Proverbs · বাইবেল (বাংলা)

Proverbs 11

1যে দাঁড়িপাল্লা সঠিক নয় সেটা সদাপ্রভু ঘৃণা করেন; 1 কিন্তু সঠিক ওজনে তিনি সন্তুষ্ট হন। 1

2অহঙ্কার আসলে অপমানও আসে; 1 কিন্তু মানবিকতার সঙ্গে প্রজ্ঞা আসে। 1

3সরলদের ন্যায়পরায়ণতা তাদেরকে পথ দেখাবে; 1 কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাদেরকে নষ্ট করবে। 1

4ক্রোধের দিনের ধন উপকার করে না; 1 কিন্তু ধার্ম্মিকতা মৃত্যু থেকে রক্ষা করে। 1

5নির্দোষ লোকের ধার্ম্মিকতা তার পথ সোজা করে; 1 কিন্তু দুষ্ট নিজের দুষ্টতায় পড়ে যায়। 1

6যারা ধার্ম্মিকতায় ঈশ্বরকে সন্তুষ্ট করে তাদেরকে রক্ষা করে; 1 কিন্তু বিশ্বাসঘাতকেরা তাদের অভিলাষে ধরা পড়ে। 1

7যখন দুষ্ট লোক মারা যায়, 1 তার আশ্বাস নষ্ট হয় 1 এবং অধর্ম্মের প্রত্যাশা বিনাশ পায়। 1

8ধার্মিক বিপদ থেকে উদ্ধার পায়, 1 আর দুষ্ট তার জায়গায় আসে। 1

9তার মুখের মাধ্যমে অধার্ম্মিক নিজের প্রতিবেশীকে নষ্ট করে; 1 কিন্তু জ্ঞানের মাধ্যমে ধার্মিকরা উদ্ধার পায়। 1

10ধার্ম্মিকদের উন্নতি হলে নগরে আনন্দ হয়; 1 দুষ্টদের বিনাশ হলে আনন্দগান হয়। 1

11সরলদের আশীর্বাদে নগর উন্নত হয়; 1 কিন্তু দুষ্টদের বাক্যে তা বিচ্ছিন্ন হয়। 1

12যে প্রতিবেশীকে অবজ্ঞা করে, 1 সে বুদ্ধিবিহীন; কিন্তু বুদ্ধিমান নীরব হয়ে থাকে। 1

13পরচর্চা গোপন কথা প্রকাশ করে; 1 কিন্তু যে বিশ্বস্ত লোক, সে কথা গোপন করে। 1

14সুমন্ত্রণার অভাবে প্রজালোক পড়ে যায়; 1 কিন্তু পরামর্শকারী উপদেষ্টার মাধ্যমে নিরাপত্তা আসে। 1

15যে অপরের জামিন হয়, 1 সে নিশ্চয় কষ্ট পায়; 1 কিন্তু যে জামিনের কাজ ঘৃণা করে, সে নিরাপদ। 1

16করুণাময়ী স্ত্রী সম্মান ধরে রাখে, 1 আর নিষ্ঠুর মানুষেরা ধন ধরে রাখে। 1

17দয়ালু নিজের প্রাণের উপকার করে; 1 কিন্তু নির্দয় নিজেকে ক্ষতি করে। 1

18দুষ্ট মিথ্যা বেতন উপার্জন করে; 1 কিন্তু যে ধার্মিকতার বীজ বুনে, 1 সে সত্য বেতন পায়। 1

19যে ধার্ম্মিকতায় অটল, সে জীবন পায়; 1 কিন্তু যে দুষ্টতার পিছনে দৌড়ে, সে মারা যায়। 1

20সদাপ্রভু তাদেরকে ঘৃণা করেন যাদের হৃদয় বিপথগামী; 1 কিন্তু যারা নিজের পথে নিখুঁত, 1 তারা তাঁর তুষ্টিকর। 1

21এটা নিশ্চিত যে দুষ্ট অদন্ডিত থাকবে না; 1 কিন্তু ধার্ম্মিকদের বংশ রক্ষা পাবে। 1

22যেমন শূকরের নাকে সোনার নথ, 1 তেমনি বিচক্ষণতাহীন সুন্দরী স্ত্রী। 1

23ধার্ম্মিকদের মনের ইচ্ছা কেবল উত্তম, 1 কিন্তু দুষ্টদের প্রত্যাশা ক্রোধমাত্র। 1

24কেউ কেউ বিতরণ করে আরও বৃদ্ধি পায়; 1 কেউ কেউ বা ন্যায্য ব্যয় অস্বীকার করে কেবল অভাবে পড়ে। 1

25দানশীল ব্যক্তি উন্নতিলাভ করে, 1 জল-সেচনকারী নিজেও জলে ভেজে। 1

26যে শস্য আটক করে রাখে, 1 লোকে তাকে শাপ দেয়; 1 কিন্তু যে শস্য বিক্রি করে, 1 তার মাথায় পুরষ্কার আসে। 1

27যে সযত্নে ভালো চেষ্টা করে, 1 সে প্রীতির খোঁজ করে; 1 কিন্তু যে অমঙ্গল খুঁজে বেড়ায়, 1 তারই প্রতি তা ঘটে। 1

28যে নিজের ধনে নির্ভর করে, সে পড়ে যায়; 1 কিন্তু ধার্মিকরা সতেজ পাতার মতো প্রফুল্ল হয়। 1

29যে নিজের পরিবারের বিপত্তি, 1 সে বায়ু অধিকার পায় 1 এবং নির্বোধ জ্ঞানী হৃদয়ের দাস হয়। 1

30ধার্ম্মিকের ফল জীবনবৃক্ষ কিন্তু জ্ঞানবান [অপরদের] প্রাণ লাভ করে। 1

31দেখ, পৃথিবীতে ধার্মিক প্রতিফল পায়, 1 তবে দুষ্ট ও পাপী আরও কত না পাবে;

← Proverbs 10Read In The App, Free →Proverbs 12 →

Study Proverbs 11

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031