Job · বাইবেল (বাংলা)

Job 30

1এখন যারা আমার থেকে ছোট, 1 তাদের কাছে আমার জন্য উপহাস ছাড়া কিছুই নেই 1 আমি তাদের পিতাদের আমার পালরক্ষা করা 1 কুকুরদের সঙ্গে কাজ করার অনুমতি দিতাম না। 1

2সত্যি, তাদের পিতাদের হাতের শক্তি, 1 কীভাবে আমায় সাহায্য করতে পারে লোকেদের শক্তি 1 তাদের প্রাপ্ত বয়েসে ধ্বংস হয়ে গেছে? 1

3তারা দারিদ্রতায় এবং খিদেয় রোগা হয়ে গেছে; 1 তারা প্রান্তরের অন্ধকারে 1 এবং নির্জনতায় শুকনো মাটি চিবোত। 1

4তারা লতা জাতীয় শাক 1 এবং ঝোপের পাতা তুলত; 1 গুল্ম জাতীয় গাছের শিকড় তাদের খাবার ছিল। 1

5তারা লোকেদের মধ্যে থেকে বিতাড়িত হয়েছিল, 1 যারা তাদের পিছনে চিত্কার করত যেমন একজন চোরের পিছনে চিত্কার করে। 1

6তাই তাদের নদীর তীরে বাস করতে হত, 1 মাটির গর্তে এবং পাথরের গুহায় বাস করতে হত। 1

7ঝোপের মধ্যে তারা গাধার মত আওয়াজ করত; 1 ঝোপের নিচে তারা একসঙ্গে জড়ো হত। 1

8সত্যি, তারা মূর্খদের বংশধর, 1 বেকার লোকেদের বংশধর; 1 তারা চাবুকের আঘাতে দেশ থেকে বিতাড়িত হয়েছিল। 1

9কিন্তু এখন, 1 আমি তাদের ছেলেদের জন্য উপহাসের গানের বিষয় হয়েছি; 1 সত্যি, আমি এখন তাদের কাছে একটা মজার বিষয়। 1

10তারা আমায় ঘৃণা করে 1 এবং আমার থেকে দূরে দাঁড়ায়; 1 তাদের আমার মুখে থুতু দিতে আটকায় না। 1

11কারণ ঈশ্বর আমার ধনুকের দড়ি খুলে দিতেন 1 এবং আমায় কষ্ট দিতেন 1 এবং তাই এই লোকেরা আমার সামনে তাদের সমস্ত আত্মসংযম হারাত। 1

12আমার দক্ষিণে বিশৃঙ্খল জনতা ওঠে; 1 তারা আমায় তাড়িয়ে দেয় 1 এবং আমার বিরুদ্ধে তাদের ধ্বংসের পথ উঁচু করে তোলে। 1

13তারা আমার পথ ধ্বংস করে; 1 তারা আমার জন্য দুর্যোগ নিয়ে আসে, 1 সেই লোকেদের এমন কেউ নেই যে তাদের ধরে রাখতে পারে। 1

14তারা শহরের দেওয়ালের বড় ফাটল দিয়ে সৈন্যদলের মত আমার বিরুদ্ধে আসে; 1 বিনাশের মধ্যে তারা আমার ওপর গড়িয়ে পড়ে। 1

15আতঙ্ক আমার ওপরে আসে; 1 আমার সম্মান বাতাসের মত উড়ে গেছে; 1 আমার সমৃদ্ধি মেঘের মত দূর হয়েছে। 1

16এখন আমার প্রাণ আমার মধ্যে ঢালা হচ্ছে; 1 অনেক দুঃখের দিন আমাকে আকঁড়ে ধরে রেখেছে। 1

17রাতে আমার হাড় যন্ত্রণায় ক্লিষ্ট হয়; 1 সেই ব্যথা যা আমায় কখন বিশ্রাম নেয় না। 1

18ঈশ্বরের মহা শক্তি আমার পরিচ্ছদ ছিনিয়ে নেন; 1 জামার গলার মত এটা আমায় চারিদিক দিয়ে জড়ায়। 1

19তিনি আমায় কাদায় ছুঁড়ে ফেলেন; 1 আমি ধূলো ও ছাইয়ে মত হয়ে পড়ি। 1

20হে ঈশ্বর, আমি তোমার কাছে কাঁদি, 1 কিন্তু তুমি আমায় উত্তর দাও না; আমি দাঁড়ায়ে থাকি 1 এবং তুমি নামমাত্র আমাকে দেখ। 1

21তুমি পরিবর্তিত হয়েছ 1 এবং আমার প্রতি নিষ্ঠুর হয়েছ; 1 তোমার হাতের শক্তিতে তুমি আমায় অত্যাচার করেছ। 1

22তুমি বাতাসে আমাকে তুলেছ 1 এবং আমায় উড়িয়ে নিয়ে গেছ; 1 তুমি আমায় ঝড়ে বিলীন করেছ। 1

23কারণ আমি জানি যে তুমি আমায় মৃত্যুর সম্মুখে নিয়ে যাচ্ছ, 1 সেই পূর্ব্ব নির্ধারিত ঘরে যা সমস্ত জীবিত বস্তুর জন্য নিরূপিত আছে। 1

24যাইহোক, যখন সে পড়ে তখন কি সে তার হাত বাড়ায় না 1 সাহায্যের জন্য অথবা বিপদে কি সে চিত্কার করে না? 1

25আমি কি তার জন্য কাঁদি নি যে বিপদের মধ্যে ছিল? 1 আমার হৃদয় কি দরিদ্রের জন্য দুঃখ করে নি? 1

26যখন আমি ভাল খুঁজতাম, 1 তখন মন্দ আসত; 1 যখন আমি আলোর জন্য অপেক্ষা করি, 1 পরিবর্তে অন্ধকার আসে। 1

27যখন আমার হৃদয় অস্থির 1 এবং তার বিশ্রাম নেই; 1 কষ্টের দিন আমার ওপরে আসে। 1

28আমি বিনা রৌদ্রে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছি, 1 আমি সমাজে দাঁড়াই 1 এবং সাহায্যের জন্য চিত্কার করি। 1

29আমি শিয়ালের ভাই, 1 উঠ পাখিদের সঙ্গী হয়ে গেছি। 1

30আমার চামড়া কালো এবং তা খসে পড়ছে; 1 আমার হাড়গুলো তাপে পুড়ে গেছে। 1

31এই জন্য, আমার বীণার শব্দ যেন হাহাকারের সুর, 1 আমার সানাইয়ের সুর যেন বিলাপের গান।

← Job 29Read In The App, Free →Job 31 →

Study Job 30

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142