Job 6
1তারপর ইয়োব উত্তর দিল এবং বলল, 1
2উহু, যদি শুধু আমার যন্ত্রণা মাপা যেত; 1 যদি শুধু আমার সমস্ত দুঃখ দাঁড়িপাল্লায় ওজন করা যেত! 1
3কারণ এখন এটা সমুদ্রের বালির থেকেও ভারী হবে। 1 এই জন্যই আমার কথা এত বেপরোয়া। 1
4কারণ সর্বশক্তিমানের তীর আমার মধ্যে, 1 আমার আত্মা বিষ পান করেছে; 1 ঈশ্বরের আতঙ্ক আমার বিরুদ্ধে দলবদ্ধ হয়েছে। 1
5বন্য গাধা কি হতাশ হয়ে চিত্কার করে যখন তার ঘাস থাকে? 1 অথবা বলদ কি খিদেয় হতাশ হয় যখন সেটার খাবার থাকে? 1
6যার স্বাদ নেই সেটা কি নুন ছাড়া খাওয়া যায়? 1 অথবা ডিমের সাদা অংশে কি কোন স্বাদ আছে? 1
7আমি তাদের স্পর্শ করতে অস্বীকার করি; 1 তারা আমার কাছে জঘন্য খাবারের মত। 1
8আহা, যদি আমি কেবল আমার প্রার্থনার উত্তর পেতে পারি; 1 আহা, ঈশ্বর যেন আমায় সেই জিনিস দেন যা আমি চাই: 1
9আমি যদি চূর্ণ হতাম তবে এটা হয়ত ঈশ্বরকে খুশি করত, 1 তিনি তাঁর হাত বাড়াবেন এবং এই জীবন থেকে কেটে ফেলবেন! 1
10তবুও এটা আমার সান্ত্বনা হোক, 1 এমনকি আমি যন্ত্রণাতেও আনন্দ করি, 1 যে আমি সেই পবিত্র ব্যক্তির কথা অস্বীকার করি নি। 1
11আমার শক্তি কি, যে আমি অপেক্ষা করতে পারি? 1 আমার শেষ কি, যে আমি ধৈর্য্য ধরতে পারি? 1
12আমার শক্তি কি পাথরের শক্তি? 1 অথবা আমার মাংস কি পিতল দিয়ে তৈরী? 1
13এটা কি সত্যি নয় যে আমার নিজের জন্য আমার কোন সাহায্য নেই 1 এবং সেই জ্ঞান কি আমার থেকে দূর হয়ে গেছে? 1
14সেই লোকের প্রতি যে প্রায় অজ্ঞান হতে চলেছে, 1 তার বন্ধুর বিশ্বস্ততা দেখানো উচিত; 1 এমনকি তার প্রতিও যে সর্বশক্তিমানের ভয় ত্যাগ করেছে। 1
15কিন্তু আমার ভায়েরা আমার প্রতি মরুপ্রান্তের প্রবাহের মত বিশ্বস্ত, 1 যেমন বয়ে যায় জলের প্রবাহের মত। 1
16যা বরফের জন্য অন্ধকারাছন্ন হয় 1 এবং যার মধ্যে তুষার বিলীন হয়ে যায়। 1
17যখন তারা গলে যায়, তারা অদৃশ্য হয়; 1 যখন তা উতপ্ত হয়, তারা তাদের জায়গায় গলে যায়। 1
18মরুযাত্রীর লোকেরা যারা সেই রাস্তা দিয়ে যায় 1 এবং জলের জন্য সেই রাস্তা থেকে সরে যায়; 1 তারা মরুপ্রান্তে ঘুরে বেড়ায় 1 এবং পরে ধ্বংস হয়। 1
19টেমার মরুযাত্রীর লোকেরা দেখল, 1 যখন শিবার লোকেরা তাদের উপর আশা করেছিল। 1
20তারা হতাশ হয়েছিল কারণ তারা জল খোঁজার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল; 1 তারা সেখানে গেল, কিন্তু তারা প্রতারিত হল। 1
21কারণ এখন তোমরা বন্ধুরা আমার কাছে কিছুই নও; 1 তোমরা আমার ভয়ঙ্কর অবস্থা দেখেছ 1 এবং ভয় পেয়েছ। 1
22আমি কি বলেছিলাম, আমাকে কিছু দাও? 1 অথবা তোমাদের সম্পত্তি থেকে আমাকে উপহার দাও? 1
23অথবা, বিপক্ষের হাত থেকে আমাকে রক্ষা কর? 1 অথবা, আমার অত্যাচারীর হাত থেকে আমায় রক্ষা কর? 1
24আমাকে শিক্ষা দাও 1 এবং আমি আমার শান্তি ধরে রাখব; 1 আমাকে বুঝিয়ে দাও কোথায় আমি ভুল করে এসেছি। 1
25সত্যি কথা কতটা যন্ত্রণা দেয়! কিন্তু তোমাদের তর্ক বিতর্ক, 1 প্রকৃত পক্ষে সেগুলো কীভাবে আমাকে দোষী করে? 1
26তোমরা কি আমার কথা অগ্রাহ্য করার পরিকল্পনা করছ, 1 একজন আশাহীন লোকের কথার আচরণ বাতাসের মত? 1
27সত্যি, তোমরা এক অনাথের জন্য গুলিবাঁট করেছ, 1 ব্যবসায়ীদের মত তোমাদের বন্ধুর ওপর দর কষাকষি করেছ। 1
28এখন, এই জন্য, দয়া করে আমার দিকে দেখ, 1 নিশ্চিত ভাবে আমি তোমাদের মুখের ওপর মিথ্যা বলব না। 1
29তোমরা ফিরে যাও, অন্যায় না হোক; 1 আমি বলি ফিরে যাও, 1 আমার অভিযোগ ন্যায্য। 1
30আমার জিভে কি কোন মন্দতা আছে? 1 আমার মুখ কি খারাপ জিনিস সনাক্ত করতে পারে না?