Job 34
1আবার ইলীহূ কথা বলতে থাকলেন: 1
2“হে জ্ঞানীরা, আমার কথা শুনুন, 1 আপনাদের যাদের জ্ঞান আছে, আমাকে শুনুন, 1
3কারণ জিভ যেমন খাবারের স্বাদ নেয় তেমনি কান কথার পরীক্ষা করে। 1
4আসুন যা ন্যায্য তা আমরা বেছে নিই: 1 আসুন যা আমাদের মধ্যে ভাল তার আবিষ্কার করি। 1
5কারণ ইয়োব বললেন, ‘আমি ধার্মিক, 1 কিন্তু ঈশ্বর আমার অধিকার নিয়ে নিয়েছেন। 1
6আমার অধিকার অগ্রাহ্য হয়, 1 আমি মিথ্যাবাদীর মত বিবেচিত হব। আমার আঘাত সারে না, 1 যদিও আমি পাপ বিহীন।’ 1
7ইয়োবের মত লোক কে, 1 কে জলের মত উপহাস পান করে, 1
8তিনি মন্দ কাজকারীদের সঙ্গে থাকেন 1 এবং তিনি পাপীদের সঙ্গে হাঁটেন? 1
9কারণ তিনি বলেছেন, 1 ‘ঈশ্বর যা চান সেই কাজ করার মধ্যে দিয়ে মানুষের কোন আনন্দ নেই।’ 1
10তাই আমার কথা শোন, 1 তোমরা বুদ্ধিমান লোকেরা: এটা ঈশ্বরের দূরে থাক যে তিনি মন্দ কাজ করবেন; 1 সর্বশক্তিমানের থেকে এটা দূরে থাক যে তিনি পাপ করবেন। 1
11কারণ তিনি মানুষকে তার কাজের ফল দিয়ে থাকেন; 1 তিনি প্রত্যেক মানুষকে তার নিজের পথ অনুযায়ী পুরষ্কার দেন। 1
12সত্যি, ঈশ্বর কোন মন্দ কাজ করেন নি, 1 না সর্বশক্তিমান কোনদিন ন্যায়বিচার বিকৃত করেছেন। 1
13পৃথিবীর কর্তৃত্বভার তাকে কে দিয়েছে? 1 সমস্ত পৃথিবীর দায়িত্ব তাকে কে দিয়েছে? 1
14যদি তিনি তার উদ্দেশ্য কেবল নিজের ওপরই রাখেন 1 এবং যদি তিনি নিজের আত্মা এবং প্রাণবায়ু সংগ্রহ করেন, 1
15তবে সমস্ত মানুষ একসঙ্গে ধ্বংস হবে; 1 মানবজাতি আবার ধূলোয় ফিরে যাবে। 1
16এখন যদি আপনার বোধশক্তি থাকে, 1 এটা শুনুন; আমার কথা শুনুন। 1
17যে ন্যায়বিচার ঘৃণা করে সেকি শাসন করতে পারে? 1 আপনি কি ঈশ্বরকে দোষী করবেন, 1 যিনি ধার্মিক এবং পরাক্রমী? 1
18ঈশ্বর, যিনি একজন রাজাকে বলেছেন, 1 ‘তুমি নীচ,’ অথবা একজন অভিজাত ব্যক্তিকে বলেছেন, ‘তুমি পাপী?’ 1
19ঈশ্বর, যিনি নেতাদের প্রতি কখনও পক্ষপতিত্ব দেখান নি 1 এবং গরিবদের থেকে ধনীদের বেশি গুরুত্বপূর্ণ মনে করেন নি, 1 কারণ তারা সবাই তাঁর হাতের তৈরী। 1
20তারা হঠাৎ মারা যাবে; মাঝরাতে লোকেরা কেঁপে উঠবে 1 এবং মারা যাবে; পরাক্রমীরা মারা যাবে, 1 কিন্তু মানুষের হাতের দ্বারা নয়। 1
21কারণ মানুষের চলার পথে ঈশ্বরের চোখ আছে; 1 তিনি তার সমস্ত পায়ের চিহ্ন দেখেন। 1
22সেখানে কোন অন্ধকার নেই, 1 কোন ঘন আঁধার নেই যেখানে অপরাধীরা নিজেদের লোকাতে পারে। 1
23কারণ একজন ব্যক্তিকে বার বার পরীক্ষা করার ঈশ্বরের প্রয়োজন নেই; 1 বিচারে তাঁর সামনে যাওয়ার কোন প্রয়োজন নেই। 1
24তিনি পরাক্রমীদের টুকরো টুকরো করে ভেঙ্গেছেন 1 তাদের পথের জন্য যার আর কোন তদন্ত করার প্রয়োজন নেই; 1 তিনি অন্যদের তাদের জায়গায় রেখেছেন। 1
25এই ভাবে তিনি তাদের কাজের বিষয়ে জানেন; 1 রাতে তিনি এই লোকেদের ফেলে দেন; 1 তাতে তারা ধ্বংস হয়। 1
26অন্যদের চোখের সামনে, 1 তাদের পাপ কাজের জন্য তিনি তাদের অপরাধীদের মত মেরে ফেলেন 1
27কারণ তারা তাঁর পথে অনুসরণ করা ছেড়ে দিয়েছিল 1 এবং তাঁর পথে চলতে অস্বীকার করেছিল। 1
28এই ভাবে, তারা গরিবদের কান্না তাঁর কাছে আনল; 1 তিনি পীড়িতদের কান্না শুনলেন। 1
29যখন তিনি নীরব থাকেন, 1 কে তাঁকে দোষ দিতে পারে? 1 যদি তিনি তাঁর মুখ লোকান, 1 যে তাঁকে দেখতে পাবে? 1 তিনি একই ভাবে দেশ এবং ব্যক্তির শাসন করেন, 1
30যাতে একজন অধার্ম্মিক লোক শাসন করতে না পারে, 1 যাতে কোন কেউ লোকেদের ফাঁদে ফেলতে না পারে। 1
31ধর কেউ যদি ঈশ্বরকে বলে, 1 ‘আমি অবশ্যই দোষী, কিন্তু আমি আর পাপ করব না; 1
32যা আমি দেখতে পাই না, 1 তা আমায় শেখাও; আমি পাপ করেছি, 1 কিন্তু আমি আর করব না।’ 1
33আপনি কি মনে করেন যে ঈশ্বর ঐ ব্যক্তির পাপের শাস্তি দেবেন, 1 যেহেতু আপনি ঈশ্বরের কাজ অপছন্দ করেন? 1 আমি না, আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে। 1 সুতরাং আপনি যা জানেন বলুন। 1
34বুদ্ধিমান লোকেরা আমায় বলবেন সত্যি, 1 প্রত্যেক জ্ঞানী লোক যারা আমার কথা শুনবে তারা বলবে, 1
35‘ইয়োব জ্ঞানহীনের মত কথা বলছে; 1 তার কথা গুলো জ্ঞানহীন।’ 1
36আহা, ইয়োবকে যদি শেষ পর্যন্ত পরীক্ষিত হয় ভাল 1 কারণ তার কথ পাপী মানুষদের মত। 1
37কারণ তিনি তার পাপের সঙ্গে বিদ্রোহ যোগ করেন; 1 তিনি উপহাসে আমাদের মধ্যে হাততালি দেন; 1 তিনি ঈশ্বরের বিরুদ্ধে অনেক কথা বলেন।”