Job · বাইবেল (বাংলা)

Job 29

1ইয়োব আবার কথা বলা শুরু করলেন এবং বললেন, 1

2আহা, 1 যেমন আমি গত মাসগুলোতে ছিলাম 1 সেই দিন গুলোর মত যখন ঈশ্বর আমার নজর রাখতেন, 1

3যখন তাঁর প্রদীপ আমার মাথা আলো করত 1 এবং যখন আমি তাঁর আলোয় অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতাম। 1

4আহা, আমি যেমন আমার পূর্ণ অবস্থার দিনের ছিলাম, 1 যখন ঈশ্বরের বন্ধুত্ব আমার তাঁবুতে ছিল। 1

5যখন সর্বশক্তিমান তখনও আমার সঙ্গে ছিলেন 1 এবং আমার সন্তানেরা আমার চারিদিকে ছিল। 1

6যখন আমার পায়ের চিহ্ন দুধ দিয়ে ধোয়া হত 1 এবং পাথর আমার জন্য তেলের ঝরনা বইয়ে দিত! 1

7যখন আমি শহরের দরজায় গেলাম, 1 যখন আমি শহরের চকে আমার জায়গায় বসলাম, 1

8যুবকেরা আমায় দেখল 1 এবং তারা সম্মানে আমার থেকে দূরত্ব বজায় রাখত 1 এবং বৃদ্ধেরা আমার জন্য উঠে দাঁড়াত। 1

9যখন আমি আসতাম অধিকারীরা কথা বলা থেকে বিরত থাকত; 1 তারা তাদের হাত মুখের ওপর রাখত। 1

10অভিজাত লোকেদের আওয়াজ নীরব থাকত 1 এবং তাদের জিভ তাদের মুখের তালুতে লেগে থাকত। 1

11যখন তারা কানে শুনত আমার প্রশংসা করত, 1 আর যখন চোখে দেখত তখন পছন্দ করত। 1

12কারণ আমি দরিদ্র লোকদের উদ্ধার করতাম যারা কষ্টে চিত্কার করত 1 এবং যার কেউ নেই সেই পিতৃহীনকেও সাহায্য করতাম। 1

13যে ধ্বংস হতে চলেছে তার আর্শীবাদ আমার কাছে আসত; 1 আমি বিধবাদের হৃদয়ে আনন্দ গান করাতাম। 1

14আমি ধার্ম্মিকতা পরতাম এবং এটা আমায় ঢাকত; 1 আমার ন্যায়বিচার কাপড়ের মত ছিল 1 এবং একটা পাগড়ির মত ছিল। 1

15আমি অন্ধের চোখ ছিলাম; 1 আমি খোঁড়ার পা ছিলাম। 1

16আমি দরিদ্রদের পিতা ছিলাম; 1 আমি এমনকি তাদের অভিযোগও পরীক্ষা করে দেখতাম যাকে আমি চিনি না। 1

17আমি অধার্মিকদের চোয়াল ভাঙ্গতাম; 1 আমি তার দাঁতের মধ্যে থেকে ক্ষতিগ্রস্তকে বার করে নিয়ে আসতাম। 1

18তখন আমি বলতাম, আমি আমার বাসায় মরব; 1 আমি আমার দিন বালির মত বৃদ্ধি করব। 1

19আমার মূল জলের দিকে ছড়িয়েছে 1 এবং সারা রাত আমার শাখায় শিশির থাকে। 1

20আমার গৌরব সবদিন আমাতে তাজা থাকে 1 এবং আমার ধনুকের শক্তি সবদিন নতুন থাকে আমার হাতে। 1

21লোকেরা আমার কথা শুনত; 1 তারা আমার জন্য অপেক্ষা করত; 1 তারা নিরব থাকত আমার পরামর্শ শোনার জন্য। 1

22আমার কথা বলার পরে, তারা আর কথা বলত না; 1 আমার কথা তাদের ওপর জলের ফোঁটার মত পড়ত। 1

23তারা যেমন বৃষ্টির জন্য, 1 তেমনি আমার জন্যও সবদিন অপেক্ষা করত; 1 শেষের বর্ষার মত তারা আমার কথা পান করত। 1

24আমি তাদের ওপর হাঁসতাম যখন তারা এটা আশা করত না; 1 তারা আমার মুখের আলো প্রত্যাখান করত না। 1

25আমি তাদের পথ ঠিক করতাম 1 এবং তাদের প্রধানের মত বসতাম; 1 আমি রাজার মত বাঁচতাম তার সৈন্যদলে, 1 ঠিক একজন ব্যক্তির মত যে শোক সভায় শোকার্তদের সান্ত্বনা দেয়।

← Job 28Read In The App, Free →Job 30 →

Study Job 29

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142