Job · বাইবেল (বাংলা)

Job 12

1তখন ইয়োব উত্তর দিল এবং বলল, 1

2“কোন সন্দেহ নেই তোমরাই লোক; 1 প্রজ্ঞা তোমাদের সঙ্গে মরবে। 1

3কিন্তু আমার বুদ্ধি আছে যেমন তোমাদের আছে; 1 আমি তোমাদের থেকে নিচু নই। সত্যি, 1 কে জানে না এই বিষয়ে এমন ভাবে? 1

4আমি আমার প্রতিবেশীর কাছে হাস্যকর বস্তুর মত, 1 আমি, যে ঈশ্বরকে ডাকে 1 এবং তাঁর দ্বারা উত্তর পায়! আমি, 1 একজন ন্যায্য এবং ধার্মিক লোক, 1 আমি এখন একটা হাস্যকর বস্তু। 1

5যে শান্তিতে বাস করে, 1 তার জন্য দুর্ভাগ্য অবজ্ঞার বিষয়; সে ভাবে, 1 যাদের পা পিছলিয়ে যায় তাদের জীবনে আরও বেশি দুর্ভাগ্য আসে। 1

6ডাকাতদের তাঁবুর উন্নতি হয় 1 এবং যারা ঈশ্বরকে রাগিয়ে দেয় তারা সুরক্ষিত অনুভব করে; 1 তাদের নিজেদের হাত তাদের ঈশ্বর। 1

7কিন্তু এখন পশুদের জিজ্ঞাসা কর আর তারা তোমাকে শিক্ষা দেবে; 1 আকাশের পাখিদের জিজ্ঞাসা কর আর তারা তোমাকে বলবে। 1

8অথবা মাটির সঙ্গে কথা বল আর তা তোমাকে বলবে; 1 সমুদ্রের মাছ তোমাকে ঘোষণা করবে। 1

9এদের মধ্যে কোন পশু জানে না যে এসমস্ত সদাপ্রভুর হাত করেছে, 1 তাদের জীবন দিয়েছে, 1

10সদাপ্রভু, যার হাতে সমস্ত জীবন্ত বস্তুর প্রাণ 1 এবং সমস্ত মানবজাতির আত্মা আছে? 1

11কান কি কথার পরীক্ষা করে না যেমন থালা খাবারের পরীক্ষা করে? 1

12বৃদ্ধ লোকেদের প্রজ্ঞা আছে; 1 এবং দীর্ঘায়ুর বুদ্ধি আছে। 1

13ঈশ্বরের প্রজ্ঞা এবং পরাক্রম আছে; 1 তাঁর ভালো চিন্তা এবং বুদ্ধি আছে। 1

14দেখ, তিনি ভেঙে ফেলেন 1 এবং তা আর গড়া যায় না; 1 যদি তিনি কাউকে বন্দী করেন, তাহলে মুক্তি নেই। 1

15দেখ, যদি তিনি জলকে বদ্ধ করেন, 1 তারা শুকিয়ে যাবে এবং যদি তিনি তাদের পাঠান, 1 তারা দেশকে ভাসিয়ে দেবে। 1

16শক্তি ও প্রজ্ঞা তাঁর; প্রতারিত 1 এবং প্রতারণাকারী দুজনেই তাঁর। 1

17তিনি মন্ত্রীদের সর্বস্ব লুট করে নিয়ে যান; 1 বিচারকদের মূর্খে পরিণত করেন। 1

18তিনি রাজাদের থেকে কর্তিত্বের শিকল নিয়ে নেন; 1 তিনি তাদের কোমরে কাপড় জড়িয়ে দেন। 1

19তিনি যাজকদের সর্বস্ব লুট করে নিয়ে যান 1 এবং শক্তিশালীদের উত্খাত করবেন। 1

20তিনি বিশ্বস্তদের কথা মুছে দেন 1 এবং প্রাচীনদের বুদ্ধি নিয়ে নেন। 1

21তিনি অভিজাতদের ওপর অপমান ঢেলে দেন 1 এবং শক্তিশালীদের কোমরবন্ধন খুলে দেন। 1

22তিনি অন্ধকার থেকে গভীর বিষয় প্রকাশ করেন 1 এবং গভীর অন্ধকারকে আলোতে নিয়ে আসেন। 1

23তিনি জাতিকে শক্তিশালী করেন 1 এবং আবার তিনি তাদের ধ্বংসও করেন; 1 তিনি দেশকে বাড়ান 1 এবং আবার তিনি তাদের বন্দী হিসাবেও পরিচালনা দেন। 1

24তিনি পৃথিবীর নেতাদের থেকে বুদ্ধি নিয়ে নেবেন; 1 তিনি তাদের মরুপ্রান্তে ঘোরান যেখানে কোন পথ নেই। 1

25তারা আলো ছাড়া অন্ধকার অনুভব করে; 1 তিনি তাদের মাতাল লোকের মত টাল খাওয়ান।”

← Job 11Read In The App, Free →Job 13 →

Study Job 12

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142