Job · বাইবেল (বাংলা)

Job 13

1দেখ, আমার চোখ এসমস্ত দেখেছে; 1 আমার কান শুনেছে এবং তা বুঝেছে। 1

2তোমরা কি জান, সেই একই বিষয় আমিও জানি; 1 আমি তোমাদের থেকে কিছু কম নই। 1

3যাইহোক, আমি বরং সর্বশক্তিমানের সঙ্গে কথা বলব; 1 আমি ঈশ্বরের সঙ্গে বিচার করতে চাই। 1

4কিন্তু তোমরা সত্যকে চুনকাম করেছ মিথ্যা দিয়ে; 1 তোমরা সকলে মূল্যহীন চিকিত্সক। 1

5আহা, তোমরা একেবারে নীরব থাকবে! সেটাই তোমাদের প্রজ্ঞা। 1

6এখন শোন আমার নিজের যুক্তি; 1 আমার ঠোঁটের অনুনয় শোন। 1

7তোমরা কি ঈশ্বরের পক্ষে অন্যায় কথা বলবে 1 এবং তোমরা কি তাঁর পক্ষে প্রতারণাপূর্ণ কথা বলবে? 1

8তোমরা কি সত্যি তাঁকে দয়া দেখাবে? 1 তোমরা কি সত্যি আদালতে ঈশ্বরের পক্ষে উকিলের মত তর্ক করবে? 1

9তার পরিবর্তে যদি তিনি তোমাদের বিচারক হিসাবে তোমাদের ওপর ফেরেন 1 এবং পরীক্ষা করেন, এটা কি তোমাদের জন্য ভাল হবে? 1 অথবা যেমন একজন অন্য জনকে ঠকায়, 1 তোমরা কি সত্যি আদালতে তাঁর মিথ্যা পরিচয় দেবে? 1

10তিনি অবশ্যই তোমাদের নিন্দা করবেন, 1 যদি তোমরা গোপনে তাঁর পক্ষপাত কর। 1

11তাঁর মহিমা কি তোমাদের ভয় পাওয়ায় না? 1 তাঁর ভয় কি তোমাদের ওপর পড়ে না? 1

12তোমাদের স্মরণীয় প্রবাদবাক্য ছাই দিয়ে তৈরী করে; 1 তোমাদের দূর্গ হল মাটির তৈরী দূর্গ। 1

13তোমরা শান্তি বজায় রাখ, 1 আমাকে একা থাকতে দাও, 1 যাতে আমি কথা বলতে পারি, 1 আমার ওপর যা আসছে আসতে দাও। 1

14আমি আমার নিজের মাংস আমার দাঁতে নিয়ে যাব; 1 আমি আমার হাতে আমার জীবন নেব। 1

15দেখ, যদি তিনি আমায় মেরে ফেলেন, 1 আমার আর কোন আশা থাকবে না; 1 তবুও, আমি তাঁর সামনে আমার রাস্তা রক্ষা করব। 1

16এটাই হবে আমার মুক্তির কারণ, 1 যে আমি তাঁর সামনে অধার্ম্মিক লোকের মত আসব না। 1

17হে ঈশ্বর, আমার কথা মনোযোগ দিয়ে শোন; 1 আমার ঘোষণা তোমার কানে আসুক। 1

18এখন দেখ, আমি আমার যুক্তি সাজিয়ে রেখেছি; 1 আমি জানি যে আমি নির্দোষ। 1

19কে সে যে আমার বিরুদ্ধে আদালতে তর্ক করবে? 1 যদি তুমি তা করতে আস 1 এবং যদি আমি ভুল প্রমাণিত হই, তাবে আমি নীরব হব 1 এবং প্রাণ ত্যাগ করব। 1

20হে ঈশ্বর, আমার জন্য দুটো জিনিস কর 1 এবং তাহলে আমি নিজেকে তোমার থেকে লুকাব না: 1

21তোমার কঠোর হাত আমার থেকে তুলে নাও 1 এবং তোমার আতঙ্ক আমায় ভয় না দেখাক। 1

22তখন আমায় ডাক আর আমি উত্তর দেব; 1 অথবা আমাকে তোমার সঙ্গে কথা বলতে দাও 1 এবং তুমি আমায় উত্তর দাও। 1

23আমার অপরাধ ও পাপ কত? 1 আমাকে আমার অপরাধ ও পাপ জানতে দাও। 1

24কেন তুমি আমার কাছ থেকে তোমার মুখ লুকিয়েছ 1 এবং আমার সঙ্গে শত্রুর মত আচরণ করছ? 1

25তুমি কি একটা হওয়ায় ওড়া পাতাকে অত্যাচার করবে? 1 তুমি কি শুকনো নাড়ার পিছনে ছুটবে? 1

26কারণ তুমি আমার বিরুদ্ধে তিক্ত বিষয় লিখেছ; 1 তুমি আমায় আমার যৌবনের পাপের উত্তরাধিকারী করেছ। 1

27তুমি আমার পায়ে বেড়ি পরিয়েছ, 1 তুমি আমার সমস্ত রাস্তায় লক্ষ রেখেছ; 1 তুমি সেই মাটি পরীক্ষা করেছ যেখানে আমার পা হেঁটেছে, 1

28যদিও আমি পচা জিনিসের মত যা নষ্ট হয়ে গেছে, 1 একটা কাপড়ের মত যা পোকায় খেয়েছে।

← Job 12Read In The App, Free →Job 14 →

Study Job 13

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142