Proverbs · বাইবেল (বাংলা)

Proverbs 19

1যার কথাবার্তা বিকৃত 1 এবং বোকা তার থেকে যে সততায় চলে সে ভালো। 1

2এছাড়া, ইচ্ছা জ্ঞানবিহীন হলে মঙ্গল নেই 1 এবং যে তাড়াতাড়ি দৌড়ায়, 1 সে নিজের পথে ব্যর্থ হয়। 1

3মানুষের বোকামিতা তার জীবনের সর্বনাশ 1 এবং তার হৃদয় সদাপ্রভুর বিরুদ্ধে দারুণ ক্রোধ করে। 1

4অর্থ অনেক বন্ধুকে একত্রিত করে; 1 কিন্তু গরিব লোক নিজের বন্ধুর থেকে আলাদা হয়। 1

5মিথ্যাসাক্ষী অদন্ডিত থাকবে না, 1 যে মিথ্যা কথা বলে সে মুক্তি পাবে না। 1

6অনেকে উদার ব্যক্তির অনুগ্রহ চায় 1 এবং যে উপহার দেয় সবাই তার বন্ধু হয়। 1

7গরিব লোকের ভাইয়েরা সবাই তাকে ঘৃণা করে, 1 আরও নিশ্চয়, তার বন্ধুরা তার থেকে দূরে যায়; 1 সে অনুনয়ের সঙ্গে তাদের খোঁজ করে, 1 কিন্তু তারা চলে গেছে। 1

8যে বুদ্ধি পায়, সে নিজের প্রাণকে ভালবাসে, 1 যে বিবেচনা রক্ষা করে, 1 সে যা ভালো তাই পায়। 1

9মিথ্যাসাক্ষী অদন্ডিত থাকবে না, 1 কিন্তু যে মিথ্যা কথা বলে সে বিনষ্ট হবে। 1

10বিলাসিতায় বাস করা একজন 1 নির্বোধের পক্ষে মানানসই নয়, 1 নেতাদের ওপরে কর্তৃত্ব করা দাসের জন্যে আরও অনুপযুক্ত। 1

11বিচক্ষণতা একজন মানুষকে ক্রোধে ধীর করে 1 এবং দোষ উপেক্ষা করা তার গৌরব। 1

12রাজার ক্রোধ তরুণ সিংহের গর্জনের মতো; 1 কিন্তু তাঁর অনুগ্রহ ঘাসের ওপরের শিশিরের মতো। 1

13নির্বোধ ছেলে তার বাবার সর্বনাশজনক, 1 আর স্ত্রীর বিবাদ হল অবিরত ঝরে পড়া জল। 1

14বাড়ি ও অর্থ বাবা মায়ের অধিকার; 1 কিন্তু বুদ্ধিমতী স্ত্রী হল সদাপ্রভু থেকে। 1

15অলসতা গভীর ঘুমে নিক্ষেপ করে কিন্তু 1 যে কাজ করতে চায় না সে ক্ষুধার্ত হয়। 1

16যে আদেশ মেনে চলে, সে নিজের প্রাণ রক্ষা করে; 1 যে নিজের পথের বিষয়ে ভাবে না, সে মারা যাবে। 1

17যে গরিবকে দয়া করে, সে সদাপ্রভুকে ঋণ দেয় 1 এবং তিনি তাকে পরিশোধ করবেন যা তিনি করেছেন। 1

18তোমার সন্তানকে নিয়ন্ত্রণ কর, যেহেতু আশা আছে 1 এবং তোমার হৃদয় তাকে মৃত্যুদন্ড দেবার জন্য দৃঢ়সঙ্কল্প না করুক। 1

19উগ্রস্বভাবের লোক অবশ্যই শাস্তি পাবে; 1 যদি তাকে উদ্ধার কর, তোমাকে দ্বিতীয়বার করতে হবে। 1

20পরামর্শ শোনো, নির্দেশ গ্রহণ কর, 1 যেন তুমি তোমার জীবনের শেষে জ্ঞানবান হও। 1

21মানুষের হৃদয়ে অনেক পরিকল্পনা হয় 1 কিন্তু সদাপ্রভুরই উদ্দেশ্য স্থির থাকবে। 1

22মানুষের হৃদয়ে সে যা সিদ্ধান্ত করে তা 1 তার নির্ধারিত সত্য রূপে পরিগণিত হয়, 1 একজন গরিব লোক হওয়া ভাল। 1

23সদাপ্রভুর ভয় জীবনের দিকে অগ্রসর হয়, 1 যার তা আছে, সে সন্তুষ্ট হয়, 1 সে ক্ষতির দ্বারা নির্যাতিত হয় না। 1

24অলস থালায় হাত ডুবায় 1 এবং সে আবার মুখে দিতেও চায় না। 1

25উপহাসককে প্রহার কর, 1 অশিক্ষিত বুদ্ধিমান হবে; 1 যে উপলব্ধি করে তাকে অনুযোগ কর 1 এবং সে জ্ঞানলাভ করবে। 1

26যে তার বাবার প্রতি চুরি করে মাকে তাড়িয়ে দেয়, 1 সে লজ্জাকর ও অপমানজনক সন্তান। 1

27হে আমার পুত্র, 1 নির্দেশ শুনতে ক্ষান্ত হলে তুমি 1 জ্ঞানের কথা হইতে বিপথগামী হবে। 1

28যে সাক্ষী অসৎ, সে বিচারের উপহাস করে, 1 দুষ্টদের মুখ অধর্ম্ম গ্রাস করে। 1

29প্রস্তুত রহিয়াছে উপহাসকদের জন্যে দন্ডাজ্ঞা, 1 মূর্খদের পিঠের জন্যে প্রহার।

← Proverbs 18Read In The App, Free →Proverbs 20 →

Study Proverbs 19

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031