল্পনা সব ন্যায্য, 1 কিন্তু দুষ্টদের মন্ত্রণা ছলমাত্র। 1
6দুষ্টদের কথাবার্তা রক্তপাত জন্য লুকিয়ে থাকামাত্র; 1 কিন্তু সরলদের মুখ তাদেরকে রক্ষা করে। 1
7দুষ্টরা নিপাতিত হয়, তারা আর নেই; 1 কিন্তু ধার্ম্মিকদের বাড়ি ঠিক থাকে। 1
8মানুষ নিজের বিজ্ঞতার প্রশংসা পায়; 1 কিন্তু যে বিপথগামী, সে তুচ্ছীকৃত হয়। 1
9যে তুচ্ছীকৃত, তথাপি দাস রাখে, 1 সে খাদ্যহীন অহঙ্কারীর থেকে ভালো। 1
10ধার্মিক নিজের পশুর প্রাণের বিষয় চিন্তা করে; 1 কিন্তু দুষ্টদের দয়া নিষ্ঠুর। 1
11যে নিজের জমি চাষ করে, সে যথেষ্ট খাবার পায়; 1 কিন্তু যে অসারদের পিছনে পিছনে দৌড়ায়, সে বুদ্ধি-বিহীন। 1
12দুষ্ট লোক খারাপ লোকদের লুট করা পেতে চায়; 1 কিন্তু ধার্ম্মিকদের মূল ফলদায়ক। 1
13বাজে কথায় খারাপ লোকের ফাঁদ থাকে, 1 কিন্তু ধার্মিক বিপদ থেকে উদ্ধার হয়। 1
14মানুষ নিজের মুখের ফলের মাধ্যমে ভালো জিনিসে তৃপ্ত হয়, 1 মানুষের হাতের কাজের ফল তারই প্রতি বর্ত্তে। 1
15অজ্ঞানের পথ তার নিজের চোখে ঠিক; 1 কিন্তু যে জ্ঞানবান, সে পরামর্শ শোনে। 1
16এক নির্বোধ তার রাগ একেবারে প্রকাশ করে, 1 কিন্তু বিচক্ষণ লোক অপমান অবজ্ঞা করে। 1
17যে সত্যবাদী, সে কোনটা ঠিক তার কথা বলে; 1 কিন্তু মিথ্যাসাক্ষী মিথ্যা কথা বলে। 1
18কেউ কেউ অবিবেচনার কথা বলে, 1 তরোয়ালের আঘাতের মত, 1 কিন্তু জ্ঞানবানদের জিহ্বা আরোগ্যতা আনে। 1
19সত্যের ঠোঁট চিরকাল স্থায়ী; 1 কিন্তু মিথ্যাবাদী জিহ্বা এক মুহূর্তের জন্য স্থায়ী। 1
20প্রতারণাকারীদের হৃদয়ে খারাপ পরিকল্পনা থাকে; 1 কিন্তু যারা শান্তির উপদেশ দেয়, তাদের আনন্দ হয়। 1
21ধার্ম্মিকের কোনো অমঙ্গল ঘটে না; 1 কিন্তু দুষ্টেরা সমস্যায় পূর্ণ হয়। 1
22মিথ্যাবাদী ঠোঁট সদাপ্রভু ঘৃণা করেন; 1 কিন্তু যারা বিশ্বস্ততায় চলে, 1 তারা তাঁর আনন্দের পাত্র। 1
23বুদ্ধিমান লোক জ্ঞান গোপন রাখে; 1 কিন্তু নির্বোধদের হৃদয় নির্বোধের মত চিত্কার করে। 1
24পরিশ্রমীদের হাত কর্তৃত্ব পায়; 1 কিন্তু অলস পরাধীন দাস হয়। 1
25মানুষের মনের কষ্ট মনকে নীচু করে; 1 কিন্তু ভালো কথা তা আনন্দিত করে। 1
26ধার্মিক নিজের বন্ধুর পথ-প্রদর্শক হয়; 1 কিন্তু দুষ্টদের পথ তাদেরকে ভ্রান্ত করে। 1
27অলস শিকারে ধৃত পশু রান্না করে না; 1 কিন্তু মানুষের মূল্যবান রত্ন পরিশ্রমীর পক্ষে। 1
28ধার্মিকতার পথে জীবন থাকে; 1 তার পথে মৃত্যু নেই।