Proverbs 31
1লমূয়েল রাজার কথা। 1 তাঁর মা তাঁকে এই ভাববানী শিক্ষা দিয়েছিলেন। 1
2হে আমার পুত্র, 1 কি বলব? হে আমার গর্ভের সন্তান, 1 কি বলব? হে আমার মানতের ছেলে, কি বলব? 1
3তুমি নারীদেরকে নিজের শক্তি দিও না, 1 যা রাজাদের ক্ষতিকারক, তাতে যুক্ত থেকো না। 1
4রাজাদের জন্য, হে লমূয়েল, 1 রাজাদের জন্য মদ্যপান উপযুক্ত নয়, 1 সুরা কোথায়। শাসনকর্ত্তাদের জিজ্ঞাসা করা উচিত নয়। 1
5পাছে পান করে তাঁরা ব্যবস্থা ভুলে যায় 1 এবং কোনো দুঃখীর বিচার উল্টো করেন। 1
6মরার মত মানুষকে সুরা দাও, 1 তিক্তপ্রাণ লোককে আঙ্গুর রস দাও; 1
7সে পান করে দৈন্যদশা ভুলে যাক, 1 নিজের দুর্দশা আর মনে না করুক। 1
8তুমি বোবাদের জন্য তোমার মুখ খোল, 1 অনাথদের জন্য মুখ খোল। 1
9তোমার মুখ খোল, ন্যায় বিচার কর, 1 দুঃখী ও দরিদ্রের বিচার কর। গুণবতী স্ত্রীর বর্ণনা 1 উপসংহার: গুণবতী চরিত্রের স্ত্রী। 1
10গুণবতী স্ত্রী কে পেতে পারে? 1 মুক্তা থেকেও তাঁর মূল্য অনেক বেশী। 1
11তাঁর স্বামীর হৃদয় তাঁতে নির্ভর করে, 1 স্বামীর লাভের অভাব হয় না। 1
12তিনি জীবনের সব দিন তাঁর উপকার করেন, 1 অপকার করেন না। 1
13তিনি মেষলোম ও মসীনা খোঁজ করেন, 1 আনন্দিত ভাবে নিজের হাতে কাজ করেন। 1
14তিনি বাণিজ্য-জাহাজের মত, 1 তিনি দূর থেকে নিজের খাদ্রসামগ্রী আনেন। 1
15তিনি রাত থাকতে উঠেন, 1 আর নিজের পরিজনদেরকে খাবার দেন, 1 নিজের দাসীদেরকে কাজ নির্ধারণ করে দেন। 1
16তিনি ক্ষেত্রের বিষয়ে ঠিক করে তা কেনেন, 1 নিজের হাতের ফল দিয়ে দ্রাক্ষার বাগান তৈরী করেন। 1
17তিনি শক্তিতে কোমরবন্ধন করেন, 1 নিজের হাতদুটো শক্তিশালী করেন। 1
18তিনি দেখতে পান, তাঁর ব্যবসায় ভালো, 1 রাতে তাঁর আলো নেভে না। 1
19তিনি টেকুয়া নিতে নিজের হাত বাড়ান, 1 তাঁর হাত দুটো পেঁজা তুলো ধরে। 1
20তিনি দরিদ্রের প্রতি মুক্তহস্ত হন, 1 দীনহীনের দিকে হাত বাড়িয়ে দেন। 1
21তিনি নিজের পরিবারের বিষয়ে বরফ থেকে ভয় পান না; 1 কারণ তাঁর সব বাড়ীর লোকেরা লাল পোশাক পরে। 1
22তিনি নিজের জন্য পর্দার চাদর তৈরী করেন, 1 তাঁর পোশাক সাদা মসীনা-বস্ত্র ও বেগুনি বস্ত্র। 1
23তাঁর স্বামী নগর-দরজায় প্রসিদ্ধ হন, 1 যখন দেশের প্রাচীনদের সঙ্গে বসেন। 1
24তিনি সূক্ষ্ম বস্ত্র তৈরী করে বিক্রি করেন, 1 ব্যবসায়ীদের হাতে কটিবস্ত্র তুলেদেন। 1
25শক্তি ও সমাদর তাঁর পোশাক; 1 তিনি ভবিষ্যৎকালের বিষয়ে হাঁসেন। 1
26তিনি প্রজ্ঞার সঙ্গে মুখ খোলেন, 1 তাঁর জিভে দয়ার ব্যবস্থা থাকে 1
27তিনি নিজের পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন, 1 তিনি অলসের খাবার খান না। 1
28তাঁর ছেলেরা উঠে তাঁকে ধন্য বলে; 1 তাঁর স্বামীও বলেন, 1 আর তাঁর এরকম প্রশংসা করেন, 1
29“অনেক মেয়ে গুনের প্রদর্শন করেছেন, 1 কিন্তু তাদের মধ্যে সর্বাপেক্ষা তুমি শ্রেষ্ঠা।” 1
30লাবণ্য মিথ্যা, সৌন্দর্য্য অসার, 1 কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন, 1 তিনিই প্রশংসনীয়া। 1
31তোমরা তাঁর হাতের ফল তাঁকে দাও, 1 নগর-দরজার সামনে তাঁর কাজ তাঁর প্রশংসা করুক।