Job 10
1আমার প্রাণ জীবনে ক্লান্ত হয়েছে; 1 আমি স্বাধীনভাবে আমার অভিযোগ প্রকাশ করব; 1 আমি আমার প্রাণের তিক্ততায় কথা বলব। 1
2আমি ঈশ্বরকে বলব, 1 আমায় নিছক দোষী করবেন না; 1 আমাকে দেখাও কেন তুমি আমায় দোষী করেছ। 1
3এটা কি তোমার জন্য ভালো যে তুমি আমায় উপদ্রব করবে, 1 তোমার হাতের কাজ কি তুচ্ছ করবে যখন তুমি পাপীদের পরিকল্পনায় হাঁসবে? 1
4তোমার কি মাংসের চোখ? 1 তুমি কি মানুষের মত দেখ? 1
5তোমার দিন গুলো কি মানুষের দিনের মত 1 অথবা তোমার বছরগুলো কি লোকেদের বছরের মত, 1
6যে তুমি আমার অপরাধের অনুসন্ধান করছ 1 এবং আমার পাপ খুঁজছ, 1
7যদিও তুমি জানো আমি দোষী নই 1 এবং কেউ কি নেই যে আমাকে তোমার হাত থেকে উদ্ধার করে? 1
8তোমার হাত আমায় গড়েছে 1 এবং আমায় সারা দেহে গড়েছে করেছে, 1 তবুও তুমি আমায় ধ্বংস করছ। 1
9স্মরণ কর, আমি বিনয় করি, 1 যে তুমি আমায় মাটির পাত্রের মত গড়েছ; 1 তুমি কি আবার আমায় ধূলোয় ফেরাবে? 1
10তুমি কি আমায় দুধের মত ঢালোনি 1 এবং ছানার মত কি ঘন কর নি? 1
11তুমি আমায় চামড়া 1 এবং মাংস দিয়ে ঢেকেছ 1 এবং হার ও শিরা দিয়ে আমায় বুনেছো। 1
12তুমি আমায় জীবন দিয়েছ 1 এবং চুক্তির বিশ্বস্ততা দিয়েছ; 1 তোমার সাহায্য আমার আত্মাকে পাহারা দিয়েছে। 1
13তবুও এইসব জিনিস তুমি তোমার হৃদয়ে লুকিয়ে রেখেছ, 1 আমি জানি যে এটাই তুমি ভাবছিলে, 1
14যদি আমি পাপ করে থাকি, 1 তুমি তা লক্ষ করবে; 1 তুমি আমার অপরাধ ক্ষমা করবে না। 1
15যদি আমি পাপী হই, 1 আমায় অভিশাপ দাও; 1 এমনকি যদি আমি ধার্মিক হই, 1 আমি আমার মাথা তুলতে পারব না, 1 কারণ আমি অপমানে পূর্ণ হয়েছি 1 এবং আমি আমার নিজের দুঃখ দেখছি। 1
16যদি আমার মাথা নিজেই ওঠে, 1 তুমি আমায় সিংহের মত শিকার করবে; 1 আরও একবার তুমি নিজেকে দেখাবে আমার থেকে শক্তিশালী। 1
17তুমি আমার বিরুদ্ধে নতুন সাক্ষী নিয়ে আসবে 1 এবং তোমার রাগ আমার বিরুদ্ধে বাড়াবে; 1 তুমি আমায় নতুন সৈন্য নিয়ে আক্রমণ করবে। 1
18কেন, তাহলে, তুমি আমায় মায়ের পেট থেকে বার করে আনলে? 1 কোন চোখ দেখার আগেই যদি আমি মারা যেতাম তবে ভালো হত। 1
19যদি আমার অস্তিত্বই না থাকত; 1 যদি আমার মায়ের পেট থেকে কবরে নিয়ে যাওয়া হত। 1
20আমার দিন কি খুব অল্প নয়? 1 তাহলে থামো, আমাকে একা থাকতে দাও, 1 তাহলে আমি কিছুটা বিশ্রাম পাব, 1
21যেখান থেকে আমি আর ফিরব না সেখানে আমি যাওয়ার আগে, 1 সেই অন্ধকার দেশে এবং সেই মৃত্যুছায়ার দেশে, 1
22সেই দেশ যা মাঝরাতের অন্ধকারের মত অন্ধকার, 1 সেই দেশ মৃত্যুছায়ার দেশ, 1 সেখানকার আলো মাঝরাতের অন্ধকারের মত।