Proverbs · বাইবেল (বাংলা)

Proverbs 17

1দ্বন্দ্বযুক্ত ভোজে পরিপূর্ণ বাড়ির থেকে 1 শান্তিযুক্ত এক শুকনো রুটির টুকরোও ভাল। 1

2একজন বুদ্ধিমান দাস ছেলের ওপর 1 কর্তৃত্ব করবে যে লজ্জাজনক কাজ করে 1 এবং ভাইদের মধ্যে সে অধিকারের অংশী হয়। 1

3রূপার জন্য ধাতু গলাবার পাত্র ও সোনার জন্য অগ্নিকুন্ড, 1 কিন্তু সদাপ্রভু হৃদয়ের পরীক্ষা করেন। 1

4একজন লোক খারাপ কথা শোনে যে মন্দ কথা বলে; 1 যে মন্দ বিষয় বলে মিথ্যাবাদী তাতে মনোযোগ দেয়। 1

5যে গরিবকে উপহাস করে, সে তার নির্মাতাকে অপমান করে; 1 যে বিপদে আনন্দ করে, সে অদণ্ডিত থাকবে না। 1

6নাতিরা বয়ষ্কদের মুকুট 1 এবং বাবা মা তাদের সন্তানদের সম্মান নিয়ে আসে। 1

7সুস্পষ্ট বক্তব্য নির্বোধদের জন্য উপযুক্ত নয়। 1

8ঘুষ জাদু পাথরের মতো যে এটা দেয়; 1 তা যে দিকে ফিরে, সেই দিকে সফল হয়। 1

9যে অপরাধ উপেক্ষা করে, সে প্রেমের খোঁজ করে, 1 কিন্তু যে এক বিষয় বার বার বলে, 1 সে ঘনিষ্ট বন্ধুর মধ্যে বিভেদ সৃষ্টি করে। 1

10বুদ্ধিমানের মনে ভর্ত্সনা যত লাগে, 1 নির্বোধের মনে একশো প্রহারও তত লাগে না। 1

11খারাপ লোক শুধু বিদ্রোহের চেষ্টা করে, 1 অতএব তার বিরুদ্ধে নিষ্ঠুর দূত পাঠানো হবে। 1

12অজ্ঞানতা-মগ্ন নির্বোধের সাথে সাক্ষাৎ করার থেকে 1 অপহৃত ভল্লূকীর মানুষের সাথে সাক্ষাৎ করা ভালো। 1

13যখন কেউ উপকারের বদলে অপকার করে, 1 অপকার তার বাড়ি ত্যাগ করবে না। 1

14বিবাদের শুরু হল এমন যে কেউ প্রত্যেক জায়গায় জল ছাড়ে; 1 অতএব ভেঙে যাবার আগে বিতর্ক থেকে সরে যাও। 1

15যে দুষ্টকে নির্দোষ বলে প্রমাণ করে 1 ও যে ধার্ম্মিককে দোষী করে, 1 তারা উভয়েই সদাপ্রভুর ঘৃণার পাত্র। 1

16নির্বোধ প্রজ্ঞা শেখার জন্য কেন অর্থ দেবে, 1 যখন তার শেখার জন্য কোনো দক্ষতা নেই? 1

17বন্ধু সবদিনের ভালবাসে এবং ভাই কষ্টের জন্য জন্মায়। 1

18একজন লোক যার কোনো জ্ঞান নেই 1 সে প্রতিশ্রুতির বন্ধন তৈরী করে 1 এবং তার প্রতিবেশীর ঋণের জন্য দায়ী হয়। 1

19যে দ্বন্দ্ব ভালবাসে, সে অধর্ম্ম ভালবাসে; 1 ঔদ্ধত্যপূর্ণ ভাবে কথা বলে সে বিপদকে আমন্ত্রণ দেয়। 1

20যে কুটিল হৃদয়ের, সে ভালোর খোঁজ করে না; 1 যার জিহ্বা বিকৃত, সে বিপদে পড়ে। 1

21যে নির্বোধের জন্ম দেয় সে নিজের দুর্দশা আনে; 1 যে মূর্খের বাবা সে আনন্দ করতে পারে না। 1

22আনন্দিত হৃদয় হল ভালো ওষুধ; 1 কিন্তু ভগ্ন আত্মা হাড় শুকনো করে। 1

23দুষ্ট লোক গোপনে ঘুষ গ্রহণ করে, 1 ন্যায়বিচারের পথ বিকৃত করার জন্য। 1

24বুদ্ধিমানের মুখের সামনেই প্রজ্ঞা থাকে; 1 কিন্তু নির্বোধের দৃষ্টি পৃথিবীর শেষে যায়। 1

25নির্বোধ ছেলে নিজের বাবার গভীর দুঃখস্বরূপ 1 এবং যে নারী তাকে জন্ম দিয়েছে তার তিক্ততাস্বরূপ। 1

26এছাড়াও, যে সঠিক কাজ করে 1 তার কখনো শাস্তি দেওয়া উচিত নয়; 1 মহান মানুষ যার সততা আছে 1 তাকে প্রহার করা এটা ভালো নয়। 1

27যার জ্ঞান আছে সে কিছু শব্দ ব্যবহার করে 1 এবং যে শান্ত হৃদয়ের, সে বুদ্ধিমান। 1

28এমনকি নির্বোধও নীরব থাকলে জ্ঞানবান বলে বিবেচিত হয়; 1 যখন সে মুখ বন্ধ রাখে সে বুদ্ধিমান বলে বিবেচিত হয়।

← Proverbs 16Read In The App, Free →Proverbs 18 →

Study Proverbs 17

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031