Proverbs · বাইবেল (বাংলা)

Proverbs 25

1এই হিতোপদেশগুলোও শলোমনের; 1 যিহূদা-রাজ হিস্কিয়ের লোকেরা এগুলি লিখে নেন। 1

2বিষয় গোপন করা ঈশ্বরের গৌরব, 1 বিষয়ের খোঁজ করা রাজাদের গৌরব। 1

3যেমন উচ্চতার সম্বন্ধে স্বর্গ ও গভীরতার সম্বন্ধে পৃথিবী, 1 সেই রকম রাজাদের হৃদয় খোঁজ করা যায় না। 1

4রূপা থেকে খাদ বের করে ফেল, 1 স্বর্ণকারের যোগ্য এক পাত্র বের হবে; 1

5রাজার সামনে থেকে দুষ্টকে বের করে দাও, 1 তাঁর সিংহাসন ধার্ম্মিকতায় স্থির থাকবে। 1

6রাজার সামনে নিজের গৌরব কোরো না, 1 মহৎ লোকদের জায়গায় দাঁড়িও না; 1

7কারণ বরং এটা ভাল যে, তোমাকে বলা যাবে, 1 এখানে উঠে এস, কিন্তু তোমার চোখ যাঁকে দেখেছো 1 সে অধিপতির সামনে নীচু হওয়া তোমার পক্ষে ভাল নয়। 1

8তাড়াতাড়ি ঝগড়া করতে যেও না; 1 ঝগড়ার শেষে তুমি কি করবে, 1 যখন তোমার প্রতিবাসী তোমাকে লজ্জায় ফেলবে? 1

9প্রতিবেশীর সঙ্গে তোমার ঝগড়া মেটাও, 1 কিন্তু পরের গোপন কথা প্রকাশ কোরো না; 1

10পাছে শ্রোতা তোমাকে তিরষ্কার করে, 1 আর তোমার খ্যাতি নষ্ট হয়। 1

11উপযুক্ত দিনের বলা কথা 1 রূপার ডালীতে সোনার আপেলের মত। 1

12যেমন সোনার নথ ও সোনার গয়না, 1 তেমনি শোনার মত কানের পক্ষে জ্ঞানবান নিন্দাকারী। 1

13শস্য কাটবার দিনের + 25:13 গ্রীষ্মের দিন যেমন হিমের ঠান্ডা, 1 তেমনি যারা পাঠিয়েছে তাদের পক্ষে বিশ্বস্ত দূত; 1 ফলতঃ সে নিজের কর্তার প্রাণ সতেজ করে। 1

14যে দান বিষয়ে মিথ্যা অহঙ্কারের কথা বলে, 1 সে বৃষ্টিহীন মেঘ ও বায়ুর মতো। 1

15দীর্ঘসহিষ্ণুতার মাধ্যমে শাসনকর্ত্তা প্ররোচিত হন 1 এবং কোমল জিহ্বা হাড় ভেঙে দেয়। 1

16যদি তুমি মধু পাও তবে তোমার পক্ষে যথেষ্ট, 1 তাই খাও; পাছে বেশি খেলে বমি কর। 1

17প্রতিবেশীর গৃহে তোমার পদার্পণ কম কর; 1 পাছে বিরক্ত হয়ে সে তোমাকে ঘৃণা করে। 1

18যে ব্যক্তি প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যাসাক্ষ্য দেয়, 1 সে যুদ্ধের গদার মতো অথবা 1 তলোয়ার অথবা ধারালো তিরস্বরূপ। 1

19বিপদের দিনের বিশ্বাসঘাতকের উপর ভরসা 1 ভাঙ্গা দাঁত ও পিছলে যাওয়া পায়ের মতো। 1

20যে বিষন্নচিত্তের কাছে গীত গান করে, 1 সে যেন শীতকালে কাপড় ছাড়ে, 1 ক্ষতর + 25:20 ক্ষতর ওপরে নমক ঢালে উপরে অম্লরস দেয়। 1

21যদি তোমার শত্রু ক্ষুধিত হয়, 1 তাকে খাওয়ার জন্য খাদ্য দাও 1 এবং যদি সে পিপাসিত হয়, 1 তাকে পান করার জল দাও; 1

22কারণ + 25:22 তুমি তার মাথায় জ্বলন্ত অঙ্গার স্তূপ করে রাখবে তুমি এই রকম করে তুমি তাকে লজ্জিত করবে 1 এবং সদাপ্রভু তোমাকে পুরষ্কার দেবেন। 1

23উত্তরের বাতাস বৃষ্টি আনে, 1 তেমনি যে গোপন কথা বলে তার ধিক্কারপূর্ণ মুখ আছে। 1

24বরং ছাদের কোণে বাস করা ভাল; 1 তবু বিবাদিন বন্দিনী স্ত্রীর সঙ্গে বাড়ি ভাগ করা ভালো না। 1

25যে তৃষ্ণার্ত তার পক্ষে যেমন শীতল জল, 1 দূরদেশ থেকে ভালো খবরও তেমনি। 1

26নোংরা ঝরনা ও ধ্বংস হয়ে যাওয়া উত্স, 1 দুষ্টের সামনে টলমান ধার্মিক সেরকম। 1

27বেশি মধু খাওয়া ভাল নয়, 1 কোনো গভীর বিষয় খুঁজে বের করা সম্মানীয় নয়। 1

28একজন লোক যার আত্মসংযম নেই 1 সে এমন এক শহরের মতো যা ভেঙে গিয়েছে 1 এবং যার পাঁচিল নেই।

← Proverbs 24Read In The App, Free →Proverbs 26 →

Study Proverbs 25

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031