Proverbs · বাইবেল (বাংলা)

Proverbs 16

1হৃদয়ের পরিকল্পনা মানুষের মধ্যে থাকে, 1 কিন্তু জিহ্বার উত্তর সদাপ্রভু থেকে হয়। 1

2মানুষের সমস্ত রাস্তা নিজের চোখে বিশুদ্ধ; 1 কিন্তু সদাপ্রভুই আত্মা সব ওজন করেন। 1

3তোমার কাজের ভার সদাপ্রভুতে সমর্পণ কর, 1 তাতে তোমার পরিকল্পনা সব সফল হবে। 1

4সদাপ্রভু সবই নিজের উদ্দেশ্যে করেছেন, 1 দুষ্টকেও বিপদের দিনের র জন্যে করেছেন। 1

5যে কেউ হৃদয়ে গর্বিত, তাকে সদাপ্রভু ঘৃণা করেন, 1 হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলেও সে অদন্ডিত থাকবে না। 1

6চুক্তির বিশ্বস্ততায় ও বিশ্বাসযোগ্যতায় অপরাধের প্রায়শ্চিত্ত হয়, 1 আর সদাপ্রভুর ভয়ে মানুষ মন্দ থেকে সরে যায়। 1

7মানুষের পথ যখন সদাপ্রভুর আনন্দদায়ক হয়, 1 এমনকি তিনি তার শত্রুদেরকেও 1 তার সঙ্গে শান্তিতে থাকতে সাহায্য করেন। 1

8ধার্মিকতার সঙ্গে অল্পও ভাল, 1 তবু অন্যায়ের সঙ্গে প্রচুর আয় ভাল নয়। 1

9মানুষের মন নিজের পথের বিষয় পরিকল্পনা করে; 1 কিন্তু সদাপ্রভু তার পদক্ষেপ নির্দেশ করেন; 1

10রাজার ঠোঁটে ঈশ্বরের বাণী থাকে, 1 বিচারে তাঁর মুখ মিথ্যা কথা বলবে না। 1

11খাঁটি দাঁড়িপাল্লা সদাপ্রভুর থেকে আসে; 1 থলির বাটখারা সব তাঁর করা জিনিস। 1

12যখন রাজারা খারাপ কাজ করে সেটা ঘৃণার বিষয় হয়; 1 কারণ ধার্ম্মিকতায় সিংহাসন স্থির থাকে। 1

13ধর্মশীল ঠোঁটে রাজা খুশি হন 1 এবং তিনি তাকে ভালবাসেন যে সরাসরি কথা বলে। 1

14রাজার ক্রোধ হল মৃত্যুর দূত; 1 কিন্তু জ্ঞানবান লোক তার রাগ শান্ত করে। 1

15রাজার মুখের আলোতে জীবন, 1 তাঁর অনুগ্রহ মেঘের মতো যা বসন্তের বৃষ্টি আনে। 1

16সোনার থেকে প্রজ্ঞালাভ কত ভালো। 1 রূপার থেকে বিবেচনালাভ ভালো। 1

17মন্দ থেকে সরে যাওয়াই সরলদের রাজপথ; 1 যে নিজের পথ রক্ষা করে, সে প্রাণ বাঁচায়। 1

18ধ্বংসের আগে অহঙ্কার 1 এবং পতনের আগে অহঙ্কারী আত্মা। 1

19অহঙ্কারীদের সঙ্গে লুট ভাগ করার থেকে 1 গরিবদের সঙ্গে নম্র হয়ে থাকা এটা ভালো। 1

20যে বাক্যে মন দেয়, সে মঙ্গল খুঁজে পায় 1 এবং যে সদাপ্রভুতে নির্ভর করে, সে সুখী। 1

21হৃদয়ে জ্ঞানী বুদ্ধিমান বলে আখ্যাত হয় 1 এবং কথার মধুরতা শিক্ষার সক্ষমতাতে উন্নত করে। 1

22বিবেচনা হল জীবনের ঝরনা যার এটি আছে; 1 কিন্তু নির্বোধমিতা নির্বোধদের শাস্তি। 1

23জ্ঞানবানের হৃদয় তার মুখকে বিচক্ষণ করে, 1 তার ঠোঁট শিক্ষায় উন্নত করবে। 1

24সুন্দর শব্দ হল মৌচাক; তা প্রাণের জন্যে মিষ্টি, 1 হাড়ের জন্যে স্বাস্থ্যকর। 1

25একটি পথ আছে, যা মানুষের দৃষ্টিতে ঠিক, 1 কিন্তু তার শেষ হল মৃত্যুর পথ। 1

26পরিশ্রমী তার ক্ষিদের জন্য কাজ করে; 1 তার ক্ষিদে তাকে তাড়না করে। 1

27অযোগ্য লোক খুঁড়ে অকাজ তোলে, 1 তার কথা জ্বলন্ত আগুনের মতো। 1

28বিপথগামী লোক বিবাদ খুলে দেয়, 1 পরচর্চা ঘনিষ্ঠ বন্ধুদের আলাদা করে। 1

29অত্যাচারী প্রতিবেশীকে মিথ্যা কথা বলে 1 এবং তাকে একটি পথে চালিত করে যেটা ভালো নয়। 1

30যে চোখে ইশারা করে, 1 সে বিপথগামী বিষয়ের কুমন্ত্রণা করে, 1 যে ঠোঁট সঙ্কুচিত করে, সে মন্দ বয়ে আনে। 1

31ধূসর চুল গৌরবের মুকুট; 1 তা ধার্মিকতার পথে থেকে পাওয়া যায়। 1

32যে রাগে ধীর, সে বীর থেকেও ভালো 1 এবং যে নিজের আত্মার শাসন করে সে 1 এক শহর-জয়কারী থেকেও শক্তিশালী। 1

33গুঁলিবাট কোলে ফেলা যায়, 1 কিন্তু মীমাংসা সদাপ্রভু থেকে হয়।

← Proverbs 15Read In The App, Free →Proverbs 17 →

Study Proverbs 16

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031