Job · বাইবেল (বাংলা)

Job 31

1“আমি আমার চোখের সঙ্গে চুক্তি করেছি; 1 তবে আমি কীভাবে কুমারী মেয়ের দিকে কামনার চোখে তাকাব? 1

2কারণ উর্ধবাসী ঈশ্বরের থেকে কি ভাগ্য পাওয়া যায়, 1 উর্ধের সর্বশক্তিমানের থেকে কি উত্তরাধিকার পাওয়া যায়? 1

3আমি প্রায়ই চিন্তা করতাম যে অধার্মিকদের জন্য বিপদ 1 এবং দুষ্টতার কর্মীদের জন্য ধ্বংস। 1

4ঈশ্বর কি আমার পথ জানেন না 1 এবং আমার সমস্ত পায়ের চিহ্ন গোনেন না? 1

5আমি যদি মিথ্যার পথে চলে থাকি, 1 আমার পা যদি প্রতারণার জন্য দৌড়ে থাকে, 1

6এমনকি আমায় তুলাযন্ত্রে পরিমাপ করা হোক 1 যাতে ঈশ্বর আমার সততা জানতে পারেন, 1

7যদি আমার পা সঠিক পথ থেকে ঘুরে থাকে, 1 যদি আমার হৃদয় আমার চোখের পিছনে হেঁটে থাকে, 1 যদি কোন অপবিত্রতার ছাপ আমার হাতে লেগে থাকে, 1

8তবে আমি রোপণ করি 1 এবং অন্য কেউ ফল ভোগ করুক; 1 সত্যি, আমার জমি থেকে ফসল সমূলে উপড়ে নেওয়া হোক। 1

9যদি আমার মন অন্য মহিলার প্রতি আকৃষ্ট হয়ে থেকে, 1 যদি আমি আমার প্রতিবেশীর দরজার কাছে তার স্ত্রীর জন্য লুকিয়ে থাকি, 1

10তাহলে আমার স্ত্রী অন্য লোকের জন্য শস্য পেষণ করুক 1 এবং অন্য লোক তাকে ভোগ করুক। 1

11কারণ তা হবে এক সাংঘাতিক অপরাধ; 1 সত্যি, এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। 1

12কারণ সেটা একটা আগুন যা পাতালের সবকিছু গ্রাস করে 1 এবং তা আমার সমস্ত ফসল পুড়িয়ে দিত। 1

13আমি যদি আমার দাস ও দাসীর ন্যায়বিচারের আবেদন অগ্রাহ্য করি, 1 যখন তারা আমার কাছে অভিযোগ করে, 1

14তখন আমি কি করব যখন ঈশ্বর আমায় দোষী করতে উঠবেন? 1 যখন তিনি আমার বিচার করতে আসবেন, 1 আমি তাঁকে কি উত্তর দেব? 1

15যিনি আমায় মায়ের গর্ভে বানিয়ে ছিলেন, 1 তিনিই কি তাদেরও বানান নি? 1 একই জন কি আমাদের সবাইকে গর্ভে গঠন করেন নি? 1

16আমি যদি গরিবদের তাদের বাসনা থেকে বঞ্চিত করে থাকি, 1 অথবা আমি যদি বিধবার চোখ অন্ধ হওয়ার কারণ হয়ে থাকি, 1

17অথবা আমি যদি আমার খাবার একা খেয়ে থাকি 1 এবং যদি পিতৃহীনদের তা খেতে না দিয়ে থাকি, 1

18বরং, আমার যুবক অবস্থা থেকে, 1 অনাথ যেমন তার পিতার কাছে তেমনি আমার সঙ্গে বড় হয়েছে 1 এবং আমি তার মাকে পথ দেখিয়েছি, 1 আমি সারা জীবন বিধবাকে সাহায্য করে এসেছি, 1

19আমি যদি দেখি কেউ কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে, 1 অথবা আমি যদি দেখি যে দরিদ্রের কোন কাপড় নেই; 1

20যদি তার হৃদয় আমায় আর্শীবাদ না করে থাকে 1 যদি সে কখনও আমার মেষের লোমে তার শরীর গরম না করে থাকে, 1

