Job 3
1তারপর, ইয়োব মুখ খুললেন এবং তার জন্মের দিন কে অভিশাপ দিলেন। 1
2ইয়োব বললেন: 1
3“সেই দিনটা ধ্বংস হোক যে দিনের আমি জন্মেছি, 1 সেই রাত যা বলেছিল, ‘একটি ছেলে জন্ম নিল’। 1
4সেই দিন টা অন্ধকারময় হোক; 1 ঈশ্বর উপর থেকে এই দিন টা স্মরণ না করুন, 1 না সূর্য্যের আলো এটা আলোকিত করুক। 1
5অন্ধকার এবং মৃত্যুর ছায়া এটাকে নিজেদের বলে দাবি করুক; 1 মেঘ এতে বাস করুক; 1 সমস্ত কিছু যা সেই দিন কে অন্ধকার করে তা সত্যিই এটাকে আতঙ্কিত করুক। 1
6সেই রাতের জন্য, গভীর অন্ধকার একে গ্রাস করুক, 1 এটা বছরের দিন গুলোর মধ্যে আনন্দ না করুক; 1 এটা মাসের গোনার মধ্যে না আসুক। 1
7দেখ, সেই রাত বন্ধ্যা হোক; 1 কোন আনন্দের স্বর এটার মধ্যে না আসুক। 1
8তারা সেই দিন টাকে অভিশাপ দিক, 1 যারা জানে কীভাবে লিবিয়াথনকে জাগাতে হয়। 1
9সেই দিনের র সন্ধ্যার তারাগুলি অন্ধকার হোক। 1 সেই দিন আলোর খোঁজ করুক, কিন্তু একটুও না পাক; 1 না এটা সকালের চোখের পাতা দেখতে না পাক, 1
10কারণ সে আমার মায়ের গর্ভের দরজা বন্ধ করে নি, 1 না সে আমার চোখ থেকে সমস্যা লুকিয়েছে। 1
11কেন আমি মরে যাই নি যখন আমি গর্ভ থেকে বেরিয়ে ছিলাম? 1 কেন আমি আমার আত্মা ত্যাগ করিনি? 1
12কেন তার কোল আমায় গ্রহণ করেছিল? 1 অথবা কেন তার স্তন আমায় বরন করেছিল যেন আমি তাদের দুধ পান করি? 1
13তাহলে এখন আমি নিরবে শুয়ে থাকতাম; 1 আমি ঘুমাতাম এবং বিশ্রাম পেতাম 1
14পৃথিবীর রাজাদের এবং মন্ত্রীদের সঙ্গে, 1 যারা তাদের নিজেদের জন্য কবর বানিয়েছিলেন যা এখন ধ্বংস হয়েছে। 1
15অথবা আমি রাজকুমারদের সঙ্গে শুতে পারতাম 1 যাদের একদিন সোনা ছিল, যারা তাদের বাড়িগুলো রূপায় পূর্ণ করেছিল। 1
16অথবা হয়ত আমি মৃত সন্তানের মত হতে পারতাম, 1 সেই শিশুর মত যে কখনও আলো দেখেনি। 1
17সেখানে পাপীরা উপদ্রব বন্ধ করে; 1 সেখানে ক্লান্ত লোকেরা বিশ্রাম পায়। 1
18সেখানে বন্দিরা একসঙ্গে আরামে থাকে; 1 তারা ক্রীতদাস পরিচালকের চিত্কার শুনতে পায় না। 1
19সেখানে ছোট এবং বড় আছে; 1 দাস সেখানে মালিকের থেকে মুক্ত। 1
20কেন তাকে আলো দেওয়া হয়েছে যে কষ্ট আছে; 1 কেন তাকে জীবন দেওয়া হয়েছে যার জীবন তিক্ত; 1
21তারা যারা মরতে চাইছে, কিন্তু তা আসে না; 1 যারা গুপ্তধন খোঁজে তাদের থেকেও বেশি সেই ব্যক্তি মৃত্যুকে খোঁজে? 1
22কেন তাকে আলো দেওয়া হয়েছে যে খুব আনন্দ করে 1 এবং গর্বিত হয় যখন সে কবর খুঁজে পায়? 1
23কেন একজন লোককে আলো দেওয়া হয়েছে যার রাস্তা লুকানো, 1 একটি মানুষ যাকে ঈশ্বর চরিদিক দিয়ে বেড়া দিয়েছেন? 1
24কারণ আমার খাবার পরিবর্তে দীর্ঘশ্বাস পড়ে, 1 আমার আর্তনাদ জলের মত ঢালা হয়েছে। 1
25কারণ সেই জিনিস যা আমি ভয় করি তা আমার ওপরে এসেছে; 1 যাতে আমার ভয় ছিল তা আমার কাছে এসেছে। 1
26আমার শান্তি নেই, আমি অস্থির এবং আমার বিশ্রাম নেই; 1 বরং সমস্যা উপস্থিত হয়।”