Job · বাইবেল (বাংলা)

Job 5

1এখন ডাক, এখানে কি কেউ আছে যে তোমায় উত্তর দেবে? 1 কোন পবিত্র ব্যক্তির দিকে তুমি ফিরবে? 1

2কারণ রাগ বোকা মানুষকে মেরে ফেলে; 1 হিংসা বোকা মানুষকে মারে। 1

3আমি একজন বোকা মানুষকে দৃঢ় প্রতিষ্ঠিত হতে দেখেছি, 1 কিন্তু তক্ষুনি আমি তার ঘরকে অভিশাপ দিলাম। 1

4তার সন্তানেরা নিরাপদ জায়গা থেকে অনেক দূরে; 1 তারা শহরের দরজায় চূর্ণ হয়েছে। তাদের উদ্ধার করার কেউ নেই, 1

5তাদের শস্য অন্যরা খেয়ে নিয়েছে যারা ক্ষুধার্ত ছিল, 1 লোকেরা এমনকি কাঁটার বেড়ার মধ্যে থেকেও নেয়; 1 যারা তাদের সম্পত্তির জন্য আকুল আকাঙ্খী, 1 লোকেরা তাদের সম্পত্তি গ্রাস করেছে। 1

6কারণ সমস্যা মাটি থেকে বেরিয়ে আসে না; 1 না ঝামেলা মাটি থেকে জন্মায়; 1

7কিন্তু মানবজাতি নিজের ঝামেলা নিজে তৈরী করে, 1 ঠিক যেমন আগুনের ফুলকি উপরে ওড়ে। 1

8কিন্তু আমার জন্য, আমি ঈশ্বরের দিকে ফিরব; 1 তাঁর কাছে আমি আমার অভিযোগ সমর্পণ করব, 1

9তিনি যিনি মহান 1 এবং অসামান্য কাজ করেছেন, 1 অসংখ্য আশ্চর্য্য জিনিস করেছেন। 1

10তিনি পৃথিবীতে বৃষ্টি দেন 1 এবং মাঠে জল পাঠান। 1

11তিনি এটা করেছেন যাতে যারা নিচু তাদের উঁচু করতে 1 এবং যারা ছাইয়ে বসে শোক করছিল তাদের নিরাপত্তা দিতে তোলেন। 1

12তিনি ধূর্তদের পরিকল্পনা বিফল করেন, 1 যাতে তাদের হাত তাদের ষড়যন্ত্র বয়ে না নিয়ে যেতে পারে। 1

13তিনি জ্ঞানীদের তাদের ধূর্ততায় ধরেন; 1 চালাক লোকের পরিকল্পনা তাড়াতাড়ি শেষ হবে। 1

14তারা দিনের রবেলায় অন্ধকারের সঙ্গে মিলিত হয় 1 এবং দুপুরে তারা রাতের মত হাতড়ায়। 1

15কিন্তু তিনি গরিবদের রক্ষা করেছেন তাদের মুখের তলোয়ার থেকে 1 এবং অতি দরিদ্রদের শক্তিশালীদের হাত থেকে রক্ষা করেছেন। 1

16তাই গরিবের আশা আছে 1 এবং অন্যায়ী সে তার নিজের মুখ বন্ধ করেছে। 1

17দেখ, সেই মানুষ ধন্য সেই ব্যক্তি যাকে ঈশ্বর সংশোধন করেন; 1 এই জন্য, সর্বশক্তিমানের সংশোধন করার উদ্দেশ্যে দেওয়া শাস্তিকে তুচ্ছ করো না। 1

18কারণ তিনি আঘাত করেন 1 এবং তারপর বেঁধে দেন; তিনি আঘাত করেন 1 এবং তারপর তাঁর হাত সুস্থ করেন। 1

19তিনি তোমায় ছয়টি সমস্যা থেকে উদ্ধার করবেন; 1 প্রকৃত পক্ষে, সাতটি সমস্যা থেকে, 1 কোন মন্দ তোমায় স্পর্শ করবে না। 1

20দূর্ভিক্ষে তিনি তোমায় মৃত্যু থেকে উদ্ধার করবেন; 1 যুদ্ধে তলোয়ারের শক্তি থেকে উদ্ধার করবেন। 1

21তুমি জিভের চাবুক থেকে গুপ্ত থাকবে 1 এবং যখন বিনাশক আসবে তখন তুমি ভয় পাবে না। 1

22তুমি বিনাশ ও দূর্ভিক্ষে হাঁসবে 1 এবং তুমি জঙ্গলের পশুদের থেকে ভয় পাবে না। 1

23কারণ তোমার মাঠের পাথরের সঙ্গে তোমার এক চুক্তি থাকবে; 1 তুমি জঙ্গলের পশুদের সঙ্গে শান্তিতে থাকবে। 1

24তুমি জানবে যে তোমার তাঁবু নিরাপত্তায় আছে; 1 তুমি তোমার ভেড়ার পাল দেখতে যাবে 1 এবং দেখবে কিছুই হারায়নি। 1

25তুমি আরও জানবে যে তোমার বংশ মহান হবে, 1 তোমার সন্তানসন্ততি মাঠের ঘাসের মত হবে। 1

26তুমি তোমার কবরে আসবে পূর্ণ বয়সে, 1 যেমন শস্যের আঁটি তুলে নিয়ে যাওয়া হয় খামারে। 1

27দেখ, আমরা এ বিষয়ে পরীক্ষা করে দেখেছি; 1 এটা এরকম, এটা শোন 1 এবং এটা জানো নিজের জন্য।

← Job 4Read In The App, Free →Job 6 →

Study Job 5

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142