21শহরের দরজায় আমার সমর্থন দেখে, 1 যদি আমি পিতৃহীনদের বিরুদ্ধে আমার হাত তুলে থাকি, 1

22তবে আমার কাঁধের হাড় খসে পড়ুক 1 এবং আমার হাত সংযোগস্থল থেকে ভেঙে পড়ুক। 1

23কারণ ঈশ্বর থেকে বিপদ আমার জন্য আতঙ্কের কারণ হত; 1 তাঁর মহিমার জন্য, আমি সেরকম কিছু করতে পারলাম না। 1

24আমি যদি সোনায় আমার ভরসা রাখি 1 এবং আমি যদি বিশুদ্ধ সোনাকে বলি, 1 তুমি আমার আত্মবিশ্বাস, 1

25যদি আমি আমার অনেক সম্পত্তির জন্য অথবা 1 আমার হাতের সম্বৃদ্ধির জন্য আনন্দ করে থাকি; 1

26আমি যদি সূর্যকে তেজময় অবস্থায় দেখে থাকি, 1 অথবা চাঁদকে যদি তার উজ্জ্বলতায় ভ্রমণ করতে দেখি 1

27তাদের ধ্যানে যদি আমার হৃদয় গোপনে আকৃষ্ট হয় থাকে বা 1 আমার মুখ আমার হাতকে চুম্বন করে থাকে, 1

28এটাও একটা বিচারকদের দ্বারা শাস্তিযোগ্য অপরাধ হবে, 1 কারণ আমি তাহলে স্বর্গের ঈশ্বরকে অস্বীকার করতাম, যিনি উর্ধে আছেন। 1

29যে আমায় ঘৃণা করত আমি যদি তার বিপদে আনন্দ করে থাকি 1 অথবা তার বিপর্যয়ে যদি খুশি হয়ে থাকি, 1

30সত্যি, 1 আমি আমার মুখকে পাপ করতে দিইনি অভিশাপে তার মৃত্যু কামনা করি নি, 1

31আমার তাঁবুর লোকেরা কি বলত না, 1 এমন কি কেউ আছে যে ইয়োবের খাবারে তৃপ্ত হয়নি? 1

32বিদেশীদের কখনও শহরের চকে থাকতে হয়নি; 1 বরং, আমি সবদিন পথিকদের জন্য দরজা খুলে দিয়েছি 1

33যদি, মানুষের মত, 1 আমি আমার পাপ লুকিয়ে রাখি, 1 আমার হৃদয়ে আমার অপরাধ লোকানোর মাধ্যমে 1

34কারণ আমি লোকের ভিড়কে ভয় পেয়েছি, 1 কারণ পরিবারের ঘৃণা আমায় আতঙ্কিত করেছে, 1 যাতে আমি চুপ করে থাকি 1 এবং আমার ঘরের বাইরে না যাই? 1

35আহা, যদি আমি কাউকে পেতাম আমার কথা শোনাবার জন্য! দেখ, 1 এই আমার স্বাক্ষর; সর্বশক্তিমান আমায় উত্তর দিন! 1 আমার বিরোধীদের লেখা আমার বিষয়ে যদি কোন দশ পত্র থাকে! 1

36অবশ্যই আমি তা সর্বসম্মুখে আমার কাঁধে বয়ে বেড়াব; 1 আমি এটা মুকুটের মত তার ওপর রাখব। 1

37আমি তাঁর কাছে আমার পায়ের চিহ্নের হিসাব ঘোষণা করব; 1 আমি একজন আত্মবিশ্বাসী রাজপুত্রের মত তাঁর কাছে যাব। 1

38যদি আমার ভূমি কখনও আমার বিরুদ্ধে কেঁদে ওঠে 1 এবং এটার হালরেখা যদি একসঙ্গে কেঁদে ওঠে, 1

39আমি যদি তার ফসল বিনা পয়সায় খেয়ে থাকি অথবা 1 তার মালিকের মৃত্যুর কারণ হয়ে থাকি, 1

40তবে গমের জায়গায় কাঁটা বৃদ্ধি পাক 1 এবং যবের পরিবর্তে আগাছা বৃদ্ধি পাক। ইয়োবের কথার সমাপ্ত।”

← Job 30Read In The App, Free →Job 32 →

Study Job 31

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142