Proverbs 9
1প্রজ্ঞা নিজের ঘর তৈরী করেছে, 1 সে কুঠার দিয়ে কেটে সাতটা স্তম্ভ খোদাই করেছে; 1
2সে নিজের পশুর মাংস প্রস্তুত করেছে; 1 সে আঙ্গুর রস মিশিয়েছে 1 এবং সে নিজের মেজও সাজিয়েছে। 1
3সে নিজের দাসীদেরকে পাঠিয়েছে, 1 সে নগরের সবচেয়ে উঁচু জায়গা থেকে ডেকে বলে, 1
4“যে সরল, সে এই জায়গায় আসুক; 1 যার বুদ্ধি নেই সে তাকে বলে, 1
5এস, আমার খাদ্য দ্রব্য খাও, 1 আমার মেশানো আঙ্গুর রস পান কর।” 1
6নির্বোধদের সঙ্গ ছেড়ে জীবন ধারণ কর, 1 সুবিবেচনার পথে চলো। 1
7যে নিন্দককে শিক্ষা দেয়, সে লজ্জা পায়, 1 যে দুষ্টকে তিরস্কার করে, সে কলঙ্ক পায়। 1
8নিন্দককে অনুযোগ কোরো না, 1 পাছে সে তোমাকে ঘৃণা করে; 1 জ্ঞানবানকেই অনুযোগ কর, 1 সে তোমাকে প্রেম করবে। 1
9জ্ঞানবানকে [শিক্ষা] দাও, 1 সে আরও জ্ঞানবান হইবে; 1 ধার্ম্মিককে জ্ঞান দাও, তার পাণ্ডিত্য বাড়বে। 1
10পবিত্র সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার শুরু, 1 পবিত্রতম-বিষয়ের জ্ঞানই সুবিবেচনা। 1
11কারণ আমার থেকেই তোমার আয়ু বাড়বে, 1 তোমার জীবনের বছরের সংখ্যা বাড়বে। 1
12তুমি যদি জ্ঞানবান হও, 1 নিজেরই মঙ্গলের জন্য জ্ঞানবান হবে, 1 যদি নিন্দা কর, একাই তা বহন করবে। 1
13বুদ্ধিহীন স্ত্রীলোক ঝগড়াটি, 1 সে অবোধ, কিছুই জানে না। 1
14সে নিজের ঘরের দরজায় বসে, 1 নগরের উঁচু জায়গায় আসন পেতে বসে; 1
15সে পথিকদেরকে ডাকে, 1 সরলপথগামীদেরকে ডাকে, 1
16যে অবোধ, সে এই জায়গায় আসুক, 1 যে বুদ্ধিহীন, সে তাকে বলে, 1
17চুরি করা জল মিষ্টি, 1 নিরালার খাবার সুস্বাদু। 1
18কিন্তু সে জানে না যে, 1 মৃতরাই সেখানে থাকে, 1 ওরা অতিথিরা পাতালের নীচে থাকে।