Job 23
1তখন ইয়োব উত্তর দিলেন এবং বললেন, 1
2“এমনকি আজও আমার অভিযোগ তিক্ত; 1 আমার আর্তনাদের চেয়ে আমার যন্ত্রণা অনেক বেশি। 1
3আহা, যদি আমি জানতাম কোথায় আমি তাঁকে পেতে পারি! আহা, 1 আমি যদি তাঁর গৃহে যেতে পারি! 1
4আমি আমার অভিযোগ তাঁর সামনে সাজিয়ে রাখব 1 এবং তর্কবিতর্কে আমার মুখ পূর্ণ রাখব। 1
5তিনি আমায় যা উত্তর দেবেন তা আমি জানব 1 এবং যা তিনি আমায় বলবেন বুঝতে পারব। 1
6তাঁর মহা শক্তিতে কি তিনি আমার বিরুদ্ধে তর্ক বিতর্ক করবেন? 1 না, তিনি আমার প্রতি মনোযোগ দেবেন। 1
7সেখানে সরল লোক হয়ত তাঁর সঙ্গে বিচার করতে পারে। 1 এই ভাবে আমি হয়ত আমার বিচারকের থেকে চিরকালের মত মুক্তি পেতে পারি। 1
8দেখ, আমি সামনে যাই, 1 কিন্তু তিনি সেখানে নেই এবং পিছনে যাই, 1 কিন্তু আমি তাঁকে দেখতে পাই না 1
9বামদিকে, যেখানে তিনি কাজ করেন, 1 কিন্তু আমি তাঁকে দেখতে পাই না এবং ডানদিকে, 1 যেখানে তিনি নিজেকে লুকিয়েছেন যাতে আমি তাঁকে দেখতে না পাই। 1
10কিন্তু তিনি জানেন আমি কোন পথ নিয়েছি; 1 যখন তিনি আমায় পরীক্ষা করবেন, 1 আমি সোনার মত বার হয়ে আসব। 1
11আমার পা তাঁর পায়ের চিহ্ন ধরে চলে; 1 আমি তাঁর পথ ধরে রেখেছি 1 এবং তার থেকে অন্য কোনদিকে ফিরি না। 1
12তাঁর ঠোঁটের আদেশ থেকে আমি ফিরে যাই নি; 1 তাঁর মুখের কথা আমি আমার হৃদয়ে সঞ্চয় করে রেখেছি, 1 আমার প্রয়োজনীয় বিষয়েরও অধিক। 1
13কিন্তু তিনি অপরিবর্তনীয়; 1 কে তাঁকে পরিবর্তন করতে পারে? 1 তাঁর প্রাণ যা চায়, তিনি তাই করেন। 1
14কারণ তিনি তা সফল করবেন যা আমার জন্য নিরূপিত করেছেন; 1 এবং এরকম অনেক কিছু তাঁর মনে আছে। 1
15এই জন্য, আমি তাঁর উপস্থিতিতে আতঙ্কিত হই; 1 যখন আমি তাঁর বিষয়ে ভাবি, আমি তাঁকে ভয় করি। 1
16কারণ ঈশ্বর আমার হৃদয় দুর্বল করে বানিয়েছে; 1 সর্বশক্তিমান আমায় আতঙ্কিত করেছেন। 1
17এমন নয় যে আমি অন্ধকারের দ্বারা নীরব হয়ে আছি, 1 না ঘন অন্ধকার আমার মুখ ঢেকে দিয়েছে।