Job · বাইবেল (বাংলা)

Job 11

1তারপর নামাথীয় সোফার উত্তর দিল এবং বলল, 1

2“এত কথার কি উত্তর দেওয়া হবে না? 1 বাচাল লোকটিকে কি বিশ্বাস করা হবে? 1

3তোমার গর্ব কি অন্যদের চুপ করিয়ে রাখবে? 1 যখন তুমি আমাদের শিক্ষাকে উপহাস কর, 1 কেউ কি তোমায় লজ্জা দেবে না? 1

4কারণ তুমি ঈশ্বরকে বলেছ, 1 ‘আমার বিশ্বাস খাঁটি, আমি তোমার দৃষ্টিতে অনিন্দনীয়।’ 1

5কিন্তু, আহা, ঈশ্বর কথা বলবেন 1 এবং তোমার বিরুদ্ধে মুখ খুলবেন; 1

6তিনি তোমায় জ্ঞানের গোপন তথ্য দেখাবেন! 1 কারণ তিনি পরস্পর বোঝাপড়ায় মহান। 1 তবে জানো যে ঈশ্বর যা তোমার কাছ থেকে দাবি করেন 1 তা তোমার অপরাধের যা প্রাপ্য তার থেকে কম দাবি করেন। 1

7তুমি ঈশ্বরকে খোঁজার মধ্যে দিয়ে কি তাঁকে বুঝতে পার? 1 তুমি কি সর্বশক্তিমানকে পুরোপুরি বুঝতে পার? 1

8এই বিষয়টা আকাশের মত উঁচু; 1 তুমি কি করতে পার? 1 এটা পাতালের থেকেও গভীর; 1 তুমি কি জানতে পার? 1

9এটার পৃথিবীর থেকেও অনেক লম্বা 1 এবং সমুদ্রের থেকে চওড়া। 1

10যদি তিনি সেখান দিয়ে যান 1 এবং কাউকে আটকান, 1 যদি তিনি কাউকে ডাকেন বিচারের জন্য, 1 তবে কে তাঁকে থামাবে? 1

11কারণ তিনি মিথ্যাবাদীদের জানেন; 1 [যখন] তিনি অপরাধ দেখেন, 1 তিনি কি তা লক্ষ করেন না? 1

12কিন্তু বোকা লোকেদের কোন বুদ্ধি নেই; 1 তারা জন্ম থেকে বুনো গাধার বাচ্চার সমান। 1

13কিন্তু ধর তুমি তোমার মনে স্থির করেছ 1 এবং ঈশ্বরের দিকে তোমার হাত বাড়িয়ে দিয়েছ; 1

14ধর তোমার হাতে অপরাধ ছিল, 1 কিন্তু পরে তুমি তা তোমার থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছ 1 এবং তোমার তাঁবুতে অধার্মিকতাকে বাস করতে দাওনি। 1

15তাহলে তুমি নিশ্চই তোমার মুখ লজ্জাহীন ভাবে তুলতে পারবে; 1 সত্যি, তুমি অপরিবর্তনীয় হবে এবং ভয় করবে না। 1

16তুমি তোমার কষ্ট ভুলে যাবে; 1 তুমি এটাকে শুধু জলের মত যা বয়ে চলে গেছে তার মত মনে করবে। 1

17তোমার জীবন দুপুরের থেকে বেশি উজ্জ্বল হবে; 1 যদিও সেখানে অন্ধকার ছিল, 1 এটা সকালের মত হবে। 1

18তুমি নিরাপদে থাকবে কারণ সেখানে আশা আছে; 1 সত্যি, তুমি নিজের ব্যপারে সন্তুষ্ট হবে 1 এবং তুমি নিরাপদে বিশ্রাম নেবে। 1

19আর তুমি শুয়ে পরবে 1 এবং কেউ তোমাকে ভয় দেখাবে না; 1 সত্যিই, অনেকে তোমার মঙ্গলকামনা করবে। 1

20কিন্তু পাপীদের চোখ নিস্তেজ হবে; 1 তারা পালানোর পথ পাবে না; 1 তাদের একমাত্র আশা হবে প্রাণত্যাগ করা।”

← Job 10Read In The App, Free →Job 12 →

Study Job 11

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